মেসির বেলায় ছাড়, কিন্তু বালোগান লাল কার্ড পেলেন কেন?

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর খেলায় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। তাতেই শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করে নিয়েছে স্বাগতিকরা। কিন্তু এই জয়ের দিনেও খুব বেশি খুশি হতে পারেননি মার্কিনীরা। কেননা এদিন ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলীয় ফরোয়ার্ড ফ্লোরিয়ান বালোগান।

এই আমেরিকান তারকার লাল কার্ডের ঘটনাটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আলজেরিয়ার বিপক্ষে মেসির করা একটি ট্যাকেলের সঙ্গে প্রায় মিলে যাওয়ার কারণে উঠছে প্রশ্নও। সেদিন মেসির করা ফাউলে দেওয়া হয়নি কোনো হলুদ কার্ডও। অথচ লাল কার্ড পেয়ে পরের ম্যাচ থেকেও ছিটকে গেলেন বালোগান।

ঘঠনাটি ম্যাচের ৬১তম মিনিটের। বল নিজের নিয়ন্ত্রণে নিতে যান বসনিয়ার মুহারেমোভিচ ও যুক্তরাষ্ট্রের বালোগান। বল নিয়ে সামনেই এগিয়ে যাচ্ছিলেন মুহারেমোভিচ। ওই সময় পেছন থেকে বসনিয়ার ফুটবলারের ডান পায়ে বাজেভাবে ট্যাকল করেন বালোগান।

রেফারি সম্ভাব্য লাল কার্ড দেখার জন্য ভিএআরের শরণাপন্ন হন। ৬৪তম মিনিটে বালোগানকে মার্চিং অর্ডারের সিদ্ধান্ত দেন রেফারি। তাতেই অনন্য এক অবাঞ্ছিত রেকর্ড গড়েন এই ২৪ বছর বয়সী স্ট্রাইকার।

একইভাবে আলজেলিয়ার ডিফেন্ডার মান্দিকে একই ধরনের ট্যাকল করেছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিও। তবে সেদিন পার পেয়ে গিয়েছিলেন এই ফুটবল জাদুকর।

দুদিন দুই ধরনের রেফারিংয়ের কথা তুলে প্রশ্ন তুলছেন অনেকে। ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের কোচ মাউরিসিও পচেত্তিনো থেকে শুরু করে বিভিন্ন ফুটবল বিশ্লেষকের প্রশ্নটা একই। মেসির সময় নিয়ম শিথিল হয়ে যায় কেন?  সূএ : ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পুলিশের সক্ষমতা বাড়াতে পারস্পরিক সহযোগিতায় আগ্রহ সৌদি আরবের

» জুলাই শহীদদের স্মরণসভা শনিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

» রজতজয়ন্তীতে গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের আকর্ষণীয় অফার

» পাকস্থলীকে কেন মানুষের দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়?

» “বৃষ্টি”

» সাবেক এমপি আশিকা সুলতানা কারাগারে

» মেসির বেলায় ছাড়, কিন্তু বালোগান লাল কার্ড পেলেন কেন?

» আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

» পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ : রেলমন্ত্রী

» যুবক গুলিবিদ্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মেসির বেলায় ছাড়, কিন্তু বালোগান লাল কার্ড পেলেন কেন?

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর খেলায় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। তাতেই শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করে নিয়েছে স্বাগতিকরা। কিন্তু এই জয়ের দিনেও খুব বেশি খুশি হতে পারেননি মার্কিনীরা। কেননা এদিন ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলীয় ফরোয়ার্ড ফ্লোরিয়ান বালোগান।

এই আমেরিকান তারকার লাল কার্ডের ঘটনাটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আলজেরিয়ার বিপক্ষে মেসির করা একটি ট্যাকেলের সঙ্গে প্রায় মিলে যাওয়ার কারণে উঠছে প্রশ্নও। সেদিন মেসির করা ফাউলে দেওয়া হয়নি কোনো হলুদ কার্ডও। অথচ লাল কার্ড পেয়ে পরের ম্যাচ থেকেও ছিটকে গেলেন বালোগান।

ঘঠনাটি ম্যাচের ৬১তম মিনিটের। বল নিজের নিয়ন্ত্রণে নিতে যান বসনিয়ার মুহারেমোভিচ ও যুক্তরাষ্ট্রের বালোগান। বল নিয়ে সামনেই এগিয়ে যাচ্ছিলেন মুহারেমোভিচ। ওই সময় পেছন থেকে বসনিয়ার ফুটবলারের ডান পায়ে বাজেভাবে ট্যাকল করেন বালোগান।

রেফারি সম্ভাব্য লাল কার্ড দেখার জন্য ভিএআরের শরণাপন্ন হন। ৬৪তম মিনিটে বালোগানকে মার্চিং অর্ডারের সিদ্ধান্ত দেন রেফারি। তাতেই অনন্য এক অবাঞ্ছিত রেকর্ড গড়েন এই ২৪ বছর বয়সী স্ট্রাইকার।

একইভাবে আলজেলিয়ার ডিফেন্ডার মান্দিকে একই ধরনের ট্যাকল করেছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিও। তবে সেদিন পার পেয়ে গিয়েছিলেন এই ফুটবল জাদুকর।

দুদিন দুই ধরনের রেফারিংয়ের কথা তুলে প্রশ্ন তুলছেন অনেকে। ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের কোচ মাউরিসিও পচেত্তিনো থেকে শুরু করে বিভিন্ন ফুটবল বিশ্লেষকের প্রশ্নটা একই। মেসির সময় নিয়ম শিথিল হয়ে যায় কেন?  সূএ : ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com