লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্থানীয় এমপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার সমস্যা এবং সম্ভাবনা আগামী দিনের করণীয়সহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন স্থানীয় এমপি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু। তিনি দলের উন্নয়নমূলক কার্যক্রম তুল ধরতে গণমাধ্যমের সহযোগীতা কামনা করেন।
প্রেসক্লাব সভাপতি মোরাদুজ্জামানের সভাপতিত্বে এ সময় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমউদ্দৌলা পাহলোয়ান,সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল,নাজিম হোসেন নোমান, উপজেলা মহিলা দলের সিনিযর সহ-সভাপতি নাহিদা সাফিজ বিন্তি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, সহঃ সদস্য আলমাস হোসেন আওয়ালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এতে কর্মরত সাংবাদিক ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।








