ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড, তেহরানে ব্যাপক ক্ষয়ক্ষতি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইরানে যুদ্ধ শুরুর পর থেকে শনিবার একদিনে সর্বোচ্চ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার সন্ধ্যা ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মাত্র চার ঘণ্টায় দেশজুড়ে অন্তত ৭০১টি হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

দ্য হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির (এইচআরএএনএ) বরাতে বিবিসি জানিয়েছে, যুদ্ধ শুরুর পর একদিনে এত বেশি হামলার নজির খুব কমই দেখা গেছে। এই হামলার প্রায় ৭৪ শতাংশই হয়েছে রাজধানী তেহরানকে ঘিরে, ফলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়েছে শহরটি।

সংস্থাটির তথ্যমতে, সংঘাত শুরুর এক মাসে নিহত বেসামরিক মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৫১ জনে। নিহতদের মধ্যে অন্তত ২৩৬ জন শিশু রয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করে তুলছে।

এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নতুন ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। এতে করে পুরো অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব-এল মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা শুরু হয়, তাহলে বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

এছাড়াও লেবাননে ইসরায়েলের হামলায় তিনজন সাংবাদিক নিহতের খবর পাওয়া গেছে। তবে ইসরায়েলের সেনাবাহিনী দাবি, নিহতদের একজন হিজবুল্লাহর আল-মানার টিভি চ্যানেলের সাংবাদিক ছিলেন, তিনি আসলে ইরান-সমর্থিত ওই সশস্ত্র গোষ্ঠীর একজন সদস্য ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» এবার জব্দ পেট্রোল গায়েব করে দেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

» ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২৬৬ মামলা

» মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হচ্ছেন মামুন-মাসুদ

» ঘনিষ্ঠ দৃশ্যের আগে চমকে দেওয়া অভিজ্ঞতা জানালেন বিদ্যা

» রাজধানীতে আইডিয়াল কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

» বোচাগঞ্জে দোলনচাঁপা এক্সপ্রেস লাইনচ্যুত

» বাড়িতে পেট্রোল অবৈধভাবে মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে জরিমানা

» ফসলের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার

» শাহজালালে বিমানের শৌচাগারে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার

» আমি এখন বাঘিনী— কেন বললেন কিয়ারা আদভানি?

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড, তেহরানে ব্যাপক ক্ষয়ক্ষতি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইরানে যুদ্ধ শুরুর পর থেকে শনিবার একদিনে সর্বোচ্চ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার সন্ধ্যা ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মাত্র চার ঘণ্টায় দেশজুড়ে অন্তত ৭০১টি হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

দ্য হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির (এইচআরএএনএ) বরাতে বিবিসি জানিয়েছে, যুদ্ধ শুরুর পর একদিনে এত বেশি হামলার নজির খুব কমই দেখা গেছে। এই হামলার প্রায় ৭৪ শতাংশই হয়েছে রাজধানী তেহরানকে ঘিরে, ফলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়েছে শহরটি।

সংস্থাটির তথ্যমতে, সংঘাত শুরুর এক মাসে নিহত বেসামরিক মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৫১ জনে। নিহতদের মধ্যে অন্তত ২৩৬ জন শিশু রয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করে তুলছে।

এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নতুন ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। এতে করে পুরো অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব-এল মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা শুরু হয়, তাহলে বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

এছাড়াও লেবাননে ইসরায়েলের হামলায় তিনজন সাংবাদিক নিহতের খবর পাওয়া গেছে। তবে ইসরায়েলের সেনাবাহিনী দাবি, নিহতদের একজন হিজবুল্লাহর আল-মানার টিভি চ্যানেলের সাংবাদিক ছিলেন, তিনি আসলে ইরান-সমর্থিত ওই সশস্ত্র গোষ্ঠীর একজন সদস্য ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com