গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৬। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের কামারবাড়ী ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব-৬-এর গোপালগঞ্জের ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন, মুকসুদপুর উপজেলার আইকদিয়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে হাসমত আলী শেখ (৭১) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা গ্রামের শাহিন মিয়ার ছেলে মাহবুবুর রহমান (২৫)।

র‌্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে সন্দেহজনক একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় মাইক্রোবাস থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা ও মাইক্রোবাসসহ আটক দুজনকে মুকসুদপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, আটক দুজনকে আসামি করে বুধবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। দুজনকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গোপালগঞ্জের আদালতে পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৪৪

» সাপুড়ের ‘মন্ত্র পড়া’ নিয়ে বিরোধে হত্যা, মুন্সীগঞ্জ থেকে গ্রেফতার ৪

» পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

» গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

» অস্ত্রধারী-চাঁদাবাজদের ছাড় নয় : ডিবি

» জন্মাষ্টমীর শোভাযাত্রা ঘিরে ডিএমপির নির্দেশনা

» জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় হকার বসতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক

» গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

» রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৯ জন গ্রেফতার

» যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৬। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের কামারবাড়ী ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব-৬-এর গোপালগঞ্জের ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন, মুকসুদপুর উপজেলার আইকদিয়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে হাসমত আলী শেখ (৭১) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা গ্রামের শাহিন মিয়ার ছেলে মাহবুবুর রহমান (২৫)।

র‌্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে সন্দেহজনক একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় মাইক্রোবাস থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা ও মাইক্রোবাসসহ আটক দুজনকে মুকসুদপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, আটক দুজনকে আসামি করে বুধবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। দুজনকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গোপালগঞ্জের আদালতে পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com