কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে পুলিশের বিশেষ অভিযান ৫১ জন আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কুমিল্লার লাকসাম উপজেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে এবং অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে থানা পুলিশ। বুধবার  সন্ধ্যার পর থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কিশোর ও তরুণসহ মোট ৫১ জনকে আটক করা হয়েছে। তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন নাহার লাইলি।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর লাকসাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে একযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাতের বেলায় বিভিন্ন সড়ক ও অলিগলিতে অকারণে আড্ডা দেওয়া, মোটরসাইকেল নিয়ে সন্দেহজনকভাবে চলাচলসহ বিভিন্ন কারণে কয়েকজন কিশোর ও তরুণকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক কিশোরও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া অভিযানের সময় কয়েকজনকে মোবাইল ফোনে গেমস খেলতে থাকা অবস্থায়ও আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।

তিনি আর জানায় , কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ৫১ জনের বিষয়ে যাচাই-বাছাই ও তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কিছুদিন পর বিএনপির জীবন বিএনপি-ই নেবে: সারজিস আলম

» সেবাদানকারী প্রতিষ্ঠানও কি দখল আর দাপটের সামনে অসহায়-প্রশ্ন পাটওয়ারীর

» হুংকার দিয়েন না, সাহস থাকলে এখনই আসেন: প্রতিমন্ত্রী ইয়াসের খান

» অনলাইনে হুঙ্কার দিলে হবে না, বাংলাদেশের মাটিতে আসেন- তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

» আগৈলঝাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

» ব্র্যাক ব্যাংক পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিলেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক

» ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

» আগৈলঝাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাংগঠনিক সভা

» ডিজিটাল ব্যাংক চালুর অনুমোদন পেল ভিওন ও স্কয়ার গ্রুপ

» সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে পুলিশের বিশেষ অভিযান ৫১ জন আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কুমিল্লার লাকসাম উপজেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে এবং অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে থানা পুলিশ। বুধবার  সন্ধ্যার পর থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কিশোর ও তরুণসহ মোট ৫১ জনকে আটক করা হয়েছে। তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন নাহার লাইলি।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর লাকসাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে একযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাতের বেলায় বিভিন্ন সড়ক ও অলিগলিতে অকারণে আড্ডা দেওয়া, মোটরসাইকেল নিয়ে সন্দেহজনকভাবে চলাচলসহ বিভিন্ন কারণে কয়েকজন কিশোর ও তরুণকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক কিশোরও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া অভিযানের সময় কয়েকজনকে মোবাইল ফোনে গেমস খেলতে থাকা অবস্থায়ও আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।

তিনি আর জানায় , কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ৫১ জনের বিষয়ে যাচাই-বাছাই ও তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com