জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী। দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে মঙ্গলবার এ শোভাযাত্রা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নারী, শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল, কুলাসহ দেশীয় সংস্কৃতির নানা উপকরণ নিয়ে অংশগ্রহণকারীরা বর্ণিল আয়োজন উপস্থাপন করেন। বাঙালিয়ানার ঐতিহ্যবাহী সাজ-পোশাকে শিশুদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

এ সময় দেশাত্মবোধক গান, জারি, সারি ও ভাটিয়ালি পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দেশীয় সংস্কৃতি বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তারা পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বক্তারা আরও বলেন, হারিয়ে যাওয়া সংস্কৃতি ও ঐতিহ্য পুনরুদ্ধারে উদ্যোগ নিতে হবে এবং বাঙালির প্রকৃত চেতনা জাগ্রত করতে হবে।

এ সময় ইসলামী মূল্যবোধ পরিপন্থী কোনো সংস্কৃতিতে অভ্যস্ত না হওয়ার আহ্বানও জানান বক্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গণভোটের রায় বাস্তবায়নে কর্মসূচি দিতে চায় ১১ দলীয় ঐক্য

» বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তা

» ভারত থেকে হাদির হত্যাকারিদের আনতে সরকারের পদক্ষেপ জানতে চাইলেন এমপি সাইফুল

» জাহাজবাড়ি ‘জঙ্গি নাটক’ হত্যা মামলা : হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

» ‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’ : সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

» যুবককে ছুরিকাঘাতে হত্যা

» বিকেলে স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

» টাকা লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বন্ধুর কুড়ালের আঘাতে নিহত

» নদীপথে চাঁদাবাজির সঙ্গে জড়িত শীর্ষ নৌ-চাঁদাবাজ জিয়াসহ গ্রেফতার

» হোটেলে অনৈতিক কাজের অভিযোগে ৪ তরুণীসহ ১৩ জন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী। দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে মঙ্গলবার এ শোভাযাত্রা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নারী, শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল, কুলাসহ দেশীয় সংস্কৃতির নানা উপকরণ নিয়ে অংশগ্রহণকারীরা বর্ণিল আয়োজন উপস্থাপন করেন। বাঙালিয়ানার ঐতিহ্যবাহী সাজ-পোশাকে শিশুদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

এ সময় দেশাত্মবোধক গান, জারি, সারি ও ভাটিয়ালি পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দেশীয় সংস্কৃতি বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তারা পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বক্তারা আরও বলেন, হারিয়ে যাওয়া সংস্কৃতি ও ঐতিহ্য পুনরুদ্ধারে উদ্যোগ নিতে হবে এবং বাঙালির প্রকৃত চেতনা জাগ্রত করতে হবে।

এ সময় ইসলামী মূল্যবোধ পরিপন্থী কোনো সংস্কৃতিতে অভ্যস্ত না হওয়ার আহ্বানও জানান বক্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com