ব্যাংকের ভুলে ‘হঠাৎ কোটিপতি’ কৃষকের স্ত্রী, গড়লেন সততার অনন্য নজির

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কথায় বলে, লোভে পাপ, পাপে মৃত্যু। কিন্তু ভারতের উত্তরপ্রদেশের মৈনপুরী জেলার এক কৃষকের স্ত্রী যে নজির গড়লেন, তাতে অবাক নেটপাড়া থেকে শুরু করে খোদ ব্যাংক কর্তৃপক্ষ।

নিজের ব্যাংক অ্যাকাউন্টে আচমকা প্রায় ১০ কোটি রুপি চলে আসার খবর পেয়েও এক পয়সা ছোঁননি তিনি; বরং দ্রুত সেই টাকা ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়ে সততার পরিচয় দিয়েছেন রিতা নামের ওই নারী।

বিছওয়ান এলাকার দেবগঞ্জ গ্রামের বাসিন্দা পরসভান বাহেলিয়ার স্ত্রী রিতা পেশায় কৃষক। নবরাত্রির অষ্টমীর দিন টাকা তুলতে স্থানীয় ব্যাংকে গিয়েছিলেন তিনি। কিন্তু ব্যাংক বন্ধ থাকায় পাশের একটি এটিএম-এ গিয়ে ব্যালেন্স চেক করতেই তার চোখ কপালে ওঠে। স্ক্রিনে দেখা যায় তার ব্যাংক অব ইন্ডিয়ার অ্যাকাউন্টে জমা রয়েছে ৯ কোটি ৯৯ লাখ ৪৯ হাজার ৫৮৮ রুপি। নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে অন্য আরেকটি এটিএম-এ গিয়েও পুনরায় পরীক্ষা করেন তিনি এবং প্রমাণ হিসেবে সেই স্ক্রিনের ভিডিও রেকর্ড করেন, যা বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

বিপুল এই অর্থ দেখেও বিন্দুমাত্র প্রলুব্ধ হননি রিতা। উল্টো পরিবারের সদস্যদের কড়া নির্দেশ দেন যাতে এই টাকা থেকে একটি টাকাও খরচ করা না হয়। তিনি স্পষ্ট জানান, এই অর্থ তার নয় এবং এটি দ্রুত ফিরিয়ে দেওয়া উচিত।

স্থানীয়দের মতে, যেখানে সামান্য অর্থের লোভে মানুষ নীতি বিসর্জন দেয়, সেখানে অভাবী পরিবারের গৃহবধূ হয়েও রিতার এই সততা অনন্য।

ঘটনার খবর পেয়ে ব্যাংক অব ইন্ডিয়ার করিমগঞ্জ শাখার ম্যানেজার ঋষিকান্ত পাণ্ডে জানান, সম্ভবত কোনো প্রযুক্তিগত ত্রুটি বা লেনদেনের ভুলের কারণে এমনটা হয়েছে। ছুটির পর ব্যাংক খুললেই বিষয়টি তদন্ত করে সমাধান করা হবে।

বর্তমানে পুরো এলাকায় রিতার এই নিঃস্বার্থ আচরণের প্রশংসায় পঞ্চমুখ সবাই। সূত্র: এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

» সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কাজে ছাত্রসমাজকে নেতৃত্ব দিতে হবে: সিবগাতুল্লাহ সিবগা

» জাতীয় সংসদের অধিবেশন শুরু

» ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

» সৌদিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস

» মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী

» ফেরিতে ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে, কঠোর নির্দেশ নৌমন্ত্রীর

» এবার জব্দ পেট্রোল গায়েব করে দেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

» ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২৬৬ মামলা

» মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হচ্ছেন মামুন-মাসুদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ব্যাংকের ভুলে ‘হঠাৎ কোটিপতি’ কৃষকের স্ত্রী, গড়লেন সততার অনন্য নজির

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কথায় বলে, লোভে পাপ, পাপে মৃত্যু। কিন্তু ভারতের উত্তরপ্রদেশের মৈনপুরী জেলার এক কৃষকের স্ত্রী যে নজির গড়লেন, তাতে অবাক নেটপাড়া থেকে শুরু করে খোদ ব্যাংক কর্তৃপক্ষ।

নিজের ব্যাংক অ্যাকাউন্টে আচমকা প্রায় ১০ কোটি রুপি চলে আসার খবর পেয়েও এক পয়সা ছোঁননি তিনি; বরং দ্রুত সেই টাকা ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়ে সততার পরিচয় দিয়েছেন রিতা নামের ওই নারী।

বিছওয়ান এলাকার দেবগঞ্জ গ্রামের বাসিন্দা পরসভান বাহেলিয়ার স্ত্রী রিতা পেশায় কৃষক। নবরাত্রির অষ্টমীর দিন টাকা তুলতে স্থানীয় ব্যাংকে গিয়েছিলেন তিনি। কিন্তু ব্যাংক বন্ধ থাকায় পাশের একটি এটিএম-এ গিয়ে ব্যালেন্স চেক করতেই তার চোখ কপালে ওঠে। স্ক্রিনে দেখা যায় তার ব্যাংক অব ইন্ডিয়ার অ্যাকাউন্টে জমা রয়েছে ৯ কোটি ৯৯ লাখ ৪৯ হাজার ৫৮৮ রুপি। নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে অন্য আরেকটি এটিএম-এ গিয়েও পুনরায় পরীক্ষা করেন তিনি এবং প্রমাণ হিসেবে সেই স্ক্রিনের ভিডিও রেকর্ড করেন, যা বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

বিপুল এই অর্থ দেখেও বিন্দুমাত্র প্রলুব্ধ হননি রিতা। উল্টো পরিবারের সদস্যদের কড়া নির্দেশ দেন যাতে এই টাকা থেকে একটি টাকাও খরচ করা না হয়। তিনি স্পষ্ট জানান, এই অর্থ তার নয় এবং এটি দ্রুত ফিরিয়ে দেওয়া উচিত।

স্থানীয়দের মতে, যেখানে সামান্য অর্থের লোভে মানুষ নীতি বিসর্জন দেয়, সেখানে অভাবী পরিবারের গৃহবধূ হয়েও রিতার এই সততা অনন্য।

ঘটনার খবর পেয়ে ব্যাংক অব ইন্ডিয়ার করিমগঞ্জ শাখার ম্যানেজার ঋষিকান্ত পাণ্ডে জানান, সম্ভবত কোনো প্রযুক্তিগত ত্রুটি বা লেনদেনের ভুলের কারণে এমনটা হয়েছে। ছুটির পর ব্যাংক খুললেই বিষয়টি তদন্ত করে সমাধান করা হবে।

বর্তমানে পুরো এলাকায় রিতার এই নিঃস্বার্থ আচরণের প্রশংসায় পঞ্চমুখ সবাই। সূত্র: এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com