অ্যাসেন্ট হেলথেস্বাস্থ্যসেবা সুবিধাপাবেনব্র্যাক ব্যাংকেরকর্মকর্তা ও কার্ডহোল্ডাররা

ঢাকা, শনিবার, ২ মে ২০২৬: ব্যাংকের সহকর্মী এবং ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডহোল্ডারদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে অ্যাসেন্ট হেলথ লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।এর মাধ্যমে এখন থেকে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কার্ডহোল্ডাররা কনসালটেশন চেম্বারের পাশাপাশি বাসা থেকে সংগ্রহ করা নমুনার প্যাথলজিক্যাল টেস্টেও বিশেষ ছাড় উপভোগ করবেন।

এই চুক্তির আওতায়ব্র্যাক ব্যাংকের সকল কর্মী এবং তাদেরস্ত্রী/স্বামী, সন্তান, পিতা-মাতা এবং শ্বশুর-শাশুড়ির বাসা থেকে সংগৃহীত নমুনার প্যাথলজিক্যাল টেস্ট এবং কনসালটেশন চেম্বার ভিজিটে ৩০% ছাড় পাবেন।

অন্যদিকে ব্র্যাক ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডার এবং তাদের লিগ্যাল ডিপেন্ডেন্টরা স্বাস্থ্যসেবায় ২৫% ছাড় উপভোগ করবেন। কর্মকর্তা এবং গ্রাহক উভয়ই ইন্টার্নাল মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন, রিউমাটোলজি, ডার্মাটোলজি, নেফ্রোলজি, ফিজিক্যাল মেডিসিন, নিউরোলজি, গাইনোকোলজি, পেডিয়াট্রিকসসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসা সেবায় পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন।

২৩ এপ্রিল ২০২৬ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম,হেড অব মার্চেন্ট অ্যাকোয়ারিং খায়রুদ্দিন আহমেদ বাপ্পি,হেড অব অ্যালায়েন্সেস মো. আশরাফুল আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অ্যাসেন্ট হেলথ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল ইকবাল,অ্যাসেন্ট গ্রুপের ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট আমের আহমেদএবং ডেপুটি জেনারেল ম্যানেজার অব সেলস – কর্পোরেট অ্যান্ড বিটুসি মোহাম্মদ কামরুজ্জামান।

এই চুক্তিপ্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “ব্র্যাক ব্যাংক বিশ্বাস করে, আমাদের সহকর্মী ও গ্রাহকদের প্রতি দায়িত্ব কেবল আর্থিক সেবার মধ্যে সীমাবদ্ধ নয়। অ্যাসেন্ট হেলথ লিমিটেডের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের সহকর্মী ও তাঁদের পরিবার কিংবা প্রতিদিন আমাদের সঙ্গে ব্যাংকিং করা লাখো গ্রাহকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করে তুলবে।”

এই উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংকসহকর্মী ও গ্রাহকদের সামগ্রিক কল্যাণে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আগামী পাঁচ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

» কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

» ডিপিএলে ড্রেসিংরুমে মোবাইল নিষিদ্ধ, থাকছে স্বাস্থ্যকর খাবার ও আইসিইউ অ্যাম্বুলেন্স

» অবাধ তথ্য প্রবাহ সভ্যতার জন্য অক্সিজেনের মতো : তথ্যমন্ত্রী

» নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী

» ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

» কাল থেকে ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে- জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

» তিরিক্ত টোল আদায়ের সংবাদ  সংগ্রহে গিয়ে বিএনপি নেতার হাতে ২ সাংবাদিক লাঞ্ছিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অ্যাসেন্ট হেলথেস্বাস্থ্যসেবা সুবিধাপাবেনব্র্যাক ব্যাংকেরকর্মকর্তা ও কার্ডহোল্ডাররা

ঢাকা, শনিবার, ২ মে ২০২৬: ব্যাংকের সহকর্মী এবং ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডহোল্ডারদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে অ্যাসেন্ট হেলথ লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।এর মাধ্যমে এখন থেকে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কার্ডহোল্ডাররা কনসালটেশন চেম্বারের পাশাপাশি বাসা থেকে সংগ্রহ করা নমুনার প্যাথলজিক্যাল টেস্টেও বিশেষ ছাড় উপভোগ করবেন।

এই চুক্তির আওতায়ব্র্যাক ব্যাংকের সকল কর্মী এবং তাদেরস্ত্রী/স্বামী, সন্তান, পিতা-মাতা এবং শ্বশুর-শাশুড়ির বাসা থেকে সংগৃহীত নমুনার প্যাথলজিক্যাল টেস্ট এবং কনসালটেশন চেম্বার ভিজিটে ৩০% ছাড় পাবেন।

অন্যদিকে ব্র্যাক ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডার এবং তাদের লিগ্যাল ডিপেন্ডেন্টরা স্বাস্থ্যসেবায় ২৫% ছাড় উপভোগ করবেন। কর্মকর্তা এবং গ্রাহক উভয়ই ইন্টার্নাল মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন, রিউমাটোলজি, ডার্মাটোলজি, নেফ্রোলজি, ফিজিক্যাল মেডিসিন, নিউরোলজি, গাইনোকোলজি, পেডিয়াট্রিকসসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসা সেবায় পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন।

২৩ এপ্রিল ২০২৬ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম,হেড অব মার্চেন্ট অ্যাকোয়ারিং খায়রুদ্দিন আহমেদ বাপ্পি,হেড অব অ্যালায়েন্সেস মো. আশরাফুল আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অ্যাসেন্ট হেলথ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল ইকবাল,অ্যাসেন্ট গ্রুপের ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট আমের আহমেদএবং ডেপুটি জেনারেল ম্যানেজার অব সেলস – কর্পোরেট অ্যান্ড বিটুসি মোহাম্মদ কামরুজ্জামান।

এই চুক্তিপ্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “ব্র্যাক ব্যাংক বিশ্বাস করে, আমাদের সহকর্মী ও গ্রাহকদের প্রতি দায়িত্ব কেবল আর্থিক সেবার মধ্যে সীমাবদ্ধ নয়। অ্যাসেন্ট হেলথ লিমিটেডের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের সহকর্মী ও তাঁদের পরিবার কিংবা প্রতিদিন আমাদের সঙ্গে ব্যাংকিং করা লাখো গ্রাহকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করে তুলবে।”

এই উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংকসহকর্মী ও গ্রাহকদের সামগ্রিক কল্যাণে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com