প্রধানমন্ত্রী চীন সফরে যেতে পারেন জুনে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুনে চীন সফরে যেতে পারেন। বিষয়টি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে কাজ চলছে।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ মঙ্গলবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী চীন সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বন্ধুত্বপূর্ণ দেশ, যেমন—চীন ও ভারতের প্রতি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রয়েছে। প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়, ওই দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ের সঙ্গে মিলিয়ে সফরসূচি সাজানোর কাজ চলছে।

খলিলুর রহমান বলেন, চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। এটা নিয়ে প্রধানমন্ত্রীর অঙ্গীকার রয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে পুশ ইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মাছের পুষ্টিকর অংশ ফেলে দিচ্ছেন না তো?

» পরিপাকতন্ত্রের বিরল রোগ

» ‘রোনালদোকে পাস দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই’

» বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন

» ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু

» অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা

» ২৩১ গডফাদারের নিয়ন্ত্রণে ঢাকার কয়েক শ মাদক স্পট

» বিশেষ অভিযানে ২০ দিনে গ্রেফতার ১৫৩৭

» ইয়াবাসহ দম্পতি আটক

» শিবির নেতাকে হত্যা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রধানমন্ত্রী চীন সফরে যেতে পারেন জুনে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুনে চীন সফরে যেতে পারেন। বিষয়টি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে কাজ চলছে।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ মঙ্গলবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী চীন সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বন্ধুত্বপূর্ণ দেশ, যেমন—চীন ও ভারতের প্রতি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রয়েছে। প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়, ওই দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ের সঙ্গে মিলিয়ে সফরসূচি সাজানোর কাজ চলছে।

খলিলুর রহমান বলেন, চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। এটা নিয়ে প্রধানমন্ত্রীর অঙ্গীকার রয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে পুশ ইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com