সৌদি পৌঁছেছেন সাড়ে ৩৪ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৮৬টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৩৪ হাজার ৫৫০ জন বাংলাদেশি হজযাত্রী। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত এ তথ্য জানিয়েছে হজ বুলেটিন।

এ সময়ের মধ্যে দুইজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম এবং জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল। দুজনই মক্কায় মারা যান।

হজ বুলেটিনের তথ্য বলছে, সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৩ হাজার ২৮৪ জন হজযাত্রী। বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে গেছেন ৩১ হাজার ২৬৬ জন।

ফ্লাইট পরিচালনায় ছিল তিনটি এয়ারলাইনস। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৬টি ফ্লাইটে ১৪ হাজার ৯১৬ জন, সৌদি এয়ারলাইনস ৩২টি ফ্লাইটে ১২ হাজার ৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী পরিবহন করেছে।

উল্লেখ্য, চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২৬ মে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সৌদি পৌঁছেছেন সাড়ে ৩৪ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

» মালায়া বিশ্ববিদ্যালয়ে সিনিয়র লেকচারারের আমন্ত্রণ পেলেন শাপলা খানম

» মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী

» র‍্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৩

» মশক নিধনে বর্তমান ওষুধ কার্যকরী হলেও বিকল্প ভাবছি: আবদুস সালাম

» শীর্ষ সন্ত্রাসী ‘দেলোয়ার বাহিনী’র প্রধান গ্রেফতার

» সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

» বাবার গ্রেফতার নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন পূজা চেরী

» তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

» বেকারত্ব দূর করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে: শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সৌদি পৌঁছেছেন সাড়ে ৩৪ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৮৬টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৩৪ হাজার ৫৫০ জন বাংলাদেশি হজযাত্রী। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত এ তথ্য জানিয়েছে হজ বুলেটিন।

এ সময়ের মধ্যে দুইজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম এবং জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল। দুজনই মক্কায় মারা যান।

হজ বুলেটিনের তথ্য বলছে, সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৩ হাজার ২৮৪ জন হজযাত্রী। বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে গেছেন ৩১ হাজার ২৬৬ জন।

ফ্লাইট পরিচালনায় ছিল তিনটি এয়ারলাইনস। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৬টি ফ্লাইটে ১৪ হাজার ৯১৬ জন, সৌদি এয়ারলাইনস ৩২টি ফ্লাইটে ১২ হাজার ৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী পরিবহন করেছে।

উল্লেখ্য, চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২৬ মে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com