রায়পুরে নিখোঁজ কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, মুক্তিপণ দাবির অভিযোগ

আবু মুসা মোহন-: লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজ হওয়া কিশোর অটোরিকশাচালক মো. রাজিবের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ক্যাম্পেরহাট সংলগ্ন একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
‎নিহত রাজিব দক্ষিণ গাইয়ার চর ফজু মোল্লার স্টেশন এলাকার অটোরিকশাচালক মো. মোস্তফার ছেলে।

‎পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) রাত আনুমানিক ৮টার দিকে রাজিব বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

‎নিহতের পিতা মো. মোস্তফা অভিযোগ করে বলেন, রাত প্রায় ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইল ফোনে কল দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দেওয়ায় তার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কিশোরের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মুক্তিপণ দাবির বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আগামী পাঁচ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

» কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

» ডিপিএলে ড্রেসিংরুমে মোবাইল নিষিদ্ধ, থাকছে স্বাস্থ্যকর খাবার ও আইসিইউ অ্যাম্বুলেন্স

» অবাধ তথ্য প্রবাহ সভ্যতার জন্য অক্সিজেনের মতো : তথ্যমন্ত্রী

» নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী

» ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

» কাল থেকে ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে- জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

» তিরিক্ত টোল আদায়ের সংবাদ  সংগ্রহে গিয়ে বিএনপি নেতার হাতে ২ সাংবাদিক লাঞ্ছিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রায়পুরে নিখোঁজ কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, মুক্তিপণ দাবির অভিযোগ

আবু মুসা মোহন-: লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজ হওয়া কিশোর অটোরিকশাচালক মো. রাজিবের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ক্যাম্পেরহাট সংলগ্ন একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
‎নিহত রাজিব দক্ষিণ গাইয়ার চর ফজু মোল্লার স্টেশন এলাকার অটোরিকশাচালক মো. মোস্তফার ছেলে।

‎পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) রাত আনুমানিক ৮টার দিকে রাজিব বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

‎নিহতের পিতা মো. মোস্তফা অভিযোগ করে বলেন, রাত প্রায় ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইল ফোনে কল দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দেওয়ায় তার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কিশোরের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মুক্তিপণ দাবির বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com