কানে মুগ্ধতা ছড়ালেন ঐশ্বরিয়া

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কান চলচ্চিত্র উৎসবের ২০২৬ সালের আসরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। লালগালিচায় তার উপস্থিতি ঘিরে ভক্তদের আগ্রহে ছিল চোখে পড়ার মতো। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজকীয় আবহে হাজির হয়ে নজর কাড়লেন সাবেক এই বিশ্বসুন্দরী।

এবারের উৎসবে প্রথম উপস্থিতির জন্য ঐশ্বরিয়া বেছে নেন ঝলমলে নীল রঙের বিশেষ নকশার একটি গাউন। মারমেইড ধাঁচের এই পোশাকটির নাম ছিল ‘লুমিনারা’। এটি তৈরি করেছেন ভারতীয় ডিজাইনার অমিত আগরওয়াল। তার নকশা করা এই পোশাকের মাধ্যমেই প্রথমবার কানের মঞ্চে অভিষেক হলো ডিজাইনারের।

ডিজাইনার জানান, চলমান আলোর সৌন্দর্য ও শক্তির ভাবনা থেকে পোশাকটি তৈরি করা হয়েছে। কয়েক দশক ধরে বিশ্বমঞ্চে ঐশ্বরিয়া যে দীপ্তি ছড়িয়ে চলেছেন, সেই আভাকেই এই পোশাকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

ফ্যাশনের পাশাপাশি নিজের আন্তরিক আচরণ দিয়েও উপস্থিত সবাইকে মুগ্ধ করেন ঐশ্বরিয়া। লালগালিচায় ফটোগ্রাফারদের দিকে হাতজোড় করে শুভেচ্ছা জানান তিনি। কখনও উড়ন্ত চুম্বন, আবার কখনও হৃদয়ের প্রতীক দেখিয়ে অনুরাগীদের ভালোবাসার জবাব দেন এই অভিনেত্রী।

উৎসবে দীর্ঘদিনের বন্ধু ও বিশ্বখ্যাত প্রসাধনী প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও দেখা যায় তাকে। তারা একসঙ্গে উপস্থিত ছিলেন ‘দ্য বার্থডে পার্টি’ নামের একটি আলোচিত চলচ্চিত্রের প্রদর্শনীতে। সিনেমাটিতে অভিনয় করেছেন ইতালীয় অভিনেত্রী মনিকা বেল্লুচ্চি।

দুই দশকেরও বেশি সময় ধরে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় একের পর এক স্মরণীয় ফ্যাশন মুহূর্ত উপহার দিয়ে আসছেন ঐশ্বরিয়া। এবারের উপস্থিতিও তার ব্যতিক্রম হয়নি। নীল আভায় মোড়া সেই রাজকীয় সাজে আবারও যেন কানের মঞ্চ নিজের করে নিলেন তিনি।

সূত্র : এবিপি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কানে মুগ্ধতা ছড়ালেন ঐশ্বরিয়া

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কান চলচ্চিত্র উৎসবের ২০২৬ সালের আসরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। লালগালিচায় তার উপস্থিতি ঘিরে ভক্তদের আগ্রহে ছিল চোখে পড়ার মতো। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজকীয় আবহে হাজির হয়ে নজর কাড়লেন সাবেক এই বিশ্বসুন্দরী।

এবারের উৎসবে প্রথম উপস্থিতির জন্য ঐশ্বরিয়া বেছে নেন ঝলমলে নীল রঙের বিশেষ নকশার একটি গাউন। মারমেইড ধাঁচের এই পোশাকটির নাম ছিল ‘লুমিনারা’। এটি তৈরি করেছেন ভারতীয় ডিজাইনার অমিত আগরওয়াল। তার নকশা করা এই পোশাকের মাধ্যমেই প্রথমবার কানের মঞ্চে অভিষেক হলো ডিজাইনারের।

ডিজাইনার জানান, চলমান আলোর সৌন্দর্য ও শক্তির ভাবনা থেকে পোশাকটি তৈরি করা হয়েছে। কয়েক দশক ধরে বিশ্বমঞ্চে ঐশ্বরিয়া যে দীপ্তি ছড়িয়ে চলেছেন, সেই আভাকেই এই পোশাকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

ফ্যাশনের পাশাপাশি নিজের আন্তরিক আচরণ দিয়েও উপস্থিত সবাইকে মুগ্ধ করেন ঐশ্বরিয়া। লালগালিচায় ফটোগ্রাফারদের দিকে হাতজোড় করে শুভেচ্ছা জানান তিনি। কখনও উড়ন্ত চুম্বন, আবার কখনও হৃদয়ের প্রতীক দেখিয়ে অনুরাগীদের ভালোবাসার জবাব দেন এই অভিনেত্রী।

উৎসবে দীর্ঘদিনের বন্ধু ও বিশ্বখ্যাত প্রসাধনী প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও দেখা যায় তাকে। তারা একসঙ্গে উপস্থিত ছিলেন ‘দ্য বার্থডে পার্টি’ নামের একটি আলোচিত চলচ্চিত্রের প্রদর্শনীতে। সিনেমাটিতে অভিনয় করেছেন ইতালীয় অভিনেত্রী মনিকা বেল্লুচ্চি।

দুই দশকেরও বেশি সময় ধরে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় একের পর এক স্মরণীয় ফ্যাশন মুহূর্ত উপহার দিয়ে আসছেন ঐশ্বরিয়া। এবারের উপস্থিতিও তার ব্যতিক্রম হয়নি। নীল আভায় মোড়া সেই রাজকীয় সাজে আবারও যেন কানের মঞ্চ নিজের করে নিলেন তিনি।

সূত্র : এবিপি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com