শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :ঈদে মুক্তি পেয়েছে সাইফ চন্দনের ‘মালিক’। অ্যাকশন-থ্রিলার ছবিটি মন্দের ভালো সাড়া পাচ্ছে। দীর্ঘদিন পর আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমের রসায়ন পছন্দ করছে অনেকে। এবার সেই তারকাদ্বয়ের সঙ্গে বসেই ছবিটি দেখার সুযোগ পাবেন ভাগ্যবান ১০ জন দর্শক।‘মালিক’-এর আইটেম গান ‘গুলগুলি পিঠা’ নিয়ে নতুন একটি ক্যাম্পেইন শুরু করেছেন সংশ্লিষ্টরা। এতে অংশ নিতে হলে গানটি নিয়ে টিকটক বা ফেসবুক রিলস বানাতে হবে। এতে নাচ, অভিনয় কিংবা সৃজনশীল অন্য যে কোনো কিছু থাকতে পারে। অংশ নেওয়ার শেষ সময় ৮ জুন, সন্ধ্যা ৬টা। কনটেন্টের মান ও ভিউ বিবেচনা করে কাঙ্ক্ষিত ১০ জন বিজয়ী বেছে নেওয়া হবে। এরপর তাদের আমন্ত্রণ জানানো হবে ‘মালিক’-এর বিশেষ প্রদর্শনীতে। যেখানে উপস্থিত থাকবেন ছবির নায়ক-নায়িকা ও কলাকুশলীরা।

শনিবার রাতে বিষয়টি জানিয়ে ভক্তদের উদ্দেশ্যে ফেসবুকে অভিনেত্রী মিম লেখেন, “ছবিটির প্রতি আপনাদের অসাধারণ ভালোবাসা আমাদের সত্যিই মুগ্ধ করেছে। সেই আনন্দকে আরো বিশেষ করে তুলতে এই ‘গুলগুলি পিঠা’ চ্যালেঞ্জ। আমি অপেক্ষায় থাকব আপনাদের দারুণ সব ভিডিও দেখার জন্য।

‘মালিক’-এ শুভ-মিমের সঙ্গে আরো অভিনয় করেছেন মনিরা মিঠু, মিশা সওদাগর, মাহমুদুল ইসলাম মিঠু, আরফান মৃধা শিবলু প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :ঈদে মুক্তি পেয়েছে সাইফ চন্দনের ‘মালিক’। অ্যাকশন-থ্রিলার ছবিটি মন্দের ভালো সাড়া পাচ্ছে। দীর্ঘদিন পর আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমের রসায়ন পছন্দ করছে অনেকে। এবার সেই তারকাদ্বয়ের সঙ্গে বসেই ছবিটি দেখার সুযোগ পাবেন ভাগ্যবান ১০ জন দর্শক।‘মালিক’-এর আইটেম গান ‘গুলগুলি পিঠা’ নিয়ে নতুন একটি ক্যাম্পেইন শুরু করেছেন সংশ্লিষ্টরা। এতে অংশ নিতে হলে গানটি নিয়ে টিকটক বা ফেসবুক রিলস বানাতে হবে। এতে নাচ, অভিনয় কিংবা সৃজনশীল অন্য যে কোনো কিছু থাকতে পারে। অংশ নেওয়ার শেষ সময় ৮ জুন, সন্ধ্যা ৬টা। কনটেন্টের মান ও ভিউ বিবেচনা করে কাঙ্ক্ষিত ১০ জন বিজয়ী বেছে নেওয়া হবে। এরপর তাদের আমন্ত্রণ জানানো হবে ‘মালিক’-এর বিশেষ প্রদর্শনীতে। যেখানে উপস্থিত থাকবেন ছবির নায়ক-নায়িকা ও কলাকুশলীরা।

শনিবার রাতে বিষয়টি জানিয়ে ভক্তদের উদ্দেশ্যে ফেসবুকে অভিনেত্রী মিম লেখেন, “ছবিটির প্রতি আপনাদের অসাধারণ ভালোবাসা আমাদের সত্যিই মুগ্ধ করেছে। সেই আনন্দকে আরো বিশেষ করে তুলতে এই ‘গুলগুলি পিঠা’ চ্যালেঞ্জ। আমি অপেক্ষায় থাকব আপনাদের দারুণ সব ভিডিও দেখার জন্য।

‘মালিক’-এ শুভ-মিমের সঙ্গে আরো অভিনয় করেছেন মনিরা মিঠু, মিশা সওদাগর, মাহমুদুল ইসলাম মিঠু, আরফান মৃধা শিবলু প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com