মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ফরিদপুর সদর উপজেলার আলোচিত তিন হত্যাকাণ্ডের একমাত্র অভিযুক্ত যুবক আকাশ মোল্লাকে (২৮) গ্রেফতার করেছে র‍্যাব ও পুলিশের একটি যৌথ দল। মঙ্গলবার দিবাগত ভোরে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে তার বাড়ির পাশের একটি কলাবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম গণমাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে ভোরে তাকে আটক করা হয়। বর্তমানে সে ফরিদপুর কোতোয়ালি থানার হেফাজতে রয়েছে।

অভিযানে অংশ নেওয়া র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার গাজী মো. লুৎফর রহমান গণমাধ্যমকে জানান, আটকের সময় আকাশের কথাবার্তা অসংলগ্ন ছিল, যার ফলে তার মানসিক অবস্থার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে গদাধরডাঙ্গী গ্রামের আজগর মোল্লার বাড়ির উঠানে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের তথ্যমতে, আকাশ হঠাৎ করে কোদাল নিয়ে এলোপাতাড়ি হামলা চালালে ঘটনাস্থলেই রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও প্রতিবেশী কাবুল (৪৫) নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন রিয়াজ মোল্লা (৪৫) নামে আরও একজন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আকাশকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তার মানসিক স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালটি উদ্ধার এবং ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বজ্রপাতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

» ডিসইনফরমেশনভিত্তিক ফটোকার্ড এলাও করবো না : জাহেদ উর রহমান

» ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

» ‘ফুটপাতে হকার উচ্ছেদের চেষ্টা এরশাদ-হাসিনা-খালেদা সবাই করেছেন, কেউ পারেনি’

» চেনা অচেনা

» হাজীর মাজার বস্তি থেকে মাদকের সঙ্গে জড়িত সন্দেহে ৭৪ জন আটক

» বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জন গ্রেপ্তার

» ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

» ৪৫ দিনে শেষ হবে রূপপুরের জ্বালানি লোডিং, জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

» কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ফরিদপুর সদর উপজেলার আলোচিত তিন হত্যাকাণ্ডের একমাত্র অভিযুক্ত যুবক আকাশ মোল্লাকে (২৮) গ্রেফতার করেছে র‍্যাব ও পুলিশের একটি যৌথ দল। মঙ্গলবার দিবাগত ভোরে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে তার বাড়ির পাশের একটি কলাবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম গণমাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে ভোরে তাকে আটক করা হয়। বর্তমানে সে ফরিদপুর কোতোয়ালি থানার হেফাজতে রয়েছে।

অভিযানে অংশ নেওয়া র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার গাজী মো. লুৎফর রহমান গণমাধ্যমকে জানান, আটকের সময় আকাশের কথাবার্তা অসংলগ্ন ছিল, যার ফলে তার মানসিক অবস্থার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে গদাধরডাঙ্গী গ্রামের আজগর মোল্লার বাড়ির উঠানে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের তথ্যমতে, আকাশ হঠাৎ করে কোদাল নিয়ে এলোপাতাড়ি হামলা চালালে ঘটনাস্থলেই রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও প্রতিবেশী কাবুল (৪৫) নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন রিয়াজ মোল্লা (৪৫) নামে আরও একজন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আকাশকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তার মানসিক স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালটি উদ্ধার এবং ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com