দুই ছেলের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে সম্পত্তিসংক্রান্ত বিরোধের জেরে দুই ছেলের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কালা মিয়া (৭০) ওই এলাকার বাসিন্দা। হত্যার ঘটনায় অভিযুক্ত তার দুই ছেলে শাকের আলম ও মনির আলম।

স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ জানান, কালা মিয়ার ছেলেরা মায়ের জমির ভাগ নিয়ে প্রায়ই বাবার সঙ্গে ঝগড়া-বিবাদে লিপ্ত হতো। আগে বড় মেয়ে বিষয়টি তাকে জানিয়েছিলেন। এরপর তিনি ছেলেদের ডেকে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবুও গত দুই দিন ধরে তারা সম্পত্তির জন্য বাবাকে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখছিল বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, পরে রাতে কালা মিয়াকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টেকনাফ হাসপাতালের চিকিৎসক মামুন জানান, কালা মিয়াকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহতের বড় মেয়ে এলম বাহার বলেন, রবিবার মনির আলম বাবাকে নিয়ে গিয়েছিল। এরপর সারাদিন তাকে খুঁজে পাওয়া যায়নি। রাত ১২টার দিকে বাবাকে অজ্ঞান অবস্থায় পাওয়ার পর পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে দুই ছেলে মিলে তাদের বাবাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাই

» ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা গ্রেফতার

» আজ সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» চুমু কাণ্ডে কাজল ‘এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাদ দিতে পারিনি’

» রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান

» বারে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জন আটক

» রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ

» ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

» শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুই ছেলের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে সম্পত্তিসংক্রান্ত বিরোধের জেরে দুই ছেলের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কালা মিয়া (৭০) ওই এলাকার বাসিন্দা। হত্যার ঘটনায় অভিযুক্ত তার দুই ছেলে শাকের আলম ও মনির আলম।

স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ জানান, কালা মিয়ার ছেলেরা মায়ের জমির ভাগ নিয়ে প্রায়ই বাবার সঙ্গে ঝগড়া-বিবাদে লিপ্ত হতো। আগে বড় মেয়ে বিষয়টি তাকে জানিয়েছিলেন। এরপর তিনি ছেলেদের ডেকে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবুও গত দুই দিন ধরে তারা সম্পত্তির জন্য বাবাকে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখছিল বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, পরে রাতে কালা মিয়াকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টেকনাফ হাসপাতালের চিকিৎসক মামুন জানান, কালা মিয়াকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহতের বড় মেয়ে এলম বাহার বলেন, রবিবার মনির আলম বাবাকে নিয়ে গিয়েছিল। এরপর সারাদিন তাকে খুঁজে পাওয়া যায়নি। রাত ১২টার দিকে বাবাকে অজ্ঞান অবস্থায় পাওয়ার পর পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে দুই ছেলে মিলে তাদের বাবাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com