তিন দশক অপেক্ষার পরে জাতীয় মুকুটে কিং খান

ছবি সংগৃহীত

শোবিজ ডেস্ক : ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতার সম্মাননা পেলেন বলিউডের কিং শাহরুখ খান। দীর্ঘ প্রায় তিন দশকের চলচ্চিত্র জীবনে প্রথমবারের মতো জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন কিং খান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার হাতে তুলে দিলেন ‘জওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার।

আগস্টের প্রথম সপ্তাহে প্রকাশিত হয়েছিল ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের তালিকা। সেরা অভিনেতা বিভাগে শাহরুখ খানের সঙ্গে পুরস্কৃত হন ‘টুয়েলভথ ফেল’ ছবির অভিনেতা বিক্রান্ত মাসে। অপরদিকে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য সেরা অভিনেত্রীর শিরোপা অর্জন করেন রানী মুখার্জী।

তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে শাহরুখ খান অভিনয় করেছেন অসংখ্য চরিত্রে কখনও ‘রাজ’, কখনও ‘রাহুল’, আবার কখনও ‘মেজর সমর আনন্দ’ কিংবা ‘মোহন’। যদিও সব ছবি বক্স অফিসে সফল হয়নি, তবুও তিনি কখনও থেমে যাননি। মাঝখানে বিরতি নিয়ে নিজেকে নতুন করে তৈরি করেছেন। বয়স এবং শারীরিক সমস্যাকে জয় করে আবারো ফিরে এসেছেন নতুন শক্তি নিয়ে।

সম্প্রতি ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ চলচ্চিত্র নিয়ে সুপারহিট ফিরেছেন শাহরুখ খান। জাতীয় পুরস্কার তার এই নতুন অধ্যায়ের কৃতিত্ব স্বরূপ। ‘জওয়ান’ সিনেমার জন্য পাওয়া এই জাতীয় পুরস্কার এখন কিং খানের ক্যারিয়ারের সোনালি অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শুরু

» প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: রিজভী

» পদ্মা নদীতে জেলের জালে ধরা পরল ১ কেজি ৮০০ গ্রাম ইলিশ মাছ

» আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

» পেয়ে হারাবার জীবন দ্বন্দ্ব

» সালমান শাহের দেহাবশেষ উত্তোলন ঠেকাতে আইনি লড়াইয়ের প্রস্তুতি পরিবারের

» নোবিপ্রবিতে হিলশা পপুলেশন বৃদ্ধি সংক্রান্ত প্রজেক্টের ইনসেপশন কর্মশালা

» কারাগারে অসুস্থ কারাবন্দির ঢামেকে মৃত্যু

» প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি: পররাষ্ট্র সচিব

» মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তিন দশক অপেক্ষার পরে জাতীয় মুকুটে কিং খান

ছবি সংগৃহীত

শোবিজ ডেস্ক : ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতার সম্মাননা পেলেন বলিউডের কিং শাহরুখ খান। দীর্ঘ প্রায় তিন দশকের চলচ্চিত্র জীবনে প্রথমবারের মতো জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন কিং খান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার হাতে তুলে দিলেন ‘জওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার।

আগস্টের প্রথম সপ্তাহে প্রকাশিত হয়েছিল ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের তালিকা। সেরা অভিনেতা বিভাগে শাহরুখ খানের সঙ্গে পুরস্কৃত হন ‘টুয়েলভথ ফেল’ ছবির অভিনেতা বিক্রান্ত মাসে। অপরদিকে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য সেরা অভিনেত্রীর শিরোপা অর্জন করেন রানী মুখার্জী।

তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে শাহরুখ খান অভিনয় করেছেন অসংখ্য চরিত্রে কখনও ‘রাজ’, কখনও ‘রাহুল’, আবার কখনও ‘মেজর সমর আনন্দ’ কিংবা ‘মোহন’। যদিও সব ছবি বক্স অফিসে সফল হয়নি, তবুও তিনি কখনও থেমে যাননি। মাঝখানে বিরতি নিয়ে নিজেকে নতুন করে তৈরি করেছেন। বয়স এবং শারীরিক সমস্যাকে জয় করে আবারো ফিরে এসেছেন নতুন শক্তি নিয়ে।

সম্প্রতি ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ চলচ্চিত্র নিয়ে সুপারহিট ফিরেছেন শাহরুখ খান। জাতীয় পুরস্কার তার এই নতুন অধ্যায়ের কৃতিত্ব স্বরূপ। ‘জওয়ান’ সিনেমার জন্য পাওয়া এই জাতীয় পুরস্কার এখন কিং খানের ক্যারিয়ারের সোনালি অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com