দক্ষিণ সিটির পুরোনো চরিত্র ঠিক করতে চান মেয়রপ্রার্থী নীলা ইসরাফিল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জলাবদ্ধতা সমস্যা সমাধানে পুরোনো ড্রেনেজ ব্যবস্থার সংস্কার ও ডেটাভিত্তিক পরিকল্পনার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও মেয়রপ্রার্থী নীলা ইসরাফিল। সোমবার (১১ মে) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি সংবলিত একটি ছবি শেয়ার করে তিনি এ বিষয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন।

পোস্টে তিনি লিখেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সবচেয়ে পুরোনো চরিত্র কারা জানেন? না ব্রো, মেয়র না…জলাবদ্ধতা! বৃষ্টি আসলেই সে বিনা নোটিশে হাজির, আর বেবাকতে নতুন করে অবাক হয়! আসল কথা হলো, এটা কোনো “হঠাৎ সমস্যা” না। এটা বছরের পর বছর জমে থাকা তিনটা জিনিসের ফল। পুরোনো আর অগোছালো ড্রেনেজ সিস্টেম, নিয়মিত পরিষ্কার না করা! (মানে “দেখা যাবে পরে” মডেল)। আর কোন এলাকায় কী অবস্থা, সেই ডেটাই নেই বা থাকলেও কাজে লাগে না।’

তিনি আরও লিখেন, ‘আমার সোজা প্ল্যানটা শুনেন- প্রতিটি ওয়ার্ডে আলাদা ড্রেনেজ ক্লিনিং টিম থাকতে পারে যারা “বৃষ্টি আসার পর ভাববো” না, নিয়মিত কাজ করবে! পুরো শহরের একটা হটস্পট ম্যাপ থাকলে কেমন হয় মানে কোন জায়গা ডুবে, সেটা আন্দাজ না, ডেটা দিয়ে ঠিক করতে হবে! আর জরুরি সময়ে বসে বসে পানি দেখার আর খিচুড়ি খাওয়ার দিন শেষ করে একটা ইমার্জেন্সি ওয়াটার রিমুভাল ইউনিট থাকলে, যেটা হবে বৃষ্টি হলেই অ্যাক্টিভ হয়ে যাবে।’

নীলা লিখেন, ‘যারা এবার মেয়র বা পদপ্রার্থী হয়েছেন, তারা কি সত্যি জানেন ঢাকা দক্ষিণে পানি কোথায় জমে? আর কেন জমে? নাকি আপনারা এখনও সেই লেভেলে আছেন… “বৃষ্টি হলে জলাবদ্ধতা হবেই, এটা তো ন্যাচারাল!” আর হেতেরা কি কোনো সত্যিকারের ডেটাভিত্তিক, লং-টার্ম সমাধান দেখাতে পারছেন? নাকি শুধু “ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে” টাইপ প্ল্যান? আমার কথা সোজা ব্রো। ঢাকা দক্ষিণ আর “পানি + ট্রাফিক + দুঃখ” একসাথে চলতে পারে না। একটা বদলাতে হবেই। প্রশ্ন হচ্ছে কে শুধু কথা বলবে? আর কে সত্যি কাজ করবে এটা নিয়ে একটু চিন্তা করেন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» শারীরিক-মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই : জয়নাল আবেদীন

» ছেলেকে না পেয়ে বাবাকে লক্ষ্য করে গুলি, আহত মা

» পরিবেশের ভারসাম্য রক্ষায় ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে : আবদুস সালাম

» গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আক্তারুজ্জামান ৩ দিনের রিমান্ডে

» বাংলাদেশ-ভারতের সব ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব : দীনেশ ত্রিবেদী

» এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা

» বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদীকে প্রশ্রয় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান

» প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

» ফলাফল ভালো করুক, খারাপ করুক, সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাব : মাহদী আমিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দক্ষিণ সিটির পুরোনো চরিত্র ঠিক করতে চান মেয়রপ্রার্থী নীলা ইসরাফিল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জলাবদ্ধতা সমস্যা সমাধানে পুরোনো ড্রেনেজ ব্যবস্থার সংস্কার ও ডেটাভিত্তিক পরিকল্পনার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও মেয়রপ্রার্থী নীলা ইসরাফিল। সোমবার (১১ মে) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি সংবলিত একটি ছবি শেয়ার করে তিনি এ বিষয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন।

পোস্টে তিনি লিখেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সবচেয়ে পুরোনো চরিত্র কারা জানেন? না ব্রো, মেয়র না…জলাবদ্ধতা! বৃষ্টি আসলেই সে বিনা নোটিশে হাজির, আর বেবাকতে নতুন করে অবাক হয়! আসল কথা হলো, এটা কোনো “হঠাৎ সমস্যা” না। এটা বছরের পর বছর জমে থাকা তিনটা জিনিসের ফল। পুরোনো আর অগোছালো ড্রেনেজ সিস্টেম, নিয়মিত পরিষ্কার না করা! (মানে “দেখা যাবে পরে” মডেল)। আর কোন এলাকায় কী অবস্থা, সেই ডেটাই নেই বা থাকলেও কাজে লাগে না।’

তিনি আরও লিখেন, ‘আমার সোজা প্ল্যানটা শুনেন- প্রতিটি ওয়ার্ডে আলাদা ড্রেনেজ ক্লিনিং টিম থাকতে পারে যারা “বৃষ্টি আসার পর ভাববো” না, নিয়মিত কাজ করবে! পুরো শহরের একটা হটস্পট ম্যাপ থাকলে কেমন হয় মানে কোন জায়গা ডুবে, সেটা আন্দাজ না, ডেটা দিয়ে ঠিক করতে হবে! আর জরুরি সময়ে বসে বসে পানি দেখার আর খিচুড়ি খাওয়ার দিন শেষ করে একটা ইমার্জেন্সি ওয়াটার রিমুভাল ইউনিট থাকলে, যেটা হবে বৃষ্টি হলেই অ্যাক্টিভ হয়ে যাবে।’

নীলা লিখেন, ‘যারা এবার মেয়র বা পদপ্রার্থী হয়েছেন, তারা কি সত্যি জানেন ঢাকা দক্ষিণে পানি কোথায় জমে? আর কেন জমে? নাকি আপনারা এখনও সেই লেভেলে আছেন… “বৃষ্টি হলে জলাবদ্ধতা হবেই, এটা তো ন্যাচারাল!” আর হেতেরা কি কোনো সত্যিকারের ডেটাভিত্তিক, লং-টার্ম সমাধান দেখাতে পারছেন? নাকি শুধু “ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে” টাইপ প্ল্যান? আমার কথা সোজা ব্রো। ঢাকা দক্ষিণ আর “পানি + ট্রাফিক + দুঃখ” একসাথে চলতে পারে না। একটা বদলাতে হবেই। প্রশ্ন হচ্ছে কে শুধু কথা বলবে? আর কে সত্যি কাজ করবে এটা নিয়ে একটু চিন্তা করেন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com