রেমিট্যান্স আয় পাঠাতে প্রবাসীদের পছন্দের শীর্ষ তালিকায় ব্র্যাক ব্যাংক

ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬: টানা পাঁচ বছর ধরে প্রবাসী রেমিট্যান্স আয়ে শক্তিশালী প্রবৃদ্ধি
অর্জনের পর ব্র্যাক ব্যাংক এখন ২০২৮ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় রেমিট্যান্স
ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা মোট ৩০.৩৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স
পাঠিয়েছেন। চলতি ২০২৫-২৬ অর্থবছর শেষে এটি ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

রেমিট্যান্স গ্রাহকদের কাছে সেবার দ্রুততা, নিরাপত্তা ও সহজলভ্যতার গুরুত্ব ক্রমেই বাড়ছে।
এই পরিবর্তিত চাহিদার প্রেক্ষাপটে ব্র্যাক ব্যাংক বৈশ্বিক পার্টনারশিপ, দেশব্যাপী সেবা
নেটওয়ার্ক, ডিজিটাল উদ্ভাবন এবং প্রবাসী বাংলাদেশি (এনআরবি) ও তাদের পরিবারের জন্য
বিশেষায়িত ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে রেমিট্যান্স ব্যাংকিংয়ে আরও সক্ষমতা অর্জন
করেছে।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “২০২৬
সালের এপ্রিল মাসে ব্র্যাক ব্যাংক রেমিট্যান্স আয়ে দেশের ব্যাংকগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে
উঠে এসেছে। এটি প্রমাণ করে, প্রবাসী বাংলাদেশিরা তাদের কঠোর পরিশ্রমে অর্জিত আয় দেশে
পাঠানোর ক্ষেত্রে আমাদের ওপর আস্থা রেখেছেন। আমরা সবসময়ই নিরাপদ, স্বচ্ছ ও
সহজলভ্য রেমিট্যান্স চ্যানেল নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ব্র্যাক ব্যাংক প্রবাসী পরিবারের
আর্থিক নিরাপত্তা জোরদার করার পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতেও অবদান
রেখে চলেছে।”

গত কয়েক বছরের ব্যবধানে ব্র্যাক ব্যাংক মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া, এশিয়া-প্যাসিফিক
অঞ্চল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, উত্তর আমেরিকা ও আফ্রিকার গুরুত্বপূর্ণ অভিবাসী
করিডোরগুলোতে নিজস্ব এক্সচেঞ্জ হাউস নেটওয়ার্ক সম্প্রসারিত করেছে। ‘হোস্ট-টু-হোস্ট’
প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়ে ব্র্যাক ব্যাংক বর্তমানে বিশ্বের ৮০টিরও বেশি পার্টনার
এক্সচেঞ্জ হাউসের সঙ্গে কাজ করছে। ফলে গ্রাহকসেবা নিশ্চিতে দ্রুত ও নির্ভরযোগ্য উপায়ে
রেমিট্যান্স স্থানান্তর নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

দেশেও ব্র্যাক ব্যাংক সহজলভ্য গ্রাহকসেবা নিশ্চিত করেছে। বর্তমানে ব্যাংকটির ৩১০টি শাখা
ও উপশাখার পাশাপাশি রয়েছে ১,১১৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেট। ফলে শহর ও গ্রামাঞ্চলে
বসবাসকারী সুবিধাভোগী পরিবার সহজেই রেমিট্যান্সের অর্থ তুলতে পারছেন।

গ্রাহকদের পরিবর্তিত চাহিদা পূরণ করতে ব্র্যাক ব্যাংক প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের
জন্য একাধিক সেবা চালু করেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রবাসী ভার্চুয়াল সেভিংস
অ্যাকাউন্ট, প্রবাসী পরিবার অ্যাকাউন্ট, তারা প্রবাসী পরিবার অ্যাকাউন্ট এবং অফশোর
ব্যাংকিং ইউনিট (ওবিইউ) সেবা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

» ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম

» লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম

» রাষ্ট্রপতি বিষয়ে বিএনপিকে বারবার সতর্ক করা হলেও বিষয়টি গুরুত্ব পায়নি: আসিফ মাহমুদ

» বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ১৪১ জন গ্রেপ্তার

» দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেফতার

» ইয়াবাসহ যুবক আটক

» ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ

» টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার সুযোগ

» শুক্রবার ভারতজুড়ে বড় বিক্ষোভের ডাক, উত্তেজনা চরমে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রেমিট্যান্স আয় পাঠাতে প্রবাসীদের পছন্দের শীর্ষ তালিকায় ব্র্যাক ব্যাংক

ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬: টানা পাঁচ বছর ধরে প্রবাসী রেমিট্যান্স আয়ে শক্তিশালী প্রবৃদ্ধি
অর্জনের পর ব্র্যাক ব্যাংক এখন ২০২৮ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় রেমিট্যান্স
ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা মোট ৩০.৩৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স
পাঠিয়েছেন। চলতি ২০২৫-২৬ অর্থবছর শেষে এটি ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

রেমিট্যান্স গ্রাহকদের কাছে সেবার দ্রুততা, নিরাপত্তা ও সহজলভ্যতার গুরুত্ব ক্রমেই বাড়ছে।
এই পরিবর্তিত চাহিদার প্রেক্ষাপটে ব্র্যাক ব্যাংক বৈশ্বিক পার্টনারশিপ, দেশব্যাপী সেবা
নেটওয়ার্ক, ডিজিটাল উদ্ভাবন এবং প্রবাসী বাংলাদেশি (এনআরবি) ও তাদের পরিবারের জন্য
বিশেষায়িত ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে রেমিট্যান্স ব্যাংকিংয়ে আরও সক্ষমতা অর্জন
করেছে।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “২০২৬
সালের এপ্রিল মাসে ব্র্যাক ব্যাংক রেমিট্যান্স আয়ে দেশের ব্যাংকগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে
উঠে এসেছে। এটি প্রমাণ করে, প্রবাসী বাংলাদেশিরা তাদের কঠোর পরিশ্রমে অর্জিত আয় দেশে
পাঠানোর ক্ষেত্রে আমাদের ওপর আস্থা রেখেছেন। আমরা সবসময়ই নিরাপদ, স্বচ্ছ ও
সহজলভ্য রেমিট্যান্স চ্যানেল নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ব্র্যাক ব্যাংক প্রবাসী পরিবারের
আর্থিক নিরাপত্তা জোরদার করার পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতেও অবদান
রেখে চলেছে।”

গত কয়েক বছরের ব্যবধানে ব্র্যাক ব্যাংক মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া, এশিয়া-প্যাসিফিক
অঞ্চল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, উত্তর আমেরিকা ও আফ্রিকার গুরুত্বপূর্ণ অভিবাসী
করিডোরগুলোতে নিজস্ব এক্সচেঞ্জ হাউস নেটওয়ার্ক সম্প্রসারিত করেছে। ‘হোস্ট-টু-হোস্ট’
প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়ে ব্র্যাক ব্যাংক বর্তমানে বিশ্বের ৮০টিরও বেশি পার্টনার
এক্সচেঞ্জ হাউসের সঙ্গে কাজ করছে। ফলে গ্রাহকসেবা নিশ্চিতে দ্রুত ও নির্ভরযোগ্য উপায়ে
রেমিট্যান্স স্থানান্তর নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

দেশেও ব্র্যাক ব্যাংক সহজলভ্য গ্রাহকসেবা নিশ্চিত করেছে। বর্তমানে ব্যাংকটির ৩১০টি শাখা
ও উপশাখার পাশাপাশি রয়েছে ১,১১৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেট। ফলে শহর ও গ্রামাঞ্চলে
বসবাসকারী সুবিধাভোগী পরিবার সহজেই রেমিট্যান্সের অর্থ তুলতে পারছেন।

গ্রাহকদের পরিবর্তিত চাহিদা পূরণ করতে ব্র্যাক ব্যাংক প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের
জন্য একাধিক সেবা চালু করেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রবাসী ভার্চুয়াল সেভিংস
অ্যাকাউন্ট, প্রবাসী পরিবার অ্যাকাউন্ট, তারা প্রবাসী পরিবার অ্যাকাউন্ট এবং অফশোর
ব্যাংকিং ইউনিট (ওবিইউ) সেবা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com