লাগেজে মাংস-শাকসবজি, কানাডায় বাংলাদেশি যাত্রীদের গুনতে হলো জরিমানা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ থেকে আসা তিন যাত্রীর লাগেজ থেকে মাংস, দুগ্ধজাত ও উদ্ভিজ্জ পণ্য জব্দ করেছে দেশটির সীমান্ত সংস্থা।

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ) জানিয়েছে, তাদের প্রশিক্ষিত তিন ল্যাব্রাডর কুকুর বাংলাদেশ থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজে এসব পণ্যের সন্ধান পায়। তারা একটি ছবিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, পণ্যগুলো টেবিলে সাজানো। আর যেসব কুকুর এগুলো খুঁজে বের করেছে। তারা সেগুলোর পাশে বসে আছে।

সংস্থাটি জানায়, জব্দ করা পণ্যের পাশাপাশি সংশ্লিষ্ট যাত্রীদের বিরুদ্ধে ১ হাজার ৩০০ কানাডিয়ান ডলার জরিমানাও করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকার সমান।  এর আগেও একই ধরনের অভিযানে আলোচনায় আসে গোয়েন্দা কুকুর ধারলা। দুই মাস আগে মিসর থেকে আসা এক যাত্রীর লাগেজে ২২ কেজি কাঁচা মাংস শনাক্ত করেছিল সে। তখন জব্দ হওয়া পণ্যের মধ্যে ছিল কাঁচা হাঁস, কবুতর, মুরগি ও খরগোশের মাংস।

সিবিএসএ জানিয়েছে, কাঁচা মাংসে প্রায়ই সালমোনেলা ব্যাকটেরিয়া থাকতে পারে, যা ডায়রিয়া, জ্বর ও পেটব্যথাসহ নানা সংক্রমণের ঝুঁকি তৈরি করে।

কানাডার আইন অনুযায়ী, দেশটিতে প্রবেশের সময় নাগরিক হোক বা বিদেশি- সব যাত্রীকেই খাদ্য, উদ্ভিদ ও প্রাণিজ পণ্য ঘোষণা করতে হয়। এর মধ্যে কাঁচা বা রান্না করা মাংস, দুধ, পনির, ডিম, মাছ, সামুদ্রিক খাদ্য ছাড়াও ফল, সবজি, বীজ, কাঠ, গাছপালা, মাটি ও বিভিন্ন ভেষজ উপাদানও রয়েছে। তথ্য সূত্র – টরন্টো সান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক

» সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

» মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

» হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে মামুনুল হক

» চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্তির ঘোষণা প্রতিমন্ত্রীর

» আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক

» জেলের জালে ধরা পড়ল ২৯ কেজির ইয়েলোফিন টুনা

» রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

» ভারতের সাবেক সেনাপ্রধান বিশ্বনাথ শর্মা আর নেই

» রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

লাগেজে মাংস-শাকসবজি, কানাডায় বাংলাদেশি যাত্রীদের গুনতে হলো জরিমানা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ থেকে আসা তিন যাত্রীর লাগেজ থেকে মাংস, দুগ্ধজাত ও উদ্ভিজ্জ পণ্য জব্দ করেছে দেশটির সীমান্ত সংস্থা।

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ) জানিয়েছে, তাদের প্রশিক্ষিত তিন ল্যাব্রাডর কুকুর বাংলাদেশ থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজে এসব পণ্যের সন্ধান পায়। তারা একটি ছবিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, পণ্যগুলো টেবিলে সাজানো। আর যেসব কুকুর এগুলো খুঁজে বের করেছে। তারা সেগুলোর পাশে বসে আছে।

সংস্থাটি জানায়, জব্দ করা পণ্যের পাশাপাশি সংশ্লিষ্ট যাত্রীদের বিরুদ্ধে ১ হাজার ৩০০ কানাডিয়ান ডলার জরিমানাও করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকার সমান।  এর আগেও একই ধরনের অভিযানে আলোচনায় আসে গোয়েন্দা কুকুর ধারলা। দুই মাস আগে মিসর থেকে আসা এক যাত্রীর লাগেজে ২২ কেজি কাঁচা মাংস শনাক্ত করেছিল সে। তখন জব্দ হওয়া পণ্যের মধ্যে ছিল কাঁচা হাঁস, কবুতর, মুরগি ও খরগোশের মাংস।

সিবিএসএ জানিয়েছে, কাঁচা মাংসে প্রায়ই সালমোনেলা ব্যাকটেরিয়া থাকতে পারে, যা ডায়রিয়া, জ্বর ও পেটব্যথাসহ নানা সংক্রমণের ঝুঁকি তৈরি করে।

কানাডার আইন অনুযায়ী, দেশটিতে প্রবেশের সময় নাগরিক হোক বা বিদেশি- সব যাত্রীকেই খাদ্য, উদ্ভিদ ও প্রাণিজ পণ্য ঘোষণা করতে হয়। এর মধ্যে কাঁচা বা রান্না করা মাংস, দুধ, পনির, ডিম, মাছ, সামুদ্রিক খাদ্য ছাড়াও ফল, সবজি, বীজ, কাঠ, গাছপালা, মাটি ও বিভিন্ন ভেষজ উপাদানও রয়েছে। তথ্য সূত্র – টরন্টো সান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com