ঈদুল ফিতরে সংবাদপত্রে ৫ দিনের ছুটি দাবি ডিআরইউর

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

রোববার (৮ মার্চ) ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এ উপলক্ষে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

ডিআরইউ নেতারা বলেন, সরকারি চাকরিজীবীরা যেখানে সাত দিনের দীর্ঘ ছুটি ভোগ করবেন, সেখানে সংবাদপত্রে মাত্র তিন দিনের ছুটি দেওয়া হয়, যা বৈষম্যমূলক। একই সঙ্গে ঈদের সময় সাধারণত হকাররাও পত্রিকা বিক্রি করেন না। ফলে এই সময়ে পত্রিকা প্রকাশ অব্যাহত রাখা বাস্তবসম্মত হয় না।

তারা আরও বলেন, সাংবাদিক ও সংবাদপত্র সংশ্লিষ্ট কর্মীদেরও পরিবার-পরিজনের সঙ্গে ঈদের সময় কাটানোর সুযোগ থাকা উচিত। তাই আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র পাঁচ দিন বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত বছরের ঈদুল আজহায় ডিআরইউর দাবির পরিপ্রেক্ষিতে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে একই ধারাবাহিকতায় এবারও পাঁচ দিনের ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন ডিআরইউ নেতারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» লন্ডনে কমনওয়েলথ বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

» ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু কাল

» ঈদযাত্রায় ট্রেনের শেষ দিনের টিকিট বিক্রি হচ্ছে আজ

» জেট ফুয়েলের দাম বাড়ল

» হাদি হত্যা : গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» সরাইল-আশুগঞ্জকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলব: রুমিন ফারহানা

» ঈদুল ফিতরে সংবাদপত্রে ৫ দিনের ছুটি দাবি ডিআরইউর

» অরাজকতা নয়, সরকারকে কাজ করতে দিন : মির্জা আব্বাস

» ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঈদুল ফিতরে সংবাদপত্রে ৫ দিনের ছুটি দাবি ডিআরইউর

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

রোববার (৮ মার্চ) ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এ উপলক্ষে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

ডিআরইউ নেতারা বলেন, সরকারি চাকরিজীবীরা যেখানে সাত দিনের দীর্ঘ ছুটি ভোগ করবেন, সেখানে সংবাদপত্রে মাত্র তিন দিনের ছুটি দেওয়া হয়, যা বৈষম্যমূলক। একই সঙ্গে ঈদের সময় সাধারণত হকাররাও পত্রিকা বিক্রি করেন না। ফলে এই সময়ে পত্রিকা প্রকাশ অব্যাহত রাখা বাস্তবসম্মত হয় না।

তারা আরও বলেন, সাংবাদিক ও সংবাদপত্র সংশ্লিষ্ট কর্মীদেরও পরিবার-পরিজনের সঙ্গে ঈদের সময় কাটানোর সুযোগ থাকা উচিত। তাই আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র পাঁচ দিন বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত বছরের ঈদুল আজহায় ডিআরইউর দাবির পরিপ্রেক্ষিতে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে একই ধারাবাহিকতায় এবারও পাঁচ দিনের ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন ডিআরইউ নেতারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com