পরিচ্ছন্নতা জোরদারে মশার প্রকোপ কমেছে: ডিএসসিসি প্রশাসক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করায় মশার প্রকোপ আগের তুলনায় কিছুটা কমেছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

মঙ্গলবার পুরান ঢাকার আহসান মঞ্জিল প্রাঙ্গণে ডিএসসিসির উদ্যোগে আয়োজিত বাংলা বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, সামনে বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি বাড়তে পারে। এ জন্য নগরকে পরিচ্ছন্ন রাখা, আলোকিত করা এবং মশা নিয়ন্ত্রণে কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। জনগণের সেবায় আমাদের কাজ চালিয়ে যেতে হবে।

সিটি করপোরেশনের কাজ ২৪ ঘণ্টার সার্ভিসভিত্তিক হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের অনেক সময় সাপ্তাহিক ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হচ্ছে বলে জানান প্রশাসক। সরকারের নির্দেশনা বাস্তবায়ন ও জনসেবার চাপের কারণেই এ অতিরিক্ত কাজ করতে হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, নতুন সরকারের কার্যক্রম বাস্তবায়নে দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে নিতে হচ্ছে। সে কারণে অনেক ক্ষেত্রে ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হচ্ছে।

প্রশাসক বলেন, “জনগণের সেবাই আমাদের মূল লক্ষ্য। সে জন্য প্রয়োজন হলে ছুটির দিনেও কাজ করতে হবে।”

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পুরোনো বছরের ভুলত্রুটি ভুলে নতুন উদ্যমে কাজ করতে হবে। ঢাকা শহরকে পরিচ্ছন্ন, আলোকিত ও মশামুক্ত নগরীতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ ছাড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আগাম প্রস্তুতি নেওয়া এবং ‘ক্লিন সিটি’ কার্যক্রম জোরদারের কথাও জানান তিনি।

অনুষ্ঠানে দিনব্যাপী বর্ষবরণ ও সাংস্কৃতিক আয়োজন করা হয়। এতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন উপস্থিত দর্শনার্থীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» চবিতে বৈচিত্র্যময় পহেলা বৈশাখ উদযাপন

» সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলেছে : নাহিদ

» তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী

» পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার

» ট্রাম্পের তোপের মুখে ইতালির প্রধানমন্ত্রী

» আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী

» ‘কৃষক কার্ড’ বিতরণে অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী

» বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী

» মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

» টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পরিচ্ছন্নতা জোরদারে মশার প্রকোপ কমেছে: ডিএসসিসি প্রশাসক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করায় মশার প্রকোপ আগের তুলনায় কিছুটা কমেছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

মঙ্গলবার পুরান ঢাকার আহসান মঞ্জিল প্রাঙ্গণে ডিএসসিসির উদ্যোগে আয়োজিত বাংলা বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, সামনে বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি বাড়তে পারে। এ জন্য নগরকে পরিচ্ছন্ন রাখা, আলোকিত করা এবং মশা নিয়ন্ত্রণে কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। জনগণের সেবায় আমাদের কাজ চালিয়ে যেতে হবে।

সিটি করপোরেশনের কাজ ২৪ ঘণ্টার সার্ভিসভিত্তিক হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের অনেক সময় সাপ্তাহিক ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হচ্ছে বলে জানান প্রশাসক। সরকারের নির্দেশনা বাস্তবায়ন ও জনসেবার চাপের কারণেই এ অতিরিক্ত কাজ করতে হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, নতুন সরকারের কার্যক্রম বাস্তবায়নে দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে নিতে হচ্ছে। সে কারণে অনেক ক্ষেত্রে ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হচ্ছে।

প্রশাসক বলেন, “জনগণের সেবাই আমাদের মূল লক্ষ্য। সে জন্য প্রয়োজন হলে ছুটির দিনেও কাজ করতে হবে।”

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পুরোনো বছরের ভুলত্রুটি ভুলে নতুন উদ্যমে কাজ করতে হবে। ঢাকা শহরকে পরিচ্ছন্ন, আলোকিত ও মশামুক্ত নগরীতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ ছাড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আগাম প্রস্তুতি নেওয়া এবং ‘ক্লিন সিটি’ কার্যক্রম জোরদারের কথাও জানান তিনি।

অনুষ্ঠানে দিনব্যাপী বর্ষবরণ ও সাংস্কৃতিক আয়োজন করা হয়। এতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন উপস্থিত দর্শনার্থীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com