শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ তিন সহযোগীসহ গ্রেফতার

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ওয়ারী এলাকার শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র ও মাদকের গডফাদার ইসমাইল হোসেন ওরফে সজল ওরফে অটো সজলকে তার তিন সহযোগীসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে বিপুল আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার  রাতে যাত্রাবাড়ীর স্বামীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ তথ্য জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী।

গ্রেফতাররা হলেন— ইসমাইল হোসেন ওরফে সজল ওরফে অটো সজল, মো. বাপ্পী, মো. হানিফ ও মোছা. শামসুন্নাহার।

নিয়াজ মেহেদী বলেন, চলতি বছরের ২ মার্চ মাদক উদ্ধার করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল অভিযানে যায়। এ সময় একজন পরিদর্শককে পায়ে গুলি করে মাদক কারবারিরা পালিয়ে যায়। ওই ঘটনায় ওয়ারী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

মামলাটি তদন্তের সময় ওয়ারী থানা পুলিশ প্রথমে তিনজনকে গ্রেফতার করে এবং তাদের হেফাজত থেকে তিনটি অস্ত্র উদ্ধার করে। পরবর্তীতে গ্রেফতাররা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তার ওপর হামলায় ব্যবহৃত অস্ত্রটি সরবরাহ করেছিল ওয়ারীর শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্র-মাদকের গডফাদার সজল ওরফে অটো সজল। এর পর থেকেই অটো সজলকে গ্রেফতারের জন্য ওয়ারী বিভাগের বিভিন্ন থানা পুলিশ ধারাবাহিক অভিযান শুরু করে।

তিনি বলেন, সজলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে যে, ওয়ারী বিভাগের গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকায় তার একটি ভাড়া বাসায় বিপুল অস্ত্র ও মাদক মজুত রয়েছে। এরপর যাত্রাবাড়ী থানা পুলিশ স্বামীবাগের ওই বাসায় অভিযান চালিয়ে অটো সজলের আরও তিন সহযোগীকে গ্রেফতার করে। সেখান থেকে দুটি ‘TAURUS’ ব্র্যান্ডের পিস্তল, চারটি ম্যাগাজিন, ৭৭ রাউন্ড তাজা গুলি, ৫৯ গ্রাম হেরোইন, হেরোইন প্রস্তুতের কাজে ব্যবহৃত ৮৭ গ্রাম ‘মেডি’, মাদক বিক্রির নগদ ২২ হাজার ৯৬০ টাকা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজুসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শিগগির জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন

» আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির

» যাকে বলা হয় ‘সর্বমন্ত্রী’, তিনি সব মন্ত্রণায়ল আজানও দেন ইকামতও দেন : ডা. শফিকুর রহমান

» ইয়াবাসহ যুবক আটক

» জামায়াত আমিরের সঙ্গে ভিএফজিবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

» শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ তিন সহযোগীসহ গ্রেফতার

» সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত

» তিন উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া, দাপুটে বাংলাদেশ

» মেহেরপুরে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ হলো বিএসএফের পুশইন চেষ্টা

» বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ তিন সহযোগীসহ গ্রেফতার

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ওয়ারী এলাকার শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র ও মাদকের গডফাদার ইসমাইল হোসেন ওরফে সজল ওরফে অটো সজলকে তার তিন সহযোগীসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে বিপুল আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার  রাতে যাত্রাবাড়ীর স্বামীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ তথ্য জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী।

গ্রেফতাররা হলেন— ইসমাইল হোসেন ওরফে সজল ওরফে অটো সজল, মো. বাপ্পী, মো. হানিফ ও মোছা. শামসুন্নাহার।

নিয়াজ মেহেদী বলেন, চলতি বছরের ২ মার্চ মাদক উদ্ধার করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল অভিযানে যায়। এ সময় একজন পরিদর্শককে পায়ে গুলি করে মাদক কারবারিরা পালিয়ে যায়। ওই ঘটনায় ওয়ারী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

মামলাটি তদন্তের সময় ওয়ারী থানা পুলিশ প্রথমে তিনজনকে গ্রেফতার করে এবং তাদের হেফাজত থেকে তিনটি অস্ত্র উদ্ধার করে। পরবর্তীতে গ্রেফতাররা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তার ওপর হামলায় ব্যবহৃত অস্ত্রটি সরবরাহ করেছিল ওয়ারীর শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্র-মাদকের গডফাদার সজল ওরফে অটো সজল। এর পর থেকেই অটো সজলকে গ্রেফতারের জন্য ওয়ারী বিভাগের বিভিন্ন থানা পুলিশ ধারাবাহিক অভিযান শুরু করে।

তিনি বলেন, সজলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে যে, ওয়ারী বিভাগের গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকায় তার একটি ভাড়া বাসায় বিপুল অস্ত্র ও মাদক মজুত রয়েছে। এরপর যাত্রাবাড়ী থানা পুলিশ স্বামীবাগের ওই বাসায় অভিযান চালিয়ে অটো সজলের আরও তিন সহযোগীকে গ্রেফতার করে। সেখান থেকে দুটি ‘TAURUS’ ব্র্যান্ডের পিস্তল, চারটি ম্যাগাজিন, ৭৭ রাউন্ড তাজা গুলি, ৫৯ গ্রাম হেরোইন, হেরোইন প্রস্তুতের কাজে ব্যবহৃত ৮৭ গ্রাম ‘মেডি’, মাদক বিক্রির নগদ ২২ হাজার ৯৬০ টাকা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজুসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com