লিগ্যাল এইডের মাধ্যমে শ্রমিকদের ৪৪৮৪ মামলায় আইনি সহায়তা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর মাধ্যমে ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল ৪ হাজার ৪৮৪টি মামলায় আইনি সহায়তা দিয়েছে। এর মধ্যে ৮১৮টি মামলার নিষ্পত্তি হয়েছে।

সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত লিগ্যাল এইডের আওতায় দেওয়া সহায়তার বিস্তারিত এতে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ আইনি সেবাদান শুরু হয়। পরে ধাপে ধাপে সুপ্রিম কোর্ট, টোল ফ্রি-‘১৬৪৩০’ কল সেন্টার, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেল এবং দেশের কারাগারগুলোতেও এই সেবা চালু করা হয়।

এতে বলা হয়, লিগ্যাল এইডের মাধ্যমে ৬ কোটি ৭৩ লাখ ৩৬ হাজার ২১৫ টাকা শ্রমিকদের ক্ষতিপূরণ হিসেবে আদায় করে দেওয়া হয়েছে।

এছাড়া, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেলে ২১ হাজার ৭৪৭ জনকে আইনগত পরামর্শ সেবা দেওয়া হয়েছে।

এদিকে ৩ হাজার ৩০২টি মামলা বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর)-এর মাধ্যমে সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজার ৯১৫টি মামলা নিষ্পত্তি হয়েছে।

এ পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেলে মোট ২৯ হাজার ৫৩৩ জন উপকারভোগী আইনি সহায়তা পেয়েছেন।

দেশে আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচে সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এই কার্যক্রম পরিচালনা করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স

» নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন শুরু, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাবনা

» রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৬৫ মামলা

» বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জন গ্রেপ্তার

» পেলে-মেসিকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস

» জুলাই ব্যক্তিগত বা রাজনৈতিক গোষ্ঠীর নয়, জাতির অর্জন: শেখ রবিউল

» ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট

» স্থানীয় নির্বাচনে এমপিও শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াত

» সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই বিএনপির সরোয়ারের: আইনজীবী

» ‘জোর যার মুলুক তার’ নীতিতে চলছে সবকিছু: সেলিম উদ্দিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

লিগ্যাল এইডের মাধ্যমে শ্রমিকদের ৪৪৮৪ মামলায় আইনি সহায়তা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর মাধ্যমে ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল ৪ হাজার ৪৮৪টি মামলায় আইনি সহায়তা দিয়েছে। এর মধ্যে ৮১৮টি মামলার নিষ্পত্তি হয়েছে।

সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত লিগ্যাল এইডের আওতায় দেওয়া সহায়তার বিস্তারিত এতে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ আইনি সেবাদান শুরু হয়। পরে ধাপে ধাপে সুপ্রিম কোর্ট, টোল ফ্রি-‘১৬৪৩০’ কল সেন্টার, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেল এবং দেশের কারাগারগুলোতেও এই সেবা চালু করা হয়।

এতে বলা হয়, লিগ্যাল এইডের মাধ্যমে ৬ কোটি ৭৩ লাখ ৩৬ হাজার ২১৫ টাকা শ্রমিকদের ক্ষতিপূরণ হিসেবে আদায় করে দেওয়া হয়েছে।

এছাড়া, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেলে ২১ হাজার ৭৪৭ জনকে আইনগত পরামর্শ সেবা দেওয়া হয়েছে।

এদিকে ৩ হাজার ৩০২টি মামলা বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর)-এর মাধ্যমে সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজার ৯১৫টি মামলা নিষ্পত্তি হয়েছে।

এ পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেলে মোট ২৯ হাজার ৫৩৩ জন উপকারভোগী আইনি সহায়তা পেয়েছেন।

দেশে আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচে সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এই কার্যক্রম পরিচালনা করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com