কাঁঠাল কিনতে গিয়ে জাল নোটসহ চক্রের এক সদস্য আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বরিশাল নগরীতে কাঁঠাল কিনতে গিয়ে জাল নোটসহ ধরা পড়েছে চক্রের এক সদস্য। সোমবার সন্ধ্যায় নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে জাল নোট চক্রের সদস্যকে আটক করা হয় বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

আটক মো. সিদ্দিকুর রহমান (৪০) বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া এলাকার বাসিন্দা।

ওসি মিজানুর রহমান বলেন, আটক সিদ্দিক নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় দেড়শ টাকায় একটি কাঁঠাল কিনে পাঁচশ টাকার একটি জাল নোট দেয়। তখন কাঁঠাল বিক্রেতার সন্দেহ হলে পাশের দোকানিকে দেন। তারা নিশ্চিত হন নোটটি জাল। তখন তাকে আটকে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তার কাছ থেকে দুইশ টাকার আটটি, পাঁচশ টাকার ৫টি ও এক হাজার টাকার একটি জাল নোট উদ্ধার করেছে।

ওসি আরও বলেন, আটক সিদ্দিক সংঘবদ্ধ জাল নোট ক্রয়-বিক্রয় চক্রের সদস্য। চক্রের অন্যদের বিষয়ে তথ্য নেয়ার জন্য জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে জানিয়েছেন ওসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জন গ্রেপ্তার

» ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

» ৪৫ দিনে শেষ হবে রূপপুরের জ্বালানি লোডিং, জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

» কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

» দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী

» দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

» কোরবানির টাকা দান করলে কি কোরবানি আদায় হবে?

» তিনজনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যায় একমাত্র অভিযুক্ত যুবক গ্রেফতার

» যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার

» ইরানের প্রস্তাব ট্রাম্পের গ্রহণ না করার ইঙ্গিত: সিএনএন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কাঁঠাল কিনতে গিয়ে জাল নোটসহ চক্রের এক সদস্য আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বরিশাল নগরীতে কাঁঠাল কিনতে গিয়ে জাল নোটসহ ধরা পড়েছে চক্রের এক সদস্য। সোমবার সন্ধ্যায় নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে জাল নোট চক্রের সদস্যকে আটক করা হয় বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

আটক মো. সিদ্দিকুর রহমান (৪০) বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া এলাকার বাসিন্দা।

ওসি মিজানুর রহমান বলেন, আটক সিদ্দিক নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় দেড়শ টাকায় একটি কাঁঠাল কিনে পাঁচশ টাকার একটি জাল নোট দেয়। তখন কাঁঠাল বিক্রেতার সন্দেহ হলে পাশের দোকানিকে দেন। তারা নিশ্চিত হন নোটটি জাল। তখন তাকে আটকে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তার কাছ থেকে দুইশ টাকার আটটি, পাঁচশ টাকার ৫টি ও এক হাজার টাকার একটি জাল নোট উদ্ধার করেছে।

ওসি আরও বলেন, আটক সিদ্দিক সংঘবদ্ধ জাল নোট ক্রয়-বিক্রয় চক্রের সদস্য। চক্রের অন্যদের বিষয়ে তথ্য নেয়ার জন্য জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে জানিয়েছেন ওসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com