কঠোর নিরাপত্তা বলয়ে বড়াইগ্রাম, ৯৯ কেন্দ্রে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চার স্তরের নিরাপত্তা বলয়ে আনা হয়েছে বড়াইগ্রাম উপজেলাকে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বড়াইগ্রাম উপজেলার মোট ৯৯টি ভোটকেন্দ্রের জন্য নিয়োজিত প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট ও নিরাপত্তা কর্মীদের কাছে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী হস্তান্তর করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন।সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তুষ্টি প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের দুইজন প্রতিনিধি।
উপজেলার ৯৯টি কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে মোট ১ হাজার ২৮৭ জন আনসার সদস্য এবং একজন করে মোট ৯৯ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ঝুঁকিপূর্ণ (হলুদ) ও অতি ঝুঁকিপূর্ণ (লাল) কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম।
তিনি আরও জানান, উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১৫০ জন সেনা সদস্য, ৪৮ জন বিজিবি সদস্যসহ র‍্যাব ও পুলিশের সমন্বয়ে চার স্তরের নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। মাঠে রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তা, পোলিং এজেন্ট ও সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে কোনো অনিয়ম বা সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

» ২০২৭ সালের হজ নিবন্ধনের সময়সীমা ২৬ সেপ্টেম্বর

» স্থগিত থাকছে বদির জামিন

» সড়ক পরিবহন আইনে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

» বাজেট বাস্তবায়নে ছলচাতুরি করার অধিকার কারও নেই: চরমোনাই পীর

» যেভাবে ডাউনলোড করবেন ফেসবুক মেসেঞ্জারের সব চ্যাট হিস্ট্রি

» শি পিয়ংইয়ংয়ে, ৭ বছর পর চীন-উত্তর কোরিয়া সম্পর্কে নতুন বার্তা

» পররাষ্ট্রনীতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনকে গুরুত্ব দিচ্ছে সরকার : শামা ওবায়েদ

» ৭২’র সংবিধান কারও কাছে বেদবাক্য, আবার কারও কাছে ছুড়ে ফেলে দেওয়ার মতো কিছু: আসিফ নজরুল

» ২০০ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কঠোর নিরাপত্তা বলয়ে বড়াইগ্রাম, ৯৯ কেন্দ্রে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চার স্তরের নিরাপত্তা বলয়ে আনা হয়েছে বড়াইগ্রাম উপজেলাকে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বড়াইগ্রাম উপজেলার মোট ৯৯টি ভোটকেন্দ্রের জন্য নিয়োজিত প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট ও নিরাপত্তা কর্মীদের কাছে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী হস্তান্তর করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন।সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তুষ্টি প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের দুইজন প্রতিনিধি।
উপজেলার ৯৯টি কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে মোট ১ হাজার ২৮৭ জন আনসার সদস্য এবং একজন করে মোট ৯৯ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ঝুঁকিপূর্ণ (হলুদ) ও অতি ঝুঁকিপূর্ণ (লাল) কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম।
তিনি আরও জানান, উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১৫০ জন সেনা সদস্য, ৪৮ জন বিজিবি সদস্যসহ র‍্যাব ও পুলিশের সমন্বয়ে চার স্তরের নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। মাঠে রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তা, পোলিং এজেন্ট ও সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে কোনো অনিয়ম বা সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com