বক্স অফিসে ঘুরে দাঁড়াল রানির ‘মর্দানি ৩’

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :বলিউড অভিনেত্রী রানি মুখার্জি অভিনীত ‘মর্দানি ৩’ বক্স অফিসে ধীরে শুরু করলেও এখন দারুণ গতিতে ছুটছে। মুক্তির সময় প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছিল ‘বর্ডার ২’। ফলে প্রথম কয়েকদিন কিছুটা চাপে ছিল সিনেমাটি। তবে ইতিবাচক রিভিউ আর দর্শকের মুখে মুখে প্রশংসা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি বদলেছে।

‘যশরাজ ফিল্মস’র ব্যানারে নির্মিত সিনেমা ৩০ জানুয়ারি মুক্তি পায়। প্রথম দিন ৪ কোটি রুপি আয় করে খাতা খোলে ‘মর্দানি ৩’। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে সংগ্রহ।

ভারতীয় বিনোদন বাণিজ্যের তথ্যদাতা প্রতিষ্ঠান ‘স্যাকনিল্ক’র প্রতিবেদন অনুযায়ী, মুক্তির ১৪তম দিনে সিনেমাটি আয় করেছে ১ দশমিক ১০ কোটি রুপি। সব মিলিয়ে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪০ দশমিক ৯০ কোটি রুপি।

একনজরে দেখা যাক ‘মর্দানি ৩’ সিনেমার প্রতিদিনের আয়:
প্রথম দিন: ৪ কোটি রুপি।
প্রথম সপ্তাহ: ২৬ দশমিক ৩ কোটি রুপি।
অষ্টম দিন: ১ দশমিক ৮৫ কোটি রুপি।
নবম দিন: ৩ দশমিক ৫ কোটি রুপি।
দশম দিন: ৪ দশমিক ২৫ কোটি রুপি।
একাদশ দিন: ১ দশমিক ২ কোটি রুপি।
দ্বাদশ দিন: ১ দশমিক ৬ কোটি রুপি।
ত্রয়োদশ দিন: ১ দশমিক ১ কোটি রুপি।
চতুর্দশ দিন: ১ দশমিক ১০ কোটি রুপি।
মোট আয়: ৪০ দশমিক ৯০ কোটি রুপি।

এদিকে কয়েক দিন আগে কলকাতা সফরও করেন রানি। অভিনেত্রী দেবশ্রী রায়ের সঙ্গে কালীঘাটে পূজা দেন তিনি। জানা গেছে, রানির মা কৃষ্ণা মুখোপাধ্যায়ের আপন বোন দেবশ্রী রায়। মাসির বাড়িতেই গিয়েছিলেন পর্দার ‘শিবানী শিবাজী রাও’।

পূজার সময় রানিকে দেখা যায় লাল ব্লাউজ ও লাল চেক শাড়িতে, চোখে রোদচশমা। অন্যদিকে দেবশ্রী রায় ছিলেন লাল পাড় সাদা গরদের শাড়িতে। ডালা হাতে মন্দিরে ঢুকে গর্ভগৃহে বসে অঞ্জলিও দেন তারা।

‘মর্দানি ৩’সিনেমায় উঠে এসেছে নারী ও শিশু পাচারের মতো স্পর্শকাতর বিষয়। একাধিক কিশোরীর নিখোঁজ হওয়ার তদন্ত করতে গিয়ে রানির চরিত্রটি মুখোমুখি হয় এক ভয়ংকর মানবপাচার চক্রের।

উল্লেখ্য, ‘মর্দানি ৩’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা নির্মাণ করেছিলেন প্রদীপ সরকার, যা মুক্তি পায় ২০১৪ সালে। ২০১৯ সালে দ্বিতীয় কিস্তি পরিচালনা করেন গোপী পুথরান। আর ‘মারদানি ৩’র পরিচালনায় ছিলেন অভিনব মিনাওয়ালা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

» ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে ধসে পড়তে পারে ৭২ হাজার ভবন

» প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর

» অর্থপাচারের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী

» ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

» বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে আইসিএপিপি’র মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

