ডিপিএলে ড্রেসিংরুমে মোবাইল নিষিদ্ধ, থাকছে স্বাস্থ্যকর খাবার ও আইসিইউ অ্যাম্বুলেন্স

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : সব জটিলতা কাটিয়ে আগামী ৪ মে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এর আগে আজ (২ মে) ট্রফি উন্মোচন ও সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিপিএল আয়োজনের বিভিন্ন দিক ও নতুন উদ্যোগ নিয়ে কথা বলেন বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

বিসিবি নির্বাচনে অনিয়মের দায়ে অধিকাংশ ক্লাব বর্জন করায় এবারের ডিপিএল নিয়ে চরম অনিশ্চয়তা ছিল। তামিম ইকবালের বোর্ড দায়িত্ব নেয়ার এক সপ্তাহের মাথায় সেই জটিলতার সমাধান হয়। সেসময়ের চ্যালেঞ্জ সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন তামিম, ‘আমরা যখন এটার (বিসিবি) দায়িত্ব পেয়েছি, আমি আর আমার বোর্ডের প্রত্যেকটা মেম্বার, আমাদের জন্য প্রথম চ্যালেঞ্জটা ছিল যে ঢাকা প্রিমিয়ার লিগ বা অন্য যে লিগগুলো আছে এগুলোকে মাঠে কীভাবে ফেরত নিয়ে আসতে পারি, এটা নিয়ে কাজ করা।’

ক্লাবগুলোকেও তাদের ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন তামিম। তিনি বলেন, ‘প্রথম বা দ্বিতীয় দিনেই আমরা প্রত্যেকটা ক্লাবকে ডাকি, তাদের সঙ্গে আলোচনা করা শুরু করি এবং তাদের আত্মবিশ্বাসী করে তুলি যে আগে যা হয়েছে ওই জিনিসগুলো পুনরায় হবে না। সব ঠিকঠাকভাবে হবে। তাদের প্রত্যেকটা টিমকেও আমি ধন্যবাদ জানাতে চাই।’

ডিপিএলের গুরুত্ব সম্পর্কে তামিম বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট প্লেয়ারের জন্য এটা আমাদের ক্রিকেটিং ইকো-সিস্টেমের খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলোর একটি। এটা আয়োজন করা চ্যালেঞ্জিং ছিল, কেননা গত কয়েক মাস ধরে ক্রিকেট একদম থেমে ছিল।’

ফিক্সিংয়ের কারণে এর আগে একাধিকবার সমালোচনার মুখে পড়েছে ডিপিএল। আসন্ন আসরে এই ফিক্সিং ঠেকাতে মাঠে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করতে যাচ্ছে বিসিবি। এ সম্পর্কে বিসিবি বস বলেন, ‘ঢাকা লিগে এবার কেউ ড্রেসিংরুমে ফোন ব্যবহার করতে পারবে না। মাঠে ঢুকেই ফোন জমা দিতে হবে।’

ডিপিএলে আগের সবগুলো আসরে খাবারের ব্যবস্থা করত ক্লাবগুলো। সেখানে বেশির ভাগ সময়ই থাকত ভাত, আলু ভর্তা আর গরুর মাংসের মতো খাবার। এবার থেকে দলগুলোর খাবারের ব্যবস্থা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে থাকবে খেলোয়াড়দের ফিটনেসের জন্য উপকারী খাবার।

এ সম্পর্কে তামিম বলেন, ‘আমি এটা জানি, হঠাৎ করে ওই ভাতের অভ্যাস থেকে গ্রিল চিকেনে নিয়ে আসা…(হয়তো সহজ হবে না)। জাতীয় দল, অনূর্ধ্ব-১৯ বা ‘এ’ দলের ক্রিকেটাররা হয়তো অভ্যস্ত। কিন্তু ঘরোয়া লিগে খেলা ক্রিকেটারদের জন্য পুরোটা বদলে ফেলা কঠিন। কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে রান্না হচ্ছে, এটা আমরা চেষ্টা করব। স্বাস্থ্যকর খাবার দেওয়ার চেষ্টা থাকবে, আশা করি আগের চেয়ে ভালো খাবার দেওয়া যাবে এবার।’

