দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

[ঢাকা, ১ জুলাই, ২০২৬] দেশের বাজারে নিজেদের বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার ম্যাজিক ভি৬’ আনছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি অনার। ব্র্যান্ডটির অন্যতম প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোনটি আগামী ৭ জুলাই বাজারে আসতে পারে।

আল্ট্রা-থিন এবং হালকা ওজনের ফোল্ডেবল ফোন ডিজাইনের জন্য অনার বিশ্বজুড়ে সমাদৃত। সেই ধারাবাহিকতায় তৈরি অনার ম্যাজিক ভি৬ বর্তমান বাজারের অন্যতম পাতলা ফোল্ডেবল স্মার্টফোনগুলোর একটি।

একই সঙ্গে এতে রয়েছে তিন গুণ বেশি হিঞ্জ ডিউরেবিলিটি, যা ফোনটিকে আরও মজবুত ও দীর্ঘস্থায়ী করবে। ফোনটি আনফোল্ড অবস্থায় মাত্র ৪ মিলিমিটার এবং ফোল্ড অবস্থায় ৮ দশমিক ৭৫ মিলিমিটার পুরু।

ওজন প্রায় ২১৯ গ্রাম। ফলে ফোল্ডেবল হলেও এটি ব্যবহার করা সাধারণ স্মার্টফোনের মতোই
স্বাচ্ছন্দ্যপূর্ণ।

ডিভাইসটিতে রয়েছে ৬ হাজার ৬৬০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ক্ষমতার সিলিকন-কার্বন ব্যাটারি, যা মূলধারার ফোল্ডেবল স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম বড় ব্যাটারি। এতে ২৫ শতাংশ সিলিকন উপাদানসমৃদ্ধ নতুন প্রজন্মের ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে–যা ফোল্ডেবল স্মার্টফোনের এনার্জি ডেনসিটি খাতে নতুন মানদণ্ড স্থাপন করেছে।

অফিস ও দৈনন্দিন কাজকে আরও সহজ করতে স্মার্টফোনটিতে যুক্ত করা হয়েছে অনার-এআইভিত্তিক বিভিন্ন ফিচার। স্প্লিট-স্ক্রিনে একসঙ্গে একাধিক কাজ, ডকুমেন্ট পর্যালোচনা, ই-মেইল ম্যানেজমেন্ট, নোট নেওয়া, মিটিং সহায়তা এবং প্রেজেন্টেশন তৈরির সুবিধা মিলবে এতে।
এ ছাড়া অ্যাপল ইকোসিস্টেমের সঙ্গে সমন্বিত ব্যবহারের সুবিধাও থাকছে। ফলে আইফোন ও ম্যাকের সঙ্গে সহজে ফাইল আদান-প্রদান, ম্যাককে দ্বিতীয় স্ক্রিন হিসেবে ব্যবহার, আইক্লাউডে প্রবেশাধিকার এবং এয়ারপডস ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।

স্মার্টফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট এবং উন্নত এআই ক্যামেরা সিস্টেম। ফলে ব্যবহারকারীরা ফ্ল্যাগশিপ মানের পারফরম্যান্সের পাশাপাশি উন্নত এআইভিত্তিক ছবি তোলার সুবিধাও পাবেন।

উদ্ভাবনী নকশা ও প্রযুক্তিগত উৎকর্ষের স্বীকৃতি হিসেবে স্মার্টফোনটি ইতিমধ্যে বিশ্বব্যাপী ৭০টির বেশি পুরস্কার অর্জন করেছে।

ম্যাজিক ভি৬ উন্মোচন প্রসঙ্গে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, ‘অনার ম্যাজিক ভি৬- এ শক্তিশালী এআই সক্ষমতা ও স্মার্ট প্রোডাক্টিভিটি ফিচারের সমন্বয় করা হয়েছে, যা ব্যবহারকারীদের কাজের গতি ও দক্ষতা বাড়াবে। একই সঙ্গে আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ডিজাইনের কারণে এটি ব্যবহারেও স্বাচ্ছন্দ্য মিলবে। বাংলাদেশের গ্রাহকদের হাতে এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি তুলে দিতে পেরে আমরা আনন্দিত।

আধুনিক প্রযুক্তি ও উন্নত ফিচার সমৃদ্ধ এ ডিভাইস ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা।”

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

» দেশে কারফিউ জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

» স্থানীয় নির্বাচনেও সহিংসতা বরদাশত করা হবে না: ইসি সানাউল্লাহ

» স্বামী-স্ত্রীর ঝগড়ায় কে আগে ক্ষমা চাইবে? ইসলামের শিক্ষা কী

» অটোরিকশা ছিনতাইয়ের পর চালকে হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার

