ইসলামপুরে ডোবার পানিতে ভাসছে সরকারি ওষুধ

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ।। জামালপুরের ইসলামপুরে ডোবার পানিতে ভাসছে সরকারি ওষুধ। কমিউনিটি ক্লিনিকের পাশের ডোবায় ঔষধ ভাসতে দেখে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভে সৃষ্টি হয়েছে।
শুক্রবার সরেজমিনে দেখা গেছে,উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিক সংলগ্ন ডোবায় বিপুল পরিমাণ সরকারি ওষুধ ভাসছে। এসব ওষুধ ভাসমান অবস্থায় থাকার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে নানা আলোচনা চলছে। সরকারি স্বাস্থ্যসেবায় বরাদ্দ এসব ওষুধ কীভাবে ডোবায় এলো তা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিকের পাশের ডোবায় বিপুল পরিমাণ ওষুধ ভাসতে দেখতে পাই। ডোবাতে সরকারী ঔষধ ভাসছে অথচ আমরা চাহিদা মত চিকিৎসা সেবা ও ঔধধ পাইনা। নিয়মিত স্বাস্থ্যসেবা মিলত না, অধিকাংশ সময় বন্ধই পাওয়া যায়। খোলা থাকলেও রোগীদের বলতো ওষুধ নেই।
তাঁদের ধারণা, মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় ওষুধগুলো এভাবে ফেলে দেওয়া হয়েছে। এসব ওষুধ যথাসময়ে রোগীদের মধ্যে বিতরণ করা হলে চরাঞ্চলের অসংখ্য মানুষ উপকৃত হতেন এবং স্বাস্থ্যসেবার ঘাটতি অনেকটাই কমে আসত।
ধনতলা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মো. মিস্টার বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের বলেন, পানিতে ওষুধ ভাসতে থাকার বিষয়টি শুনেছেন। ওই ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আ.লীগের ১৫ বছরে অফিসিয়াল-আন অফিসিয়াল ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

» হজযাত্রী সেজে হাজি ক্যাম্প থেকে সৌদি রিয়াল চুরি, গ্রেপ্তার ১

» আহারে ব্রো লাইফটাই স্পয়েল হয়ে গেল তোমার: আসিফ মাহমুদকে কটাক্ষ করে পোস্ট নীলার

» লুটেরাদের হাতে ব্যাংক দিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শ্রমিকরা: আখতার

» দেশে এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি: রিজভী

» গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ রাজপথেই সিদ্ধান্ত নেবে: এটিএম আজহারুল ইসলাম

» অসুস্থ সারজিস আলমকে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা

» মালিক-শ্রমিকের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কে বিশ্বাসী জামায়াত: শফিকুর রহমান

» সুপার লিগ বাতিল করে ডিপিএলে নতুন নিয়ম

» সেন্সর বোর্ডে আটকে গেল সঞ্জয়ের ‘আখরি সওয়াল’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইসলামপুরে ডোবার পানিতে ভাসছে সরকারি ওষুধ

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ।। জামালপুরের ইসলামপুরে ডোবার পানিতে ভাসছে সরকারি ওষুধ। কমিউনিটি ক্লিনিকের পাশের ডোবায় ঔষধ ভাসতে দেখে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভে সৃষ্টি হয়েছে।
শুক্রবার সরেজমিনে দেখা গেছে,উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিক সংলগ্ন ডোবায় বিপুল পরিমাণ সরকারি ওষুধ ভাসছে। এসব ওষুধ ভাসমান অবস্থায় থাকার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে নানা আলোচনা চলছে। সরকারি স্বাস্থ্যসেবায় বরাদ্দ এসব ওষুধ কীভাবে ডোবায় এলো তা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিকের পাশের ডোবায় বিপুল পরিমাণ ওষুধ ভাসতে দেখতে পাই। ডোবাতে সরকারী ঔষধ ভাসছে অথচ আমরা চাহিদা মত চিকিৎসা সেবা ও ঔধধ পাইনা। নিয়মিত স্বাস্থ্যসেবা মিলত না, অধিকাংশ সময় বন্ধই পাওয়া যায়। খোলা থাকলেও রোগীদের বলতো ওষুধ নেই।
তাঁদের ধারণা, মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় ওষুধগুলো এভাবে ফেলে দেওয়া হয়েছে। এসব ওষুধ যথাসময়ে রোগীদের মধ্যে বিতরণ করা হলে চরাঞ্চলের অসংখ্য মানুষ উপকৃত হতেন এবং স্বাস্থ্যসেবার ঘাটতি অনেকটাই কমে আসত।
ধনতলা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মো. মিস্টার বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের বলেন, পানিতে ওষুধ ভাসতে থাকার বিষয়টি শুনেছেন। ওই ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com