সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমস কাবাডিতে সেমিফাইনালের টিকিট আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। তবে গ্রুপ সেরা হয়ে শক্তিশালী ভারতকে এড়ানোর লড়াইয়ে শেষ পর্যন্ত সফল হতে পারেনি লাল-সবুজের দল।

রবিবার সকালে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে নেপালের বিপক্ষে শুরু থেকেই জমে ওঠে উত্তেজনাপূর্ণ লড়াই।  দুই দলের আক্রমণ ও রক্ষণে ছিল সমান তালে পাল্টাপাল্টি দাপট। প্রথমার্ধ শেষে ১৯-১৭ পয়েন্টে এগিয়ে ছিল নেপাল।

বিরতির পর ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। একাধিক সফল রেইডে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত নেপালের সংগঠিত রক্ষণভাগ ভাঙা কঠিন হয়ে পড়ে। টানটান উত্তেজনার ম্যাচে নির্ধারিত সময় শেষে স্কোরলাইন দাঁড়ায় ৩৮-৩৬। মাত্র ২ পয়েন্টের ব্যবধানে জয় তুলে নেয় নেপাল।

মূলত শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ম্যাচটি পিছিয়ে রবিবার অনুষ্ঠিত হয়। এই হারের ফলে গ্রুপে রানারআপ হয়েছে বাংলাদেশ। ফলে নিয়ম অনুযায়ী সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত, যারা অন্য গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে উঠে এসেছে।

গ্রুপ পর্বে নিজেদের অবস্থান দ্বিতীয় হওয়ায় নিয়ম অনুযায়ী সেমিফাইনালে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন দল ভারতের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। তবে এই ম্যাচে হারলেও অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বজ্রপাতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

» ডিসইনফরমেশনভিত্তিক ফটোকার্ড এলাও করবো না : জাহেদ উর রহমান

» ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

» ‘ফুটপাতে হকার উচ্ছেদের চেষ্টা এরশাদ-হাসিনা-খালেদা সবাই করেছেন, কেউ পারেনি’

» চেনা অচেনা

» হাজীর মাজার বস্তি থেকে মাদকের সঙ্গে জড়িত সন্দেহে ৭৪ জন আটক

» বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জন গ্রেপ্তার

» ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

» ৪৫ দিনে শেষ হবে রূপপুরের জ্বালানি লোডিং, জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

» কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমস কাবাডিতে সেমিফাইনালের টিকিট আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। তবে গ্রুপ সেরা হয়ে শক্তিশালী ভারতকে এড়ানোর লড়াইয়ে শেষ পর্যন্ত সফল হতে পারেনি লাল-সবুজের দল।

রবিবার সকালে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে নেপালের বিপক্ষে শুরু থেকেই জমে ওঠে উত্তেজনাপূর্ণ লড়াই।  দুই দলের আক্রমণ ও রক্ষণে ছিল সমান তালে পাল্টাপাল্টি দাপট। প্রথমার্ধ শেষে ১৯-১৭ পয়েন্টে এগিয়ে ছিল নেপাল।

বিরতির পর ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। একাধিক সফল রেইডে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত নেপালের সংগঠিত রক্ষণভাগ ভাঙা কঠিন হয়ে পড়ে। টানটান উত্তেজনার ম্যাচে নির্ধারিত সময় শেষে স্কোরলাইন দাঁড়ায় ৩৮-৩৬। মাত্র ২ পয়েন্টের ব্যবধানে জয় তুলে নেয় নেপাল।

মূলত শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ম্যাচটি পিছিয়ে রবিবার অনুষ্ঠিত হয়। এই হারের ফলে গ্রুপে রানারআপ হয়েছে বাংলাদেশ। ফলে নিয়ম অনুযায়ী সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত, যারা অন্য গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে উঠে এসেছে।

গ্রুপ পর্বে নিজেদের অবস্থান দ্বিতীয় হওয়ায় নিয়ম অনুযায়ী সেমিফাইনালে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন দল ভারতের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। তবে এই ম্যাচে হারলেও অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com