চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু

ঢাকা, ২৯ এপ্রিল ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি. এবং চট্টগ্রাম পোর্ট অথরিটি (সিপিএ)-এর যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘সিপিএ–প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড’, যা বন্দর সংশ্লিষ্ট গ্রাহক ও ব্যবসায়ীদের জন্য আর্থিক সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

এই কো ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ডটি চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য নির্বিঘ্ন লেনদেন, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং প্রয়োজনভিত্তিক আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে ডিজাইন করা হয়েছে। এই কৌশলগত অংশীদারিত্ব প্রাইম ব্যাংকের উদ্ভাবন ও গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।

কার্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় ২৮ এপ্রিল ২০২৬, হোটেল শেরাটন ঢাকায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিএ এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান-ওএসপি, এনডিসি, এসসিসি, পিএসসি। এছাড়া উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজম জে. চৌধুরী; প্রাইম ব্যাংক পিএলসি-এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান; ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং প্রাইম ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান-ওএসপি, এনডিসি, এসসিসি, পিএসসি বলেন, “প্রাইম ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্ব বন্দর খাতে ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করবে। এই উদ্যোগের মাধ্যমে পেমেন্ট সিস্টেম আধুনিকায়ন, লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে এবং ব্যবসায়িক কার্যক্রম আরও সহজ হবে। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ বন্দর পরিচালনায় দক্ষতা বাড়াবে এবং এর ধারাবাহিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।”

আজম জে. চৌধুরী, চেয়ারম্যান প্রাইম ব্যাংক ফাউন্ডেশন  বলেন, “দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সিপিএ-এর সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। এই অংশীদারিত্ব মানুষের জীবনকে আরও সহজ ও উন্নত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা ভবিষ্যতেও নতুন ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”

ফয়সাল রহমান, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রাইম ব্যাংক পিএলসি. বলেন,“এই উদ্যোগটি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে সহায়ক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারের প্রতিফলন। এর মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে। এটি জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সুফল বয়ে আনবে।”

এম. নাজিম এ. চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, প্রাইম ব্যাংক পিএলসি. বলেন, “এই কোব্র্যান্ডেড কার্ড বন্দর সংশ্লিষ্ট আর্থিক লেনদেনকে আধুনিকায়ন করবে এবং ব্যবহারকারীদের জন্য উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করবে।”

অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো দ্রুত সংস্কারে কার্যকর পদক্ষেপ চায় জামায়াত

» দেশ পরিচালনায় আওয়ামী শাসনের লক্ষণ দেখা যাচ্ছে: রফিকুল ইসলাম

» ফ্যামিলি কার্ডে মুদ্রাস্ফীতির ঝুঁকি আছে কি? সংসদে প্রধানমন্ত্রীকে হাসনাত আবদুল্লাহর প্রশ্ন

» বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

» ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী

» ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের পরামর্শ নেইনি : সংসদে নুর

» সংস্কৃতি চর্চা ছাড়া সমাজকে আলোকিত করা সম্ভব নয়: আবদুস সালাম

» আধিপত্য ও হাট ইজারা নিয়ে দ্বন্দ্বে টিটনকে গুলি করে হত্যা : ডিবি

» নভেম্বরে কাতারে বসছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

» ইরানের যে কৌশলে হতাশায় ছটফট করছেন ট্রাম্প!

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু

ঢাকা, ২৯ এপ্রিল ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি. এবং চট্টগ্রাম পোর্ট অথরিটি (সিপিএ)-এর যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘সিপিএ–প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড’, যা বন্দর সংশ্লিষ্ট গ্রাহক ও ব্যবসায়ীদের জন্য আর্থিক সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

এই কো ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ডটি চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য নির্বিঘ্ন লেনদেন, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং প্রয়োজনভিত্তিক আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে ডিজাইন করা হয়েছে। এই কৌশলগত অংশীদারিত্ব প্রাইম ব্যাংকের উদ্ভাবন ও গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।

কার্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় ২৮ এপ্রিল ২০২৬, হোটেল শেরাটন ঢাকায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিএ এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান-ওএসপি, এনডিসি, এসসিসি, পিএসসি। এছাড়া উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজম জে. চৌধুরী; প্রাইম ব্যাংক পিএলসি-এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান; ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং প্রাইম ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান-ওএসপি, এনডিসি, এসসিসি, পিএসসি বলেন, “প্রাইম ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্ব বন্দর খাতে ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করবে। এই উদ্যোগের মাধ্যমে পেমেন্ট সিস্টেম আধুনিকায়ন, লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে এবং ব্যবসায়িক কার্যক্রম আরও সহজ হবে। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ বন্দর পরিচালনায় দক্ষতা বাড়াবে এবং এর ধারাবাহিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।”

আজম জে. চৌধুরী, চেয়ারম্যান প্রাইম ব্যাংক ফাউন্ডেশন  বলেন, “দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সিপিএ-এর সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। এই অংশীদারিত্ব মানুষের জীবনকে আরও সহজ ও উন্নত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা ভবিষ্যতেও নতুন ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”

ফয়সাল রহমান, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রাইম ব্যাংক পিএলসি. বলেন,“এই উদ্যোগটি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে সহায়ক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারের প্রতিফলন। এর মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে। এটি জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সুফল বয়ে আনবে।”

এম. নাজিম এ. চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, প্রাইম ব্যাংক পিএলসি. বলেন, “এই কোব্র্যান্ডেড কার্ড বন্দর সংশ্লিষ্ট আর্থিক লেনদেনকে আধুনিকায়ন করবে এবং ব্যবহারকারীদের জন্য উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করবে।”

অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com