অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ মুহিত বলেছেন, এক সরকারের দুর্নীতি এবং অন্তর্বর্তী সরকারের ভুল নীতির কারণে দেশের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। দীর্ঘ ১৫ বছরের ব্যাপক দুর্নীতি, অব্যবস্থাপনা এবং পরবর্তী সময়ে টিকাদান কর্মসূচিতে ভুল নীতির প্রভাবেই স্বাস্থ্যখাত আজ বেহাল অবস্থায় পৌঁছেছে। তবে মাত্র এক মাসের মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে সারাদেশে টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে।

আগামী এক মাসের মধ্যে আরও ১ কোটি ৭৮ লাখ শিশুকে টিকাদানের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সোমবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশব্যাপী ‘হাম টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, পুরোনো ও অকেজো যন্ত্রপাতি, চিকিৎসাসেবার অনুপযোগী পরিবেশ এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাহীনতা—এসব সমস্যার মধ্যে একটি ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা বর্তমান সরকার হাতে পেয়েছে। সরকার গঠনের মাত্র ১৫ দিনের মাথায় দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়, যার মূল কারণ গত ১৫ বছরের অব্যবস্থাপনা। হামের মতো দ্রুত সংক্রামক রোগ সময়মতো টিকা দিলে সহজেই প্রতিরোধ করা সম্ভব হলেও, টিকার ঘাটতির কারণে অনেক শিশু আক্রান্ত হয়েছে।

তিনি আরও বলেন, ভঙ্গুর অর্থনীতি ও বিপর্যস্ত স্বাস্থ্যব্যবস্থার মধ্যেও বর্তমান সরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সারাদেশে টিকাদান কার্যক্রম শুরুর আগে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। ইতোমধ্যে ১০ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। এছাড়া দেশের পাঁচটি সিটি করপোরেশন এলাকায় আরও ৫ লাখ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ১ কোটি ৭৮ লাখ শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

» পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান: জামায়াতের আমির

» অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

» বছরজুড়ে বাঁধাকপি সংরক্ষণ করার ঘরোয়া উপায়

» কৃষক মনোতোষ হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

» ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেফতার

» গুজবে কান দেবেন না, সন্তানকে টিকা দিন : পানিসম্পদ প্রতিমন্ত্রী

» সৌদি পৌঁছেছেন ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী

» রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

» বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ মুহিত বলেছেন, এক সরকারের দুর্নীতি এবং অন্তর্বর্তী সরকারের ভুল নীতির কারণে দেশের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। দীর্ঘ ১৫ বছরের ব্যাপক দুর্নীতি, অব্যবস্থাপনা এবং পরবর্তী সময়ে টিকাদান কর্মসূচিতে ভুল নীতির প্রভাবেই স্বাস্থ্যখাত আজ বেহাল অবস্থায় পৌঁছেছে। তবে মাত্র এক মাসের মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে সারাদেশে টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে।

আগামী এক মাসের মধ্যে আরও ১ কোটি ৭৮ লাখ শিশুকে টিকাদানের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সোমবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশব্যাপী ‘হাম টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, পুরোনো ও অকেজো যন্ত্রপাতি, চিকিৎসাসেবার অনুপযোগী পরিবেশ এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাহীনতা—এসব সমস্যার মধ্যে একটি ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা বর্তমান সরকার হাতে পেয়েছে। সরকার গঠনের মাত্র ১৫ দিনের মাথায় দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়, যার মূল কারণ গত ১৫ বছরের অব্যবস্থাপনা। হামের মতো দ্রুত সংক্রামক রোগ সময়মতো টিকা দিলে সহজেই প্রতিরোধ করা সম্ভব হলেও, টিকার ঘাটতির কারণে অনেক শিশু আক্রান্ত হয়েছে।

তিনি আরও বলেন, ভঙ্গুর অর্থনীতি ও বিপর্যস্ত স্বাস্থ্যব্যবস্থার মধ্যেও বর্তমান সরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সারাদেশে টিকাদান কার্যক্রম শুরুর আগে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। ইতোমধ্যে ১০ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। এছাড়া দেশের পাঁচটি সিটি করপোরেশন এলাকায় আরও ৫ লাখ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ১ কোটি ৭৮ লাখ শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com