নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য নিয়ে এবারের ‘ইত্যাদি’

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :স্টুডিওর চারদেয়াল থেকে বেরিয়ে ইতিহাস, ঐতিহ্য ও শেকড়ের সন্ধানে দেশের নানা প্রান্তে শুটিংয়ের ধারাবাহিকতায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের গন্তব্য প্রাচীন জনপদ নরসিংদী জেলা। নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে এক দৃষ্টিনন্দন ও জমকালো মঞ্চে ধারণ করা হয়েছে ইত্যাদির এবারের পর্ব।বরাবরের মতো এবারের পর্বেও রয়েছে বেশ কিছু বিশেষ আকর্ষণ, যার মধ্যে দুটি গান অন্যতম। এর একটি গেয়েছেন নরসিংদীরই সন্তান ও জনপ্রিয় সুরকার-শিল্পী ইমন চৌধুরী এবং তার দল বেঙ্গল সিম্ফনি। জুয়েল আহমেদ ও কবির বকুলের যৌথ লেখায় এই ফোক-ফিউশনধর্মী গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী নিজেই।

এছাড়া অনুষ্ঠানের শুরুতে নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি নিয়ে থাকছে একটি জমকালো নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। তানজিনা রুমা ও রাজিবের কণ্ঠে এই গানের সাথে স্থানীয় নৃত্যশিল্পীদের পরিবেশনাটির কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ।

এবারের দর্শকপর্বে নরসিংদী জেলাকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শকদের মধ্য থেকে চারজনকে নির্বাচন করা হয়। পরে নির্বাচিত দর্শকেরা নরসিংদীর ঐতিহ্যবাহী নানা পণ্য নিয়ে তৈরি একটি চমৎকার নাট্যাংশে অংশ নেন। পাশাপাশি তথ্যভিত্তিক প্রতিবেদনে থাকছে গুরুত্বপূর্ণ প্রত্নস্থল উয়ারী-বটেশ্বর, নরসিংদী জেলার ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ স্থান-স্থাপনার আদ্যোপান্ত। এছাড়া এই জেলার কীর্তিমান ও স্মরণীয় ব্যক্তিদের পাশাপাশি স্থানীয় ঐতিহ্যবাহী তাঁতশিল্পের ওপর একটি বিশেষ তথ্যবহুল প্রতিবেদন থাকছে এবারের পর্বে।

ইত্যাদির নিয়মিত আয়োজনে এবারও থাকছে কাশেম টিভির সাংবাদিকের সঙ্গে নাতির জমজমাট আড্ডা। সেই সঙ্গে সামাজিক অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গনির্ভর তীক্ষ্ণ ও তির্যক নাট্যাংশ তো থাকছেই। এসব নাট্যাংশে অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন পাটোয়ারী, আমিন আজাদ, শাহেদ আলী, আনন্দ খালেদ, সাজ্জাদ সাজু, সাদিয়া তানজিন, সূচনা শিকদার, মুকুল সিরাজ, কামাল বায়েজিদ, আশরাফুল আলম সোহাগ, সাইদুর রহমান পাভেল, সাবরিনা নিসা, সুজাত শিমুলসহ আরও অনেকে।

ফাগুন অডিও ভিশনের নির্মাণে ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। বহুল প্রতীক্ষিত ইত্যাদির এই নরসিংদী পর্বটি আগামী ৫ জুন, শুক্রবার বিটিভিতে রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে প্রচারিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য নিয়ে এবারের ‘ইত্যাদি’

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :স্টুডিওর চারদেয়াল থেকে বেরিয়ে ইতিহাস, ঐতিহ্য ও শেকড়ের সন্ধানে দেশের নানা প্রান্তে শুটিংয়ের ধারাবাহিকতায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের গন্তব্য প্রাচীন জনপদ নরসিংদী জেলা। নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে এক দৃষ্টিনন্দন ও জমকালো মঞ্চে ধারণ করা হয়েছে ইত্যাদির এবারের পর্ব।বরাবরের মতো এবারের পর্বেও রয়েছে বেশ কিছু বিশেষ আকর্ষণ, যার মধ্যে দুটি গান অন্যতম। এর একটি গেয়েছেন নরসিংদীরই সন্তান ও জনপ্রিয় সুরকার-শিল্পী ইমন চৌধুরী এবং তার দল বেঙ্গল সিম্ফনি। জুয়েল আহমেদ ও কবির বকুলের যৌথ লেখায় এই ফোক-ফিউশনধর্মী গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী নিজেই।

এছাড়া অনুষ্ঠানের শুরুতে নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি নিয়ে থাকছে একটি জমকালো নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। তানজিনা রুমা ও রাজিবের কণ্ঠে এই গানের সাথে স্থানীয় নৃত্যশিল্পীদের পরিবেশনাটির কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ।

এবারের দর্শকপর্বে নরসিংদী জেলাকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শকদের মধ্য থেকে চারজনকে নির্বাচন করা হয়। পরে নির্বাচিত দর্শকেরা নরসিংদীর ঐতিহ্যবাহী নানা পণ্য নিয়ে তৈরি একটি চমৎকার নাট্যাংশে অংশ নেন। পাশাপাশি তথ্যভিত্তিক প্রতিবেদনে থাকছে গুরুত্বপূর্ণ প্রত্নস্থল উয়ারী-বটেশ্বর, নরসিংদী জেলার ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ স্থান-স্থাপনার আদ্যোপান্ত। এছাড়া এই জেলার কীর্তিমান ও স্মরণীয় ব্যক্তিদের পাশাপাশি স্থানীয় ঐতিহ্যবাহী তাঁতশিল্পের ওপর একটি বিশেষ তথ্যবহুল প্রতিবেদন থাকছে এবারের পর্বে।

ইত্যাদির নিয়মিত আয়োজনে এবারও থাকছে কাশেম টিভির সাংবাদিকের সঙ্গে নাতির জমজমাট আড্ডা। সেই সঙ্গে সামাজিক অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গনির্ভর তীক্ষ্ণ ও তির্যক নাট্যাংশ তো থাকছেই। এসব নাট্যাংশে অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন পাটোয়ারী, আমিন আজাদ, শাহেদ আলী, আনন্দ খালেদ, সাজ্জাদ সাজু, সাদিয়া তানজিন, সূচনা শিকদার, মুকুল সিরাজ, কামাল বায়েজিদ, আশরাফুল আলম সোহাগ, সাইদুর রহমান পাভেল, সাবরিনা নিসা, সুজাত শিমুলসহ আরও অনেকে।

ফাগুন অডিও ভিশনের নির্মাণে ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। বহুল প্রতীক্ষিত ইত্যাদির এই নরসিংদী পর্বটি আগামী ৫ জুন, শুক্রবার বিটিভিতে রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে প্রচারিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com