অনলাইন জুয়ার অন্যতম হোতা তুষার গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মেহেরপুরের অনলাইন জুয়ার অন্যতম হোতা মো. তুষার ইমরান (৩৩) ওরফে তুষারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার চাঁদবিল কোলার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছে মেহেরপুর ডিবি পুলিশ। গ্রেফতারকৃত তুষার চাঁদবিল গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। সে সাইবার সুরক্ষা আইনের দ্বিতীয় মামলার ৯ নং আসামি।

গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন, একটি বাটন ফোন, নগদ এক লাখ টাকা ও একটি ডেবিট কাড উদ্ধার করে পুলিশ।

ডিবি পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, গত ২৩ ফেব্রুয়ারি অনলাইন জুয়া চক্রের অন্যতম ‘মাস্টারমাইন্ড’ হিসেবে অভিযুক্ত মুকুল ইসলামকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার স্বীকারোক্তির ভিত্তিতে তুষারসহ আরও ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে সাইবার সুরক্ষা আইন ২০২৫-এর আওতায় মেহেরপুর জেলায় দ্বিতীয় মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান বলেন, অনলাইন ক্যাসিনো ও সাইবার অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে জেলাব্যাপী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর নজরদারি আরও জোরদার করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাই

» ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা গ্রেফতার

» আজ সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» চুমু কাণ্ডে কাজল ‘এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাদ দিতে পারিনি’

» রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান

» বারে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জন আটক

» রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ

» ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

» শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অনলাইন জুয়ার অন্যতম হোতা তুষার গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মেহেরপুরের অনলাইন জুয়ার অন্যতম হোতা মো. তুষার ইমরান (৩৩) ওরফে তুষারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার চাঁদবিল কোলার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছে মেহেরপুর ডিবি পুলিশ। গ্রেফতারকৃত তুষার চাঁদবিল গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। সে সাইবার সুরক্ষা আইনের দ্বিতীয় মামলার ৯ নং আসামি।

গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন, একটি বাটন ফোন, নগদ এক লাখ টাকা ও একটি ডেবিট কাড উদ্ধার করে পুলিশ।

ডিবি পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, গত ২৩ ফেব্রুয়ারি অনলাইন জুয়া চক্রের অন্যতম ‘মাস্টারমাইন্ড’ হিসেবে অভিযুক্ত মুকুল ইসলামকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার স্বীকারোক্তির ভিত্তিতে তুষারসহ আরও ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে সাইবার সুরক্ষা আইন ২০২৫-এর আওতায় মেহেরপুর জেলায় দ্বিতীয় মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান বলেন, অনলাইন ক্যাসিনো ও সাইবার অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে জেলাব্যাপী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর নজরদারি আরও জোরদার করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com