ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রেজারি হলেন নাজমুল আহসান

ঢাকা, রবিবার, ১ মার্চ ২০২৬: নাজমুল আহসান, সিএফএ-কে ব্যাংকের হেড অব ট্রেজারি হিসেবে নিয়োগ দিয়েছে ব্র্যাক ব্যাংক। তাঁর এই নিয়োগ ১ মার্চ ২০২৬ থেকে কার্যকর হয়েছে।
ট্রেজারি কার্যক্রম নিয়ে বিস্তর জ্ঞান ও দক্ষতাসম্পন্ন প্রফেশনাল নাজমুল আহসানের রয়েছে ১৭ বছরেরও বেশি অভিজ্ঞতা। ২০২৪ সালের নভেম্বর মাসে ব্র্যাক ব্যাংকে হেড অব মার্কেটস হিসেবে যোগদানের আগে তিনি মিডল্যান্ড ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সেখানে তিনি শক্তিশালী পারফরম্যান্স, কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন এবং সুশাসনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখেন। নাজমুল আহসান
যুক্তরাষ্ট্রের সিএফএ ইনস্টিটিউট থেকে সিএফএ চার্টারধারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

নতুন দায়িত্বে তাঁর এই নিয়োগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “ইন্ডাস্ট্রি সম্পর্কে নাজমুলের ভালো জানাশোনা এবং শক্তিশালী নেতৃত্বগুণ আমাদের ট্রেজারি, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি এবং ওয়েলথ ম্যানেজমেন্ট কার্যক্রমকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর নেতৃত্বে ট্রেজারি ডিভিশন ব্র্যাক ব্যাংকের প্রবৃদ্ধিতে আরও বেশি অবদান রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
পাশাপাশি বাংলাদেশে সবচেয়ে বিশ্বস্ত, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংকের অগ্রযাত্রা ত্বরান্বিত করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা রাখি।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইসলামী ব্যাংকের কারণেই আরেকটা ৫ আগস্ট ঘটে যেতে পারে : সেলিম উদ্দিন

» সোশ্যাল মিডিয়ায় ভাইরাল : সেই জরাজীর্ণ বাসের লাইসেন্স বাতিল

» কাদের গণি চৌধুরীর বড় ভাই আহমদ গণি চৌধুরী আর নেই

» চীনের এজেন্ট হয়ে আমেরিকায় ছদ্মনামে সাংবাদিকতা, অতঃপর…

» সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার যানজট

» জেনে নিন ফ্রান্সের বিফ স্টু তৈরির সহজ রেসিপি

» ২৫ বছর পর আবার ফিরছে আমির খানের সেই সিনেমা

» এই গ্রামের পুরুষদের লক্ষ্যই পালোয়ান হওয়া

» রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল: কীভাবে ব্যবহার করবেন?

» কাঁটা ফেলে মাছ কাটার এই কৌশল অনেকেরই অজানা!

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রেজারি হলেন নাজমুল আহসান

ঢাকা, রবিবার, ১ মার্চ ২০২৬: নাজমুল আহসান, সিএফএ-কে ব্যাংকের হেড অব ট্রেজারি হিসেবে নিয়োগ দিয়েছে ব্র্যাক ব্যাংক। তাঁর এই নিয়োগ ১ মার্চ ২০২৬ থেকে কার্যকর হয়েছে।
ট্রেজারি কার্যক্রম নিয়ে বিস্তর জ্ঞান ও দক্ষতাসম্পন্ন প্রফেশনাল নাজমুল আহসানের রয়েছে ১৭ বছরেরও বেশি অভিজ্ঞতা। ২০২৪ সালের নভেম্বর মাসে ব্র্যাক ব্যাংকে হেড অব মার্কেটস হিসেবে যোগদানের আগে তিনি মিডল্যান্ড ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সেখানে তিনি শক্তিশালী পারফরম্যান্স, কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন এবং সুশাসনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখেন। নাজমুল আহসান
যুক্তরাষ্ট্রের সিএফএ ইনস্টিটিউট থেকে সিএফএ চার্টারধারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

নতুন দায়িত্বে তাঁর এই নিয়োগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “ইন্ডাস্ট্রি সম্পর্কে নাজমুলের ভালো জানাশোনা এবং শক্তিশালী নেতৃত্বগুণ আমাদের ট্রেজারি, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি এবং ওয়েলথ ম্যানেজমেন্ট কার্যক্রমকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর নেতৃত্বে ট্রেজারি ডিভিশন ব্র্যাক ব্যাংকের প্রবৃদ্ধিতে আরও বেশি অবদান রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
পাশাপাশি বাংলাদেশে সবচেয়ে বিশ্বস্ত, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংকের অগ্রযাত্রা ত্বরান্বিত করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা রাখি।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com