এফএম স্কুলমাঠে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকার এফএম স্কুলমাঠে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. মহসিন (১৭) নামের এক কিশোর আহত হয়েছে। সে ওই স্কুলেরই এসএসসি পরীক্ষার্থী। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহসিনদের বাসা মিরপুর মাজার রোডের দ্বিতীয় কলোনিতে। হাসপাতালে তার বাবা নূর আল আমিন বলেন, শুক্রবার দুপুরে জুমার নামাজ পড়তে বেরিয়ে ছেলে আর বাসায় ফেরেনি। বিকাল ৪টার দিকে স্কুলমাঠে বসে থাকার সময় ১০-১২ জন যুবক মহসিনকে মারধর করে। একপর্যায়ে তার পেটে ছুরি মেরে তারা পালিয়ে যায়। খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় মহসিনকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে কারা, কেন ছেলের ওপর এ হামলা চালিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শিক্ষার্থী ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সিলেটে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘটের ডাক

» আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

» ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

» হাসপাতাল বন্ধ হোক আমরা চাই না, বললেন আদ্-দ্বীনে মারা যাওয়া এক শিশুর বাবা

» প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

» তিন দিনের সফরে কাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র

» দুদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রথম দিনেই যাবেন শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে

» ঢাবিকে ফোকাস কোচিং সেন্টার বানানোর অপচেষ্টা করছে ছাত্রশিবির: রাশেদ খাঁন

» ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ টাকা

» ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এফএম স্কুলমাঠে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকার এফএম স্কুলমাঠে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. মহসিন (১৭) নামের এক কিশোর আহত হয়েছে। সে ওই স্কুলেরই এসএসসি পরীক্ষার্থী। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহসিনদের বাসা মিরপুর মাজার রোডের দ্বিতীয় কলোনিতে। হাসপাতালে তার বাবা নূর আল আমিন বলেন, শুক্রবার দুপুরে জুমার নামাজ পড়তে বেরিয়ে ছেলে আর বাসায় ফেরেনি। বিকাল ৪টার দিকে স্কুলমাঠে বসে থাকার সময় ১০-১২ জন যুবক মহসিনকে মারধর করে। একপর্যায়ে তার পেটে ছুরি মেরে তারা পালিয়ে যায়। খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় মহসিনকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে কারা, কেন ছেলের ওপর এ হামলা চালিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শিক্ষার্থী ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com