প্রিমিয়ার লিগে এবার অ্যাম্বুলেন্সের মতো সুবিধাও থাকবে বলে জানিয়ে তামিম বলেন, ‘আরেকটা ব্যাপার নতুন করে হয়েছে এবার, আইসিইউ অ্যাম্বুলেন্স (মাঠে রাখা হবে)। গত কয়েক বছরের ইতিহাস দেখলে দেখবেন ৪-৫টি ঘটনা ঘটেছে মাঠে। অনেকেই ইন্তেকাল করেছেন, আমি অনেক ভাগ্যবান থাকায় বেঁচে গিয়েছিলাম। আমার মনে হয়, এটা বিসিবির দায়িত্ব, সবাই (নিরাপদ আছে)। আমাদের প্রতিটা মাঠেই অ্যাম্বুলেন্স থাকবে। আইসিইউ অ্যাম্বুলেন্স পাওয়াটা একটা চ্যালেঞ্জ। এরপরেও আমার মনে হয় ৪-৫টা আইসিইউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। বিকেএসপির ২ মাঠে একটা হয়ত থাকবে। নিশ্চিত করতে চাই এই রকম ঘটনা যদি আল্লাহ মাফ করুক আবার কারও সাথে ঘটে আমরা যেন প্রস্তুত থাকতে পারি (মোকাবেলা করতে)।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আগামী পাঁচ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

» কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

» ডিপিএলে ড্রেসিংরুমে মোবাইল নিষিদ্ধ, থাকছে স্বাস্থ্যকর খাবার ও আইসিইউ অ্যাম্বুলেন্স

» অবাধ তথ্য প্রবাহ সভ্যতার জন্য অক্সিজেনের মতো : তথ্যমন্ত্রী

» নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী

» ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

» কাল থেকে ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে- জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

» তিরিক্ত টোল আদায়ের সংবাদ  সংগ্রহে গিয়ে বিএনপি নেতার হাতে ২ সাংবাদিক লাঞ্ছিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ডিপিএলে ড্রেসিংরুমে মোবাইল নিষিদ্ধ, থাকছে স্বাস্থ্যকর খাবার ও আইসিইউ অ্যাম্বুলেন্স

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : সব জটিলতা কাটিয়ে আগামী ৪ মে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এর আগে আজ (২ মে) ট্রফি উন্মোচন ও সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিপিএল আয়োজনের বিভিন্ন দিক ও নতুন উদ্যোগ নিয়ে কথা বলেন বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

বিসিবি নির্বাচনে অনিয়মের দায়ে অধিকাংশ ক্লাব বর্জন করায় এবারের ডিপিএল নিয়ে চরম অনিশ্চয়তা ছিল। তামিম ইকবালের বোর্ড দায়িত্ব নেয়ার এক সপ্তাহের মাথায় সেই জটিলতার সমাধান হয়। সেসময়ের চ্যালেঞ্জ সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন তামিম, ‘আমরা যখন এটার (বিসিবি) দায়িত্ব পেয়েছি, আমি আর আমার বোর্ডের প্রত্যেকটা মেম্বার, আমাদের জন্য প্রথম চ্যালেঞ্জটা ছিল যে ঢাকা প্রিমিয়ার লিগ বা অন্য যে লিগগুলো আছে এগুলোকে মাঠে কীভাবে ফেরত নিয়ে আসতে পারি, এটা নিয়ে কাজ করা।’

