সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলেছে : নাহিদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলেছে এবং নতুনভাবে কার্যক্রম শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে এনসিপির পয়লা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আজকের দিনে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা চাই বৈষম্যহীন যে নতুন দেশের জন্য আমাদের তরুণ প্রজন্ম রক্ত দিয়েছে, জীবন দিয়েছে-সেই নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারব।

তিনি বলেন, আপনারা জানেন যে নববর্ষের এই দিনে, পয়লা বৈশাখে হালখাতা খোলা হয়; যেখানে সব বকেয়া পরিশোধ করা হয়। আমরা চাই জাতীয় জীবনে আমাদের যত বকেয়া রয়েছে, সেই বকেয়া যাতে পরিশোধ করা হয়-এটা সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে। সেই বকেয়া হচ্ছে ‘জুলাই সনদ’।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থান হয়েছে, নির্বাচন হয়েছে, সবকিছুই হয়েছে; সবাই সবকিছু পেয়েছে, সরকার গঠিত হয়েছে, বিরোধী দল হয়েছে। কিন্তু আমরা জনগণ সেই সংস্কারটা পাইনি। ফলে সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলেছে এবং নতুনভাবে কার্যক্রম শুরু করেছে; জনগণের কিন্তু বাকি রয়ে গিয়েছে রক্তের দেনা, রক্তের শোধ না হওয়া ঋণ।

এনসিপির আহ্বায়ক বলেন, আজকের দিনে আমাদের কমিটমেন্ট এই যে নতুন বছর শুরু হচ্ছে, এই নতুন বছরে আমরা সেই বকেয়া পরিশোধ করব। জনগণের যে আত্মত্যাগ, তরুণ প্রজন্মের আত্মত্যাগ, জুলাইয়ের যে সনদ-সেই সনদকে যারা নানাভাবে অমান্য করার চেষ্টা করছে, গণভোটকে অমান্য করার চেষ্টা করছে, গণভোটকে অশ্রদ্ধা করছে কিংবা গণভোটের রায় মানতে চাচ্ছে না; আমরা তাদের বলতে চাই যে, অচিরেই গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» চবিতে বৈচিত্র্যময় পহেলা বৈশাখ উদযাপন

» সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলেছে : নাহিদ

» তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী

» পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার

» ট্রাম্পের তোপের মুখে ইতালির প্রধানমন্ত্রী

» আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী

» ‘কৃষক কার্ড’ বিতরণে অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী

» বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী

» মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

» টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলেছে : নাহিদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলেছে এবং নতুনভাবে কার্যক্রম শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে এনসিপির পয়লা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আজকের দিনে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা চাই বৈষম্যহীন যে নতুন দেশের জন্য আমাদের তরুণ প্রজন্ম রক্ত দিয়েছে, জীবন দিয়েছে-সেই নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারব।

তিনি বলেন, আপনারা জানেন যে নববর্ষের এই দিনে, পয়লা বৈশাখে হালখাতা খোলা হয়; যেখানে সব বকেয়া পরিশোধ করা হয়। আমরা চাই জাতীয় জীবনে আমাদের যত বকেয়া রয়েছে, সেই বকেয়া যাতে পরিশোধ করা হয়-এটা সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে। সেই বকেয়া হচ্ছে ‘জুলাই সনদ’।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থান হয়েছে, নির্বাচন হয়েছে, সবকিছুই হয়েছে; সবাই সবকিছু পেয়েছে, সরকার গঠিত হয়েছে, বিরোধী দল হয়েছে। কিন্তু আমরা জনগণ সেই সংস্কারটা পাইনি। ফলে সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলেছে এবং নতুনভাবে কার্যক্রম শুরু করেছে; জনগণের কিন্তু বাকি রয়ে গিয়েছে রক্তের দেনা, রক্তের শোধ না হওয়া ঋণ।

এনসিপির আহ্বায়ক বলেন, আজকের দিনে আমাদের কমিটমেন্ট এই যে নতুন বছর শুরু হচ্ছে, এই নতুন বছরে আমরা সেই বকেয়া পরিশোধ করব। জনগণের যে আত্মত্যাগ, তরুণ প্রজন্মের আত্মত্যাগ, জুলাইয়ের যে সনদ-সেই সনদকে যারা নানাভাবে অমান্য করার চেষ্টা করছে, গণভোটকে অমান্য করার চেষ্টা করছে, গণভোটকে অশ্রদ্ধা করছে কিংবা গণভোটের রায় মানতে চাচ্ছে না; আমরা তাদের বলতে চাই যে, অচিরেই গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com