মাসুমকে হত্যা করার ঘটনায় দুই অভিযুক্ত গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কুমিল্লার মুরাদনগরে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক মাহবুব আলম মাসুমকে হত্যা করা হয়। এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডের পর ছিনিয়ে নেওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়।

রবিবার (২১ জুন) বিকালে কুমিল্লা জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার উপজেলার বাঙ্গরা বাজার থানার টনকী ইউনিয়নের বৈলাবাড়ি গ্রামের দড়েরপাড় এলাকার একটি ঝোপ থেকে মাহবুব আলমের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহবুব গকুলনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং পেশায় অটোরিকশা চালক ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে দুই যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিতে নিজের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মাহবুব। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে মাঠে নামে পুলিশ। তদন্তের একপর্যায়ে দাউদকান্দি উপজেলার দক্ষিণ টিলি গ্রামের নাঈম ইসলামকে (২৩) গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরমান সরকার (২০) নামে আরও এক যুবককে আটক করা হয়। একই সময় ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই বা চুরির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মাহবুব আলমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘প্রতিশোধ’ নিয়ে ফিরলো জোভান-তিশা জুটি

» টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

» এফ-৩৫ কিংবা বোয়িং ৭৩৭, পাখির সামনে সবাই অসহায়

» অবৈধ সংযোগে ব্যাটারি রিকশা-ইবাইক চার্জ দেওয়ায় বিদ্যুতের বড় অংশ ব্যয় হচ্ছে : জ্বালানিমন্ত্রী

» ২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

» ‘বিনিয়োগ বাড়াতে ২৫ মার্কিন কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে সরকার’

» দলীয় সকল পদ থেকে পদত্যাগ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

» ট্রাইব্যুনালে কাদেরসহ ৭ জনের পক্ষে যুক্তি উপস্থাপন চলছে

» পাঁচ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত জারি

» প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাসুমকে হত্যা করার ঘটনায় দুই অভিযুক্ত গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কুমিল্লার মুরাদনগরে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক মাহবুব আলম মাসুমকে হত্যা করা হয়। এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডের পর ছিনিয়ে নেওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়।

রবিবার (২১ জুন) বিকালে কুমিল্লা জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার উপজেলার বাঙ্গরা বাজার থানার টনকী ইউনিয়নের বৈলাবাড়ি গ্রামের দড়েরপাড় এলাকার একটি ঝোপ থেকে মাহবুব আলমের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহবুব গকুলনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং পেশায় অটোরিকশা চালক ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে দুই যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিতে নিজের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মাহবুব। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে মাঠে নামে পুলিশ। তদন্তের একপর্যায়ে দাউদকান্দি উপজেলার দক্ষিণ টিলি গ্রামের নাঈম ইসলামকে (২৩) গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরমান সরকার (২০) নামে আরও এক যুবককে আটক করা হয়। একই সময় ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই বা চুরির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মাহবুব আলমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com