ফাইল ছবি
অনলাইন ডেস্ক : রাজধানীর বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে বনশ্রীর বাসা থেকে লাইকা মিলিন নামের ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
মিলিনের বাবা শাহাদাত হোসেন বলেন, আমার মেয়ে বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। সকালে ফজরের নামাজ পড়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। কিন্তু এর মধ্যে হঠাৎ কী হয়ে যায় তা বুঝে ওঠার আগেই নিজ রুমে গিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে আমরা দেখতে পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমার মেয়ের মানসিক সমস্যা ছিল। কী কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বিষয়টি আমরা কেউ কিছু বলতে পারছি না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে।








