সারা বিশ্ব থেকে যে পরিমাণ ভালবাসা এসেছে, তা অসাধারণ: আরিয়ান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সাধারণত প্রচারের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন আরিয়ান খান। সামাজিক যোগাযোগম মাধ্যমেও ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেন না। এ বার ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’-এর সাফল্যের পরে মুখ খুললেন শাহরুখ-পুত্র। এই মুহূর্তে নেটপাড়ার আলোচনার কেন্দ্রে এই সিরিজ।

এক বিশেষ বিবৃতিতে আরিয়ান জানিয়েছেন, জীবনে কোনও সমস্যা বা খারাপ কিছু হলেই তিনি একটি সংলাপের কথা মনে রাখার চেষ্টা করেন। তার সিরিজেই রজত বেদীর মুখে রয়েছে সেই সংলাপ। সংলাপটি হল, “যে হেরে যায় আর যে হার মেনে নেয়, তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।” এই কথাটি তাকে সব সময় এগিয়ে যেতে উৎসাহ দেয় বলে জানান আরিয়ান।

শাহরুখ-পুত্র জানিয়েছেন, ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’ মানুষকে আনন্দ দিচ্ছে দেখে তিনি সবচেয়ে খুশি। ভাল গল্প দেখতে পেলে মানুষ আনন্দ পায় বলেই পর্দায় গল্প তুলে ধরার কাজ করে যেতে চান তিনি।

আরিয়ান বলেন, “সারা বিশ্ব থেকে যে পরিমাণ ভালবাসা এসেছে, তা অসাধারণ। যে গল্প শুধু আমার ছিল, আজ তা অসংখ্য মানুষের। ঠিক জরজ (সিরিজের চরিত্র) যেমন বলেছিল, ‘এবার চিনতে পারছ আমি কে?’”

উল্লেখ্য, কিছু দিন আগেই এই সিরিজের জন্য আরিয়ানের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন এনসিবি-র প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়ে। সিরিজের একটি চরিত্রের সঙ্গে দর্শক মিল পেয়েছে সমীর ওয়াংখেড়ের। চরিত্রটির মাধ্যমে এনসিবি-র প্রাক্তন আধিকারিককে নাকি খোঁচা দিয়েছেন আরিয়ান! এই অভিযোগে আরিয়ান ও শাহরুখের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা করেন সমীর। সমীরের দাবি, তার ভাবমূর্তিকে নষ্ট করার উদ্দেশ্য নিয়েই এই সিরিজটি তৈরি করা হয়েছে। যদিও দিল্লি হাই কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। সূত্র: আনন্দবাজার

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফুটপাতের কয়েকটি দোকান উচ্ছেদ, বাকিদের সরিয়ে নেওয়ার সতর্কবার্তা

» আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

» ঢাবিতে পহেলা বৈশাখের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে

» সালমানের সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন নয়নতারা

» পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

» যেসব এলাকায় আজ ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

» সংশোধনী নয়, সংস্কার পরিষদের কমিটি হলে সমান সদস্য রাখার শর্তে একমত বিরোধীদল: জামায়াত আমির

» সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর, সমান সদস্য চায় বিরোধী দল

» এপ্রিল থেকেই চালু হচ্ছে ডিজিটাল ‘ফুয়েল পাস’ ব্যবস্থা

» বাংলা নববর্ষ উদযাপনে সমন্বয় কমিটি গঠন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সারা বিশ্ব থেকে যে পরিমাণ ভালবাসা এসেছে, তা অসাধারণ: আরিয়ান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সাধারণত প্রচারের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন আরিয়ান খান। সামাজিক যোগাযোগম মাধ্যমেও ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেন না। এ বার ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’-এর সাফল্যের পরে মুখ খুললেন শাহরুখ-পুত্র। এই মুহূর্তে নেটপাড়ার আলোচনার কেন্দ্রে এই সিরিজ।

এক বিশেষ বিবৃতিতে আরিয়ান জানিয়েছেন, জীবনে কোনও সমস্যা বা খারাপ কিছু হলেই তিনি একটি সংলাপের কথা মনে রাখার চেষ্টা করেন। তার সিরিজেই রজত বেদীর মুখে রয়েছে সেই সংলাপ। সংলাপটি হল, “যে হেরে যায় আর যে হার মেনে নেয়, তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।” এই কথাটি তাকে সব সময় এগিয়ে যেতে উৎসাহ দেয় বলে জানান আরিয়ান।

শাহরুখ-পুত্র জানিয়েছেন, ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’ মানুষকে আনন্দ দিচ্ছে দেখে তিনি সবচেয়ে খুশি। ভাল গল্প দেখতে পেলে মানুষ আনন্দ পায় বলেই পর্দায় গল্প তুলে ধরার কাজ করে যেতে চান তিনি।

আরিয়ান বলেন, “সারা বিশ্ব থেকে যে পরিমাণ ভালবাসা এসেছে, তা অসাধারণ। যে গল্প শুধু আমার ছিল, আজ তা অসংখ্য মানুষের। ঠিক জরজ (সিরিজের চরিত্র) যেমন বলেছিল, ‘এবার চিনতে পারছ আমি কে?’”

উল্লেখ্য, কিছু দিন আগেই এই সিরিজের জন্য আরিয়ানের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন এনসিবি-র প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়ে। সিরিজের একটি চরিত্রের সঙ্গে দর্শক মিল পেয়েছে সমীর ওয়াংখেড়ের। চরিত্রটির মাধ্যমে এনসিবি-র প্রাক্তন আধিকারিককে নাকি খোঁচা দিয়েছেন আরিয়ান! এই অভিযোগে আরিয়ান ও শাহরুখের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা করেন সমীর। সমীরের দাবি, তার ভাবমূর্তিকে নষ্ট করার উদ্দেশ্য নিয়েই এই সিরিজটি তৈরি করা হয়েছে। যদিও দিল্লি হাই কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। সূত্র: আনন্দবাজার

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com