» সংসদীয় এলাকায় বিশেষ বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ আখতার ও হান্নান মাসউদের

» হাসনাত আবদুল্লাহর সঙ্গে শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন

» ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকায়নি যুক্তরাষ্ট্র: রিপোর্ট

» সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বক্স অফিসে ঘুরে দাঁড়াল রানির ‘মর্দানি ৩’

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :বলিউড অভিনেত্রী রানি মুখার্জি অভিনীত ‘মর্দানি ৩’ বক্স অফিসে ধীরে শুরু করলেও এখন দারুণ গতিতে ছুটছে। মুক্তির সময় প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছিল ‘বর্ডার ২’। ফলে প্রথম কয়েকদিন কিছুটা চাপে ছিল সিনেমাটি। তবে ইতিবাচক রিভিউ আর দর্শকের মুখে মুখে প্রশংসা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি বদলেছে।

‘যশরাজ ফিল্মস’র ব্যানারে নির্মিত সিনেমা ৩০ জানুয়ারি মুক্তি পায়। প্রথম দিন ৪ কোটি রুপি আয় করে খাতা খোলে ‘মর্দানি ৩’। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে সংগ্রহ।

ভারতীয় বিনোদন বাণিজ্যের তথ্যদাতা প্রতিষ্ঠান ‘স্যাকনিল্ক’র প্রতিবেদন অনুযায়ী, মুক্তির ১৪তম দিনে সিনেমাটি আয় করেছে ১ দশমিক ১০ কোটি রুপি। সব মিলিয়ে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪০ দশমিক ৯০ কোটি রুপি।

একনজরে দেখা যাক ‘মর্দানি ৩’ সিনেমার প্রতিদিনের আয়:
প্রথম দিন: ৪ কোটি রুপি।
প্রথম সপ্তাহ: ২৬ দশমিক ৩ কোটি রুপি।
অষ্টম দিন: ১ দশমিক ৮৫ কোটি রুপি।
নবম দিন: ৩ দশমিক ৫ কোটি রুপি।
দশম দিন: ৪ দশমিক ২৫ কোটি রুপি।
একাদশ দিন: ১ দশমিক ২ কোটি রুপি।
দ্বাদশ দিন: ১ দশমিক ৬ কোটি রুপি।
ত্রয়োদশ দিন: ১ দশমিক ১ কোটি রুপি।
চতুর্দশ দিন: ১ দশমিক ১০ কোটি রুপি।
মোট আয়: ৪০ দশমিক ৯০ কোটি রুপি।

এদিকে কয়েক দিন আগে কলকাতা সফরও করেন রানি। অভিনেত্রী দেবশ্রী রায়ের সঙ্গে কালীঘাটে পূজা দেন তিনি। জানা গেছে, রানির মা কৃষ্ণা মুখোপাধ্যায়ের আপন বোন দেবশ্রী রায়। মাসির বাড়িতেই গিয়েছিলেন পর্দার ‘শিবানী শিবাজী রাও’।

পূজার সময় রানিকে দেখা যায় লাল ব্লাউজ ও লাল চেক শাড়িতে, চোখে রোদচশমা। অন্যদিকে দেবশ্রী রায় ছিলেন লাল পাড় সাদা গরদের শাড়িতে। ডালা হাতে মন্দিরে ঢুকে গর্ভগৃহে বসে অঞ্জলিও দেন তারা।

‘মর্দানি ৩’সিনেমায় উঠে এসেছে নারী ও শিশু পাচারের মতো স্পর্শকাতর বিষয়। একাধিক কিশোরীর নিখোঁজ হওয়ার তদন্ত করতে গিয়ে রানির চরিত্রটি মুখোমুখি হয় এক ভয়ংকর মানবপাচার চক্রের।

উল্লেখ্য, ‘মর্দানি ৩’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা নির্মাণ করেছিলেন প্রদীপ সরকার, যা মুক্তি পায় ২০১৪ সালে। ২০১৯ সালে দ্বিতীয় কিস্তি পরিচালনা করেন গোপী পুথরান। আর ‘মারদানি ৩’র পরিচালনায় ছিলেন অভিনব মিনাওয়ালা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com