ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে স্ট্রোক করে মো. মুজাহিদুল ইসলাম (৪৮) নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সরাইল উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে (ভোটকেন্দ্র নং -৫১) পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

দায়িত্বে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুজাহিদুল ইসলাম। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত মুজাহিদুল ইসলামের বাবা মৃত গোলাম মওলা। তিনি সরাইল উপজেলার হালুয়া পাড়া গ্রামের বাসিন্দা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

» গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

» অস্ত্রধারী-চাঁদাবাজদের ছাড় নয় : ডিবি

» জন্মাষ্টমীর শোভাযাত্রা ঘিরে ডিএমপির নির্দেশনা

» জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় হকার বসতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক

» গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

» রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৯ জন গ্রেফতার

» যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেফতার

» জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

» বাড়লো স্বর্ণের দাম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে স্ট্রোক করে মো. মুজাহিদুল ইসলাম (৪৮) নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সরাইল উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে (ভোটকেন্দ্র নং -৫১) পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

দায়িত্বে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুজাহিদুল ইসলাম। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত মুজাহিদুল ইসলামের বাবা মৃত গোলাম মওলা। তিনি সরাইল উপজেলার হালুয়া পাড়া গ্রামের বাসিন্দা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com