ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অভিযান চালিয়ে ১৭ হাজার ৭২৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়।
শুক্রবার (১৯ জুন) র্যাব-৭ চট্টগ্রামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক যুবকের নাম মোহাম্মদ আইয়ুব (২৩)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার নাটমুরা পাড়ার বাসিন্দা।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ
একপর্যায়ে একটি নোহা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে আইয়ুবকে আটক করা হয়। পরে গাড়িটির যাত্রী আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা কালো স্কচটেপে মোড়ানো নয়টি বান্ডিল থেকে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র্যাবের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ২০ হাজার টাকা।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, আটক ব্যক্তিকে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা আলামতসহ হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।








