ব্যাপক আলোচনায় ফারিণের নতুন লুক!

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ যেকোনো পোশাকেই ভক্তদের নজর কাড়েন। তবে সম্প্রতি শাড়ি পরা ভিন্নধর্মী এক লুকে সামাজিক মাধ্যমে দারুণ সাড়া ফেলেছেন তিনি। গাঢ় বেগুনি রঙের শাড়িতে তার সেই আকর্ষণীয় রূপ এখন নেটদুনিয়ায় বেশ আলোচনায়।শাড়িতে খুব বেশি একটা দেখা যায় না ফারিণকে। কিন্তু এবার যেন চমকেই দিলেন। সম্প্রতি ঢাকার একটি শোরুমে ফিতা কাটতে গিয়েছিলেন অভিনেত্রী। সাধারণত এমন ইভেন্টগুলোতে ফারিণকে মডার্ন পোশাকে দেখা গেলেও এবার ভিন্নতা দেখা গেছে তার লুকে। ঐতিহ্যবাহী ও আধুনিকতাকে মেলে ধরতে শাড়িকেই বেছে নেন অভিনেত্রী। সে থেকেই এখন তার ভক্তদের মাঝে এত আলোচনা। শাড়িতে ফারিণের এই অনবদ্য রূপ দেখে যেন চোখ সামলাতে পারেননি অনেকেই।

ফারিণের সেই শাড়িতেও ছিল বিশেষত্ব; যেটি ছিল সোনালি জরির পাড়যুক্ত একটি গাঢ় বেগুনি রঙের কাতান শাড়ি। শাড়ির সাথে মিলিয়ে পরা ম্যাচিং ব্লাউজের হাতা ও গলায় থাকা সূক্ষ্ম লেসের কাজ তার পুরো সাজে আনে এক রাজকীয় আভিজাত্য।

এছাড়াও খোঁপা করা চুল, হালকা মেকআপ এবং ঠোঁটে গ্লসি লিপস্টিকের সাথে তার মুখের মিষ্টি হাসি ভক্তদের দারুণভাবে মুগ্ধ করেছে। গলায় পরা পাথরের ভারী লকেটযুক্ত জুয়েলারি এবং কানের দুল তার এই লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। আর সঙ্গে আত্মবিশ্বসী চাহনি তো ছিলোই!

ফারিণের এই নতুন লুক প্রকাশ্যে আসতেই ফেসবুকের বিভিন্ন বিনোদনধর্মী পেজ ও গ্রুপে ছবিগুলো শেয়ার করছেন নেটিজেনরা। কমেন্ট সেকশনে উপচে পড়ছে ভক্তদের প্রশংসা। কেউ লিখেছেন, ‘শাড়িতে ফারিণকে অসম্ভব সুন্দর লাগছে’, আবার কারও মন্তব্য, ‘তার সাজপোশাকের এই রুচিবোধ সত্যিই প্রশংসনীয়’।

চেনা বৃত্তের বাইরে শাড়ির এই ক্ল্যাসিক লুকে ফারিণ আবারও প্রমাণ করলেন, যেকোনো ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে নিজেকে অনন্য করে তোলা যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক

» সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

» মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

» হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে মামুনুল হক

» চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্তির ঘোষণা প্রতিমন্ত্রীর

» আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক

» জেলের জালে ধরা পড়ল ২৯ কেজির ইয়েলোফিন টুনা

» রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

» ভারতের সাবেক সেনাপ্রধান বিশ্বনাথ শর্মা আর নেই

» রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ব্যাপক আলোচনায় ফারিণের নতুন লুক!

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ যেকোনো পোশাকেই ভক্তদের নজর কাড়েন। তবে সম্প্রতি শাড়ি পরা ভিন্নধর্মী এক লুকে সামাজিক মাধ্যমে দারুণ সাড়া ফেলেছেন তিনি। গাঢ় বেগুনি রঙের শাড়িতে তার সেই আকর্ষণীয় রূপ এখন নেটদুনিয়ায় বেশ আলোচনায়।শাড়িতে খুব বেশি একটা দেখা যায় না ফারিণকে। কিন্তু এবার যেন চমকেই দিলেন। সম্প্রতি ঢাকার একটি শোরুমে ফিতা কাটতে গিয়েছিলেন অভিনেত্রী। সাধারণত এমন ইভেন্টগুলোতে ফারিণকে মডার্ন পোশাকে দেখা গেলেও এবার ভিন্নতা দেখা গেছে তার লুকে। ঐতিহ্যবাহী ও আধুনিকতাকে মেলে ধরতে শাড়িকেই বেছে নেন অভিনেত্রী। সে থেকেই এখন তার ভক্তদের মাঝে এত আলোচনা। শাড়িতে ফারিণের এই অনবদ্য রূপ দেখে যেন চোখ সামলাতে পারেননি অনেকেই।

ফারিণের সেই শাড়িতেও ছিল বিশেষত্ব; যেটি ছিল সোনালি জরির পাড়যুক্ত একটি গাঢ় বেগুনি রঙের কাতান শাড়ি। শাড়ির সাথে মিলিয়ে পরা ম্যাচিং ব্লাউজের হাতা ও গলায় থাকা সূক্ষ্ম লেসের কাজ তার পুরো সাজে আনে এক রাজকীয় আভিজাত্য।

এছাড়াও খোঁপা করা চুল, হালকা মেকআপ এবং ঠোঁটে গ্লসি লিপস্টিকের সাথে তার মুখের মিষ্টি হাসি ভক্তদের দারুণভাবে মুগ্ধ করেছে। গলায় পরা পাথরের ভারী লকেটযুক্ত জুয়েলারি এবং কানের দুল তার এই লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। আর সঙ্গে আত্মবিশ্বসী চাহনি তো ছিলোই!

ফারিণের এই নতুন লুক প্রকাশ্যে আসতেই ফেসবুকের বিভিন্ন বিনোদনধর্মী পেজ ও গ্রুপে ছবিগুলো শেয়ার করছেন নেটিজেনরা। কমেন্ট সেকশনে উপচে পড়ছে ভক্তদের প্রশংসা। কেউ লিখেছেন, ‘শাড়িতে ফারিণকে অসম্ভব সুন্দর লাগছে’, আবার কারও মন্তব্য, ‘তার সাজপোশাকের এই রুচিবোধ সত্যিই প্রশংসনীয়’।

চেনা বৃত্তের বাইরে শাড়ির এই ক্ল্যাসিক লুকে ফারিণ আবারও প্রমাণ করলেন, যেকোনো ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে নিজেকে অনন্য করে তোলা যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com