» জিয়াউলের বিচার : আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

» জুলাই সনদ ও গণভোটের রায় মানলে জাতীয় ঐক্যের জন্য আলাদা সভা লাগবে না : জামায়াত আমির

» সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের স্ত্রী ও তার দুই ভাই আটক

» আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

» কুয়েতে দুই ইতালীয় নিহত, যুদ্ধ উসকে দেওয়ার ছক দেখছে ইরান

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

[ঢাকা, ১ জুলাই, ২০২৬] দেশের বাজারে নিজেদের বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার ম্যাজিক ভি৬’ আনছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি অনার। ব্র্যান্ডটির অন্যতম প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোনটি আগামী ৭ জুলাই বাজারে আসতে পারে।

আল্ট্রা-থিন এবং হালকা ওজনের ফোল্ডেবল ফোন ডিজাইনের জন্য অনার বিশ্বজুড়ে সমাদৃত। সেই ধারাবাহিকতায় তৈরি অনার ম্যাজিক ভি৬ বর্তমান বাজারের অন্যতম পাতলা ফোল্ডেবল স্মার্টফোনগুলোর একটি।

একই সঙ্গে এতে রয়েছে তিন গুণ বেশি হিঞ্জ ডিউরেবিলিটি, যা ফোনটিকে আরও মজবুত ও দীর্ঘস্থায়ী করবে। ফোনটি আনফোল্ড অবস্থায় মাত্র ৪ মিলিমিটার এবং ফোল্ড অবস্থায় ৮ দশমিক ৭৫ মিলিমিটার পুরু।

ওজন প্রায় ২১৯ গ্রাম। ফলে ফোল্ডেবল হলেও এটি ব্যবহার করা সাধারণ স্মার্টফোনের মতোই
স্বাচ্ছন্দ্যপূর্ণ।

ডিভাইসটিতে রয়েছে ৬ হাজার ৬৬০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ক্ষমতার সিলিকন-কার্বন ব্যাটারি, যা মূলধারার ফোল্ডেবল স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম বড় ব্যাটারি। এতে ২৫ শতাংশ সিলিকন উপাদানসমৃদ্ধ নতুন প্রজন্মের ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে–যা ফোল্ডেবল স্মার্টফোনের এনার্জি ডেনসিটি খাতে নতুন মানদণ্ড স্থাপন করেছে।

অফিস ও দৈনন্দিন কাজকে আরও সহজ করতে স্মার্টফোনটিতে যুক্ত করা হয়েছে অনার-এআইভিত্তিক বিভিন্ন ফিচার। স্প্লিট-স্ক্রিনে একসঙ্গে একাধিক কাজ, ডকুমেন্ট পর্যালোচনা, ই-মেইল ম্যানেজমেন্ট, নোট নেওয়া, মিটিং সহায়তা এবং প্রেজেন্টেশন তৈরির সুবিধা মিলবে এতে।
এ ছাড়া অ্যাপল ইকোসিস্টেমের সঙ্গে সমন্বিত ব্যবহারের সুবিধাও থাকছে। ফলে আইফোন ও ম্যাকের সঙ্গে সহজে ফাইল আদান-প্রদান, ম্যাককে দ্বিতীয় স্ক্রিন হিসেবে ব্যবহার, আইক্লাউডে প্রবেশাধিকার এবং এয়ারপডস ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।

স্মার্টফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট এবং উন্নত এআই ক্যামেরা সিস্টেম। ফলে ব্যবহারকারীরা ফ্ল্যাগশিপ মানের পারফরম্যান্সের পাশাপাশি উন্নত এআইভিত্তিক ছবি তোলার সুবিধাও পাবেন।

উদ্ভাবনী নকশা ও প্রযুক্তিগত উৎকর্ষের স্বীকৃতি হিসেবে স্মার্টফোনটি ইতিমধ্যে বিশ্বব্যাপী ৭০টির বেশি পুরস্কার অর্জন করেছে।

ম্যাজিক ভি৬ উন্মোচন প্রসঙ্গে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, ‘অনার ম্যাজিক ভি৬- এ শক্তিশালী এআই সক্ষমতা ও স্মার্ট প্রোডাক্টিভিটি ফিচারের সমন্বয় করা হয়েছে, যা ব্যবহারকারীদের কাজের গতি ও দক্ষতা বাড়াবে। একই সঙ্গে আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ডিজাইনের কারণে এটি ব্যবহারেও স্বাচ্ছন্দ্য মিলবে। বাংলাদেশের গ্রাহকদের হাতে এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি তুলে দিতে পেরে আমরা আনন্দিত।

আধুনিক প্রযুক্তি ও উন্নত ফিচার সমৃদ্ধ এ ডিভাইস ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা।”

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com