ক্লাবগুলোকেও তাদের ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন তামিম। তিনি বলেন, ‘প্রথম বা দ্বিতীয় দিনেই আমরা প্রত্যেকটা ক্লাবকে ডাকি, তাদের সঙ্গে আলোচনা করা শুরু করি এবং তাদের আত্মবিশ্বাসী করে তুলি যে আগে যা হয়েছে ওই জিনিসগুলো পুনরায় হবে না। সব ঠিকঠাকভাবে হবে। তাদের প্রত্যেকটা টিমকেও আমি ধন্যবাদ জানাতে চাই।’

ডিপিএলের গুরুত্ব সম্পর্কে তামিম বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট প্লেয়ারের জন্য এটা আমাদের ক্রিকেটিং ইকো-সিস্টেমের খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলোর একটি। এটা আয়োজন করা চ্যালেঞ্জিং ছিল, কেননা গত কয়েক মাস ধরে ক্রিকেট একদম থেমে ছিল।’

ফিক্সিংয়ের কারণে এর আগে একাধিকবার সমালোচনার মুখে পড়েছে ডিপিএল। আসন্ন আসরে এই ফিক্সিং ঠেকাতে মাঠে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করতে যাচ্ছে বিসিবি। এ সম্পর্কে বিসিবি বস বলেন, ‘ঢাকা লিগে এবার কেউ ড্রেসিংরুমে ফোন ব্যবহার করতে পারবে না। মাঠে ঢুকেই ফোন জমা দিতে হবে।’

ডিপিএলে আগের সবগুলো আসরে খাবারের ব্যবস্থা করত ক্লাবগুলো। সেখানে বেশির ভাগ সময়ই থাকত ভাত, আলু ভর্তা আর গরুর মাংসের মতো খাবার। এবার থেকে দলগুলোর খাবারের ব্যবস্থা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে থাকবে খেলোয়াড়দের ফিটনেসের জন্য উপকারী খাবার।

এ সম্পর্কে তামিম বলেন, ‘আমি এটা জানি, হঠাৎ করে ওই ভাতের অভ্যাস থেকে গ্রিল চিকেনে নিয়ে আসা…(হয়তো সহজ হবে না)। জাতীয় দল, অনূর্ধ্ব-১৯ বা ‘এ’ দলের ক্রিকেটাররা হয়তো অভ্যস্ত। কিন্তু ঘরোয়া লিগে খেলা ক্রিকেটারদের জন্য পুরোটা বদলে ফেলা কঠিন। কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে রান্না হচ্ছে, এটা আমরা চেষ্টা করব। স্বাস্থ্যকর খাবার দেওয়ার চেষ্টা থাকবে, আশা করি আগের চেয়ে ভালো খাবার দেওয়া যাবে এবার।’

প্রিমিয়ার লিগে এবার অ্যাম্বুলেন্সের মতো সুবিধাও থাকবে বলে জানিয়ে তামিম বলেন, ‘আরেকটা ব্যাপার নতুন করে হয়েছে এবার, আইসিইউ অ্যাম্বুলেন্স (মাঠে রাখা হবে)। গত কয়েক বছরের ইতিহাস দেখলে দেখবেন ৪-৫টি ঘটনা ঘটেছে মাঠে। অনেকেই ইন্তেকাল করেছেন, আমি অনেক ভাগ্যবান থাকায় বেঁচে গিয়েছিলাম। আমার মনে হয়, এটা বিসিবির দায়িত্ব, সবাই (নিরাপদ আছে)। আমাদের প্রতিটা মাঠেই অ্যাম্বুলেন্স থাকবে। আইসিইউ অ্যাম্বুলেন্স পাওয়াটা একটা চ্যালেঞ্জ। এরপরেও আমার মনে হয় ৪-৫টা আইসিইউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। বিকেএসপির ২ মাঠে একটা হয়ত থাকবে। নিশ্চিত করতে চাই এই রকম ঘটনা যদি আল্লাহ মাফ করুক আবার কারও সাথে ঘটে আমরা যেন প্রস্তুত থাকতে পারি (মোকাবেলা করতে)।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com