ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক : বিয়ের মাত্র কয়েক মাসের মাথায় দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও পরিচালক রাজ নিদিমোরু দম্পতির ঘরে আসতে চলেছে নতুন অতিথি। ভারতীয় সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।
বেশ কিছুদিন ধরে সামান্থার মা হতে যাওয়ার গুঞ্জন চলছিল। সম্প্রতি অভিনেত্রীর নতুন ছবি ‘মা ইন্টি বাঙ্গারাম’-এর পুরো টিমের সাথে তাঁকে কেক কাটতে দেখা যায়। সেখানে সামান্থার বেবি বাম্প স্পষ্ট দেখা যাচ্ছে।।
এর আগে ২০১৫ সালের দিকে তেলুগু সুপারস্টার নাগা চৈতন্যর সঙ্গে সম্পর্কে জড়ান এই অভিনেত্রী। সেই সম্পর্ক বছর দুয়েকের মধ্যে প্রণয়ে রূপ নেয়। ২০১৭ সালের ৭ এবং ৮ অক্টোবর হিন্দু এবং খ্রিষ্টান ধর্মমতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। তবে সেই সংসার বেশিদিন টেকেনি। চার বছরের মাথায় বিচ্ছেদ হয় এই তারকা জুটির।
সদ্য মুক্তি পাওয়া ফ্যামিলি অ্যাকশন-কমেডি ঘরানার চলচ্চিত্র ‘মা ইন্টি বাঙ্গারাম’-এর চিত্রনাট্য লিখেছেন অভিনেত্রীর স্বামী রাজ নিদিমোরু ও বসন্ত মারিঙ্গান্তি। ২০১৯ সালের সুপারহিট ছবি ‘ওহ! বেবি’-র পর পরিচালক নন্দিনী রেড্ডির সাথে এই ছবিতে আবারও জুটি বাঁধেন সামান্থা। চলচ্চিত্রটিতে সামান্থা ছাড়াও অভিনয় করেছেন গুলশান দেবাইয়া, দিগন্ত মাঞ্চালে এবং গৌতমী তাডিমাল্লা। সূএ :ঢাকা মেইল ডটকম








