বাসের ধাক্কায় ফলসহ উল্টে গেল ট্রাক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় বাসের ধাক্কায় মালবাহী ট্রাক উল্টে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে। প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

আজ ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি ফল বোঝাই ট্রাক এক্সপ্রেসওয়ে হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পেছন থেকে যাত্রীবাহী একটি বাস ওই ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটি এক্সপ্রেসওয়েতে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা ফল রাস্তায় ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়ারলেস অফিসার দেওয়ান মো. আজাদ বলেন, ক্ষতিগ্রস্ত ট্রাকটি ফল নিয়ে এক্সপ্রেসওয়ে হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটির গতি কম থাকায় পেছন থেকে দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে ট্রাকটি উল্টে যায় এবং ফলগুলো রাস্তার মধ্যে পড়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হয় বলে শুনেছি। ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।

হাসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ এটিএম মাহমুদুল হক বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি ইতোমধ্যে ঘটনাস্থল হতে সরিয়ে নেওয়া হয়েছে। উল্টে যাওয়ার ট্রাকটিকে সোজা করানো হয়েছে ট্রাকটিও সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে তবে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় কয়েকজন সামান্য আহত আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

» সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কাজে ছাত্রসমাজকে নেতৃত্ব দিতে হবে: সিবগাতুল্লাহ সিবগা

» জাতীয় সংসদের অধিবেশন শুরু

» ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

» সৌদিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস

» মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী

» ফেরিতে ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে, কঠোর নির্দেশ নৌমন্ত্রীর

» এবার জব্দ পেট্রোল গায়েব করে দেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

» ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২৬৬ মামলা

» মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হচ্ছেন মামুন-মাসুদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাসের ধাক্কায় ফলসহ উল্টে গেল ট্রাক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় বাসের ধাক্কায় মালবাহী ট্রাক উল্টে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে। প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

আজ ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি ফল বোঝাই ট্রাক এক্সপ্রেসওয়ে হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পেছন থেকে যাত্রীবাহী একটি বাস ওই ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটি এক্সপ্রেসওয়েতে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা ফল রাস্তায় ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়ারলেস অফিসার দেওয়ান মো. আজাদ বলেন, ক্ষতিগ্রস্ত ট্রাকটি ফল নিয়ে এক্সপ্রেসওয়ে হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটির গতি কম থাকায় পেছন থেকে দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে ট্রাকটি উল্টে যায় এবং ফলগুলো রাস্তার মধ্যে পড়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হয় বলে শুনেছি। ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।

হাসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ এটিএম মাহমুদুল হক বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি ইতোমধ্যে ঘটনাস্থল হতে সরিয়ে নেওয়া হয়েছে। উল্টে যাওয়ার ট্রাকটিকে সোজা করানো হয়েছে ট্রাকটিও সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে তবে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় কয়েকজন সামান্য আহত আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com