পার্সেল বোমা বিস্ফোরণে ভ্যানচালক আহত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কুষ্টিয়া সদর উপজেলায় একটি পার্সেলে রাখা বোমা বিস্ফোরণে নাসির শেখ (৫০) নামের এক ভ্যানচালক আহত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার লাহিনী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে ব্যাটারিসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহত নাসির শেখ লাহিনী কর্মকারপাড়ার বাহের শেখের ছেলে। তাকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দুইজন অপরিচিত ব্যক্তি নাসিরকে ৩০ টাকা ভাড়া দিয়ে একটি ব্যাগভর্তি পার্সেল লাহিনী জোয়ার্দারপাড়ার বাসিন্দা হামিদুল ইসলামের বাড়িতে পৌঁছে দিতে বলেন। পার্সেলটি নিয়ে সেখানে গেলে হামিদুল তা গ্রহণে অস্বীকৃতি জানান। পরে পার্সেলটি নিয়ে নাসির আবার লাহিনী বটতলা এলাকায় ফিরে আসেন। সেখানে একটি ফলের দোকানের সামনে কয়েকজনের উপস্থিতিতে পার্সেলটি খোলা হয়। ভেতরে থাকা একটি কাঠের বাক্স খুলতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে নাসির আহত হন এবং দোকানের একটি ফ্রিজ ক্ষতিগ্রস্ত হয়।

আহত নাসির শেখ বলেন, যাদের কাছ থেকে পার্সেলটি নিয়েছিলেন তাদের তিনি চিনতেন না। তারা নিজেদের গাড়িচালক পরিচয় দিয়েছিল এবং হামিদুল ইসলামের পরিচিত বলে জানায়।

অন্যদিকে হামিদুল ইসলাম জানান, তিনি কোনো পার্সেল অর্ডার করেননি এবং প্রেরক সম্পর্কেও কিছু জানতেন না। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, স্প্লিন্টার জাতীয় কিছুর আঘাতে আহতের শরীরের নিম্নাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তিনি শঙ্কামুক্ত। প্রাথমিকভাবে এটিকে ব্যাটারি বিস্ফোরণ হিসেবে ধারণা করা হচ্ছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, বিস্ফোরণে একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জন গ্রেপ্তার

» ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

» ৪৫ দিনে শেষ হবে রূপপুরের জ্বালানি লোডিং, জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

» কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

» দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী

» দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

» কোরবানির টাকা দান করলে কি কোরবানি আদায় হবে?

» তিনজনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যায় একমাত্র অভিযুক্ত যুবক গ্রেফতার

» যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার

» ইরানের প্রস্তাব ট্রাম্পের গ্রহণ না করার ইঙ্গিত: সিএনএন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পার্সেল বোমা বিস্ফোরণে ভ্যানচালক আহত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কুষ্টিয়া সদর উপজেলায় একটি পার্সেলে রাখা বোমা বিস্ফোরণে নাসির শেখ (৫০) নামের এক ভ্যানচালক আহত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার লাহিনী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে ব্যাটারিসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহত নাসির শেখ লাহিনী কর্মকারপাড়ার বাহের শেখের ছেলে। তাকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দুইজন অপরিচিত ব্যক্তি নাসিরকে ৩০ টাকা ভাড়া দিয়ে একটি ব্যাগভর্তি পার্সেল লাহিনী জোয়ার্দারপাড়ার বাসিন্দা হামিদুল ইসলামের বাড়িতে পৌঁছে দিতে বলেন। পার্সেলটি নিয়ে সেখানে গেলে হামিদুল তা গ্রহণে অস্বীকৃতি জানান। পরে পার্সেলটি নিয়ে নাসির আবার লাহিনী বটতলা এলাকায় ফিরে আসেন। সেখানে একটি ফলের দোকানের সামনে কয়েকজনের উপস্থিতিতে পার্সেলটি খোলা হয়। ভেতরে থাকা একটি কাঠের বাক্স খুলতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে নাসির আহত হন এবং দোকানের একটি ফ্রিজ ক্ষতিগ্রস্ত হয়।

আহত নাসির শেখ বলেন, যাদের কাছ থেকে পার্সেলটি নিয়েছিলেন তাদের তিনি চিনতেন না। তারা নিজেদের গাড়িচালক পরিচয় দিয়েছিল এবং হামিদুল ইসলামের পরিচিত বলে জানায়।

অন্যদিকে হামিদুল ইসলাম জানান, তিনি কোনো পার্সেল অর্ডার করেননি এবং প্রেরক সম্পর্কেও কিছু জানতেন না। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, স্প্লিন্টার জাতীয় কিছুর আঘাতে আহতের শরীরের নিম্নাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তিনি শঙ্কামুক্ত। প্রাথমিকভাবে এটিকে ব্যাটারি বিস্ফোরণ হিসেবে ধারণা করা হচ্ছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, বিস্ফোরণে একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com