দেশের ঝুঁকিপূর্ণ চরাঞ্চলে যুগান্তকারী জলবায়ু সহনশীলতা উদ্যোগ চালু করলো প্রাইম ব্যাংক ও ফ্রেন্ডশিপ

ঢাকা, ০১ মার্চ ২০২৬: বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের মানুষের জন্য একটি যুগান্তকারী জলবায়ু সহনশীলতা উদ্যোগ চালু করেছে প্রাইম ব্যাংক পিএলসি. এবং ফ্রেন্ডশিপ। প্রাইম ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় ‘সেইফ শোরস: এমপাওয়ারিং চর কমিউনিটিস এগেইন্সট ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় চরবাসীর দুর্যোগ প্রস্তুতি ও দীর্ঘমেয়াদি সক্ষমতা জোরদার করবে।

ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় নেওয়া এই প্রকল্পের লক্ষ্য হলো জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, জীবিকা সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি সহনশীলতা গড়ে তোলা। প্রকল্পটি বাস্তবায়িত হবে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের অন্তর্গত সবচেয়ে ঝুঁকিপূর্ণ চর ভাটপাড়ায়, যা নিয়মিত বন্যা, নদী ভাঙন এবং চরম জলবায়ু ঘটনার সম্মুখীন হয়।

এর মাধ্যমে চরবাসীর জন্য নবায়নযোগ্য জ্বালানি (সোলার ভিলেজ), বন্যায় আশ্রয় স্থান, জীবিকা সহায়তা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বৃক্ষরোপন কর্মসূচি বাস্তাবায়ন হবে। যা ফ্রেন্ডশিপ-এর সমন্বিত জলবায়ু অভিযোজন মডেলকেই সমর্থন করে।

সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি এর প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান রশিদ এবং ফ্রেন্ডশিপ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক খান রুনা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের ডিএমডি ও সিআরও মোজিয়াউর রহমান এবং ফ্রেন্ডশিপ এর মুহাম্মদ শামীম রেজা, সিনিয়র ডিরেক্টর, লিগ্যাল এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার।

অনুষ্ঠানে হাসান ও. রশিদ বলেন, `প্রাইম ব্যাংকে আমরা বিশ্বাস করিপ্রকৃত ব্যাংকিং কেবল লেনদেনের মধ্যেই সীমাবদ্ধ নয়বরং মানুষের সবচেয়ে খারাপ সময়ে তাদের পাশে থাকা। এই প্রকল্পের মাধ্যমে আমরা সহনশীলতামর্যাদা এবং আশার মধ্যে বিনিয়োগ করছি। জলবায়ু পরিবর্তনের ফলে যাতে কোনো সম্প্রদায় যেন পিছিয়ে না থাকে– এমন একটি ভবিষ্যৎ গড়ে তোলার প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন আজকের এই অংশীদারিত্ব।

ফ্রেন্ডশিপ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক খান রুনা বলেন, ‘‘একটি পরিবার যখন নদীভাঙনে তাদের জমি হারায়তখন তাদের শুধু একটি ঘরই হারায় না বরং তারা তাদের আশাভরসা আর স্বপ্ন দেখার সামর্থ্যও হারায়- একই সাথে তাদের মর্যাদাও ক্ষুণ্ণ হয়। সেইফ শোরস’ উদ্যোগটি তাদের সাহস  শক্তি পুনরুদ্ধারের প্রচেষ্টাযাতে ভাটপাড়ার মানুষ নিরাপত্তা  সম্ভাবনার ভিত্তিতে তাদের জীবনকে নতুন করে গড়তে পারে। এই বাস্তবতায় নারী  শিশুদের গুরুত্ব দিয়ে স্থানীয়ভাবে পরিচালিত সহনশীলতা গড়ে তুলতে প্রাইম ব্যাংককে পাশে পেয়ে আমরা গর্বিত।’’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জুলাই আন্দোলনে পুলিশ নিহতের ঘটনার তদন্ত নিয়ে কোনও বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

» নীল লেহেঙ্গায় গ্ল্যামারাস সাজে মিম

» বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জন গ্রেপ্তার

» রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

» সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের

» সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলবো: মামুনুল হক

» আয়াতুল্লাহ খামেনিকে হত্যার প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

» দুর্নীতিবাজদের মন্ত্রণালয়ে আশ্রয় হবে না : গণপূর্তমন্ত্রী

» মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপদে থাকার আহ্বান প্রতিমন্ত্রী নুরের

» মধ্যপ্রাচ্যে উত্তেজনা রোধে ইসলামী বিশ্বকে আহ্বান এরদোয়ানের

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশের ঝুঁকিপূর্ণ চরাঞ্চলে যুগান্তকারী জলবায়ু সহনশীলতা উদ্যোগ চালু করলো প্রাইম ব্যাংক ও ফ্রেন্ডশিপ

ঢাকা, ০১ মার্চ ২০২৬: বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের মানুষের জন্য একটি যুগান্তকারী জলবায়ু সহনশীলতা উদ্যোগ চালু করেছে প্রাইম ব্যাংক পিএলসি. এবং ফ্রেন্ডশিপ। প্রাইম ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় ‘সেইফ শোরস: এমপাওয়ারিং চর কমিউনিটিস এগেইন্সট ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় চরবাসীর দুর্যোগ প্রস্তুতি ও দীর্ঘমেয়াদি সক্ষমতা জোরদার করবে।

ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় নেওয়া এই প্রকল্পের লক্ষ্য হলো জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, জীবিকা সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি সহনশীলতা গড়ে তোলা। প্রকল্পটি বাস্তবায়িত হবে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের অন্তর্গত সবচেয়ে ঝুঁকিপূর্ণ চর ভাটপাড়ায়, যা নিয়মিত বন্যা, নদী ভাঙন এবং চরম জলবায়ু ঘটনার সম্মুখীন হয়।

এর মাধ্যমে চরবাসীর জন্য নবায়নযোগ্য জ্বালানি (সোলার ভিলেজ), বন্যায় আশ্রয় স্থান, জীবিকা সহায়তা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বৃক্ষরোপন কর্মসূচি বাস্তাবায়ন হবে। যা ফ্রেন্ডশিপ-এর সমন্বিত জলবায়ু অভিযোজন মডেলকেই সমর্থন করে।

সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি এর প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান রশিদ এবং ফ্রেন্ডশিপ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক খান রুনা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের ডিএমডি ও সিআরও মোজিয়াউর রহমান এবং ফ্রেন্ডশিপ এর মুহাম্মদ শামীম রেজা, সিনিয়র ডিরেক্টর, লিগ্যাল এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার।

অনুষ্ঠানে হাসান ও. রশিদ বলেন, `প্রাইম ব্যাংকে আমরা বিশ্বাস করিপ্রকৃত ব্যাংকিং কেবল লেনদেনের মধ্যেই সীমাবদ্ধ নয়বরং মানুষের সবচেয়ে খারাপ সময়ে তাদের পাশে থাকা। এই প্রকল্পের মাধ্যমে আমরা সহনশীলতামর্যাদা এবং আশার মধ্যে বিনিয়োগ করছি। জলবায়ু পরিবর্তনের ফলে যাতে কোনো সম্প্রদায় যেন পিছিয়ে না থাকে– এমন একটি ভবিষ্যৎ গড়ে তোলার প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন আজকের এই অংশীদারিত্ব।

ফ্রেন্ডশিপ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক খান রুনা বলেন, ‘‘একটি পরিবার যখন নদীভাঙনে তাদের জমি হারায়তখন তাদের শুধু একটি ঘরই হারায় না বরং তারা তাদের আশাভরসা আর স্বপ্ন দেখার সামর্থ্যও হারায়- একই সাথে তাদের মর্যাদাও ক্ষুণ্ণ হয়। সেইফ শোরস’ উদ্যোগটি তাদের সাহস  শক্তি পুনরুদ্ধারের প্রচেষ্টাযাতে ভাটপাড়ার মানুষ নিরাপত্তা  সম্ভাবনার ভিত্তিতে তাদের জীবনকে নতুন করে গড়তে পারে। এই বাস্তবতায় নারী  শিশুদের গুরুত্ব দিয়ে স্থানীয়ভাবে পরিচালিত সহনশীলতা গড়ে তুলতে প্রাইম ব্যাংককে পাশে পেয়ে আমরা গর্বিত।’’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

Design & Developed BY ThemesBazar.Com