বোমা সদৃশ বস্তুসহ চিরকুট উদ্ধার

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : এক মাস না পেরুতেই মেহেরপুরের গাংনী উপজেলায় আবারও বোমা আতঙ্ক ছড়িয়েছে। উপজেলার নওদা মটমুড়া গ্রামে একটি চায়ের দোকানের সামনে থেকে বোমা সদৃশ বস্তু ও হুমকি সম্বলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) সকালে উপজেলার নওদা মটমুড়া গ্রামের কাজলের ইটভাটার অদূরে শরিফুল ইসলামের চায়ের দোকানের সামনে থেকে এসব উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

শরিফুল ইসলাম জানান, মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি। বুধবার (১৭ জুন) সকালে দোকান খুলতে এসে তিনি দোকানের সামনে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু এবং একটি হুমকি চিরকুট দেখতে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে গাংনী থানার কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উদ্ধার হওয়া হাতের লেখা চিরকুটে লেখা ছিল, ‘এই দোকানে বিএনপির কোনো লোক বোসবি না। যারা বোসবি তাদের সমস্যা আছে। এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখবো না।’

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, উদ্ধার হওয়া বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টিকে গুরুত্বসহকারে তদন্ত করছে।

উল্লেখ্য, ইতোপূর্বে ২০ মে ২০২৬ তারিখে শেষবারের মতো মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়ালগ্রামের সরদারপাড়ার রিয়াজ আলী মন্ডলের ছেলে আতিকুল আলম হানিফের বাড়ির সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছিল পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মাদরাসার ওয়াশরুম থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও গুলি উদ্ধার

» আগামী এক বছরের মধ্যে রূপগঞ্জের দুই সেতুর নির্মাণকাজ সম্পন্ন হবে : সেতু প্রতিমন্ত্রী

» জুলাই সনদের ফয়সালা সংসদে না হলে রাজপথে হবে: গোলাম পরওয়ার

» জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

» গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান: প্রধানমন্ত্রী

» বিভাগে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জন গ্রেফতার

» পুলিশের অভিযানে ১০ মাদক কারবারি গ্রেফতার

» সোনারগাঁয়ে শপিংমলে অগ্নিকাণ্ড

» ট্রাক উল্টে রেললাইন ব্লক, কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বোমা সদৃশ বস্তুসহ চিরকুট উদ্ধার

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : এক মাস না পেরুতেই মেহেরপুরের গাংনী উপজেলায় আবারও বোমা আতঙ্ক ছড়িয়েছে। উপজেলার নওদা মটমুড়া গ্রামে একটি চায়ের দোকানের সামনে থেকে বোমা সদৃশ বস্তু ও হুমকি সম্বলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) সকালে উপজেলার নওদা মটমুড়া গ্রামের কাজলের ইটভাটার অদূরে শরিফুল ইসলামের চায়ের দোকানের সামনে থেকে এসব উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

শরিফুল ইসলাম জানান, মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি। বুধবার (১৭ জুন) সকালে দোকান খুলতে এসে তিনি দোকানের সামনে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু এবং একটি হুমকি চিরকুট দেখতে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে গাংনী থানার কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উদ্ধার হওয়া হাতের লেখা চিরকুটে লেখা ছিল, ‘এই দোকানে বিএনপির কোনো লোক বোসবি না। যারা বোসবি তাদের সমস্যা আছে। এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখবো না।’

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, উদ্ধার হওয়া বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টিকে গুরুত্বসহকারে তদন্ত করছে।

উল্লেখ্য, ইতোপূর্বে ২০ মে ২০২৬ তারিখে শেষবারের মতো মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়ালগ্রামের সরদারপাড়ার রিয়াজ আলী মন্ডলের ছেলে আতিকুল আলম হানিফের বাড়ির সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছিল পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com