ছবি: বিসিবি
মিরপুরে প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারের মুখ দেখলেও দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। সেই ম্যাচে আগুনঝরা বোলিংয়ে ৩২ রানে ৫ উইকেট নিয়ে জয়ের নায়ক হন নাহিদ।
দ্বিতীয় ম্যাচ শেষে কিউই ব্যাটসম্যান নিক কেলি জানান, দল এখনও সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী। তার মতে, আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়েই শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে প্রস্তুত তারা। তিনি বলেন,‘আমরা যদি আরও ৪০-৫০ রান বেশি করতে পারতাম, তাহলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। এখন বিশ্রাম নিয়ে শেষ ম্যাচে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় আছি।’
আইপিএল ও পিএসএলের ব্যস্ততার কারণে নিয়মিত অনেক ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। তবুও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে পিছিয়ে থাকতে নারাজ দলটি।
অন্যদিকে, নাহিদ রানা আত্মবিশ্বাসী স্বাগতিকদের পারফরম্যান্স নিয়ে। তিনি বলেন,‘ক্রিকেট মুখে নয়, মাঠে খেলা হয়। যে দল ভালো খেলবে, তারাই জিতবে।’ ঘরের মাঠের সুবিধা কাজে লাগানোর কথাও উল্লেখ করেন তিনি, যদিও স্বীকার করেন শেষ পর্যন্ত পারফরম্যান্সই নির্ধারণ করবে ফল।
সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে, যেখানে সাধারণত ব্যাটিং সহায়ক উইকেট দেখা যায়। সূএ : বাংলাদেশ প্রতিদিন








