ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : দিনাজপুর ব্যাটালিয়নের (৪২বিজিবি) বিশেষ অভিযানে বিরল সীমান্ত এলাকা থেকে ১৯১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। আজ ভোর রাত ৪টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২বিজিবি) এর অধীনস্থ রামচন্দ্রপুর বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২বিজিবি) এর অধীনস্থ রামচন্দ্রপুর বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানকালে বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৭/২-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৈরাগীপাড়া নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১৯১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৭৬ হাজার ৪০০ টাকা